SSC Scam: জেলের ফাঁস শক্ত হচ্ছে পার্থর, চার্জশিট পেশের পর কোন পরিকল্পনা করছে CBI
কালপ্রীট সেই পার্থই। সএসসির সব মামলায় পার্থ চট্টোপাধ্যায়ের নাম জুড়ল সিবিআই। নিয়োগ দুর্নীতিতে এক সঙ্গে চার টি মামলায় চূড়ান্ত চার্জশিট সোমবার আলিপুর সিবিআই বিশেষ আদালতে দিল সিবিআই।
সূত্রের খবর, নবম-দশম, একাদশ-দ্বাদশ, গ্রুপ-সি এবং গ্রুপ-ডি এই চারটি মামলাতেই আলিপুরের বিশেষ সিবিআই আদালতে অতিরিক্ত চার্জশিট পেশ করছে সিবিআই। সূত্রের খবর, সাক্ষী ছিল এমন তিন জনকে নতুন চার্জশিটে অভিযুক্ত হিসাবে দেখানো হয়েছে।

এই চারটি মামলার ক্ষেত্রে আপাতত সিবিআই এর তদন্ত শেষ এমনটাই জানা যাচ্ছে আদালত সূত্রে। ৯ জানুয়ারি হাইকোর্টে রিপোর্ট দেওয়ার আগে এই চারটি মামলায় সিবিআইয়ের চার্জশিট। জমা পড়লেও এখনও সেই চার্জশিট নিয়ে শুনানি বা কোনও নির্দেশ হয়নি আদালতে। নবম-দশম মামলায় পার্থ চট্টোপাধ্যায়-সহ ৭ জনের নাম রয়েছে বলে খবর। গ্রুপ সি মামলার চার্জশিটে রয়েছে শিক্ষাদপ্তরের এক উচ্চপদস্থ আধিকারিকের নাম।
২ বছর আগে পার্থ চট্টোপাধ্যায়কে নিয়োগ দুর্নীতি মামলায় গ্রেফতার করা হয়েছিল। পার্থ ঘনিষ্ঠ অর্পিতার বাড়ি থেকে কোটি কোটি টাকা এবং সোনার গয়না উদ্ধার হয়েছিল। সেই টাকা যদিও পার্থ নিজের নয় বলে দাবি করেছিলেন। পার্থ চট্টোপাধ্যায় ঘনিষ্ঠ অর্পিতা মুখোপাধ্যায় একটা সময়ে দাবি করেিছলেন সেই টাকা নাকি পার্থর। পরে অবশ্য এই নিয়ে মুখে কুলুপ এঁটেছিলেন তিনি। গত ২ বছর ধরে তাঁরা ২ জনেই জেলে রয়েছেন।
এদিকে নিয়োগ দুর্নীতি মামলার তদন্তে েনমে একাধিক দুর্নীতির পর্দা ফাঁস হয়েছে। রেশন দুর্নীতি, পুরনিয়োগ দুর্নীতি সহ একাধিক কাণ্ড প্রকাশ্যে এসেছে। সেই সব কেলেঙ্কারির তদন্ত করছে ইউি এবং সিবিআই। ইতিমধ্যেই গ্রেফতার করা হয়েছে রাজ্যের বনমন্ত্রী জ্যোতিপ্রিয় মল্লিককে। এমনকী মধ্যশিক্ষা পর্ষদের সভাপতিকেও গ্রেফতার করা হয়েছে।
-
গিরিশ পার্ক কাণ্ডে নতুন মোড়! মোদীর ব্রিগেডের দিনই উত্তেজনা, শশী পাঁজার বাড়িতে হামলার অভিযোগে রিপোর্ট চাইল EC -
ভোটের আগে আইনি লড়াই! ভবানীপুরে মনোনয়নের আগে হাইকোর্টে শুভেন্দু -
ডিএ বকেয়া পরিশোধে রাজ্যের নতুন রূপরেখা, মার্চ থেকেই মিলবে প্রথম কিস্তি -
আমলা ও পুলিশ বদলি নিয়ে তীব্র সুর, জনতার প্রতিরোধ গড়ার ডাক মমতার -
ভোটের আগে প্রশাসনে বড় ধাক্কা, নবান্নের সিদ্ধান্ত বাতিল করে ১৫ আইপিএসকে ভিনরাজ্যে পাঠাল নির্বাচন কমিশন -
দিল্লিতে মোদীর সঙ্গে বৈঠকের পরেই চূড়ান্ত জল্পনা, আজই কি আসছে বিজেপির দ্বিতীয় দফার প্রার্থী তালিকা? জানুন -
ভোটের আগে চমক হুমায়ুন কবীরের, ১৮২ আসনে প্রার্থী দিয়ে নতুন সমীকরণের ইঙ্গিত -
ইরান সংকটে টানাপোড়েন, ১৭ দিনের যুদ্ধের মাঝে সরে যাওয়ার ইঙ্গিত ট্রাম্পের -
বিবেচনাধীন ভোটার ইস্যু: ২১ লক্ষ নামের নিষ্পত্তি, কবে বেরবে সাপ্লিমেন্টারি তালিকা? জানুন -
যোগী, অখিলেশ থেকে গম্ভীর, কুলদীপের বিয়ের রিসেপশনে চাঁদের হাট -
কেন্দ্র বনাম রাজ্য সংঘাত চরমে! আইপ্যাক মামলায় CBI তদন্ত কী জরুরি? আজ সুপ্রিম কোর্টে শুনানি -
আইপ্যাক মামলায় সুপ্রিম কোর্টে তর্কের ঝড়, মৌলিক অধিকার ঘিরে কেন্দ্র রাজ্য সংঘাত তুঙ্গে












Click it and Unblock the Notifications