Mamata's Saradha Scam Involvement: মমতা যুক্ত সারদা কেলেঙ্কারিতে! সিবিআইকে নথি দিচ্ছেন শুভেন্দু
Mamata's Saradha Scam Involvement: দুর্নীতির ইস্যু হারিয়ে যায়নি। আজ-কাল-পরশু আগামী দিন দুর্নীতিই বাংলার সবচেয়ে বড় ইস্যু। বিধানসভার সামনে দাঁড়িয়ে মন্তব্য শুভেন্দু অধিকারীর।
সারদা কেলেঙ্কারির তদন্ত গতি পাবে বলেও ইঙ্গিত মিলেছে শুভেন্দুর কথায়। তিনি নথি জমা দিতে চলেছেন সিবিআইয়ের ডিরেক্টরের কাছে।

শুভেন্দু অধিকারীর দলত্যাগের পর থেকেই তাঁকে নিশানা করেছে তৃণমূল কংগ্রেস। তৃণমূলের দাবি, ইডি-সিবিআই তদন্তের হাত থেকে বাঁচতেই শুভেন্দু বিজেপিতে গিয়েছেন। বিজেপিকে ওয়াশিং মেশিনের সঙ্গে তুলনা করেন খোদ মমতা বন্দ্যোপাধ্যায়। শুভেন্দুর বিরুদ্ধে সারদা, নারদ কেলেঙ্কারিতে যুক্ত থাকার দাবিও করে তৃণমূল।
এবার শুভেন্দু অধিকারী পাল্টা নিশানা করলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে। তিনি বলেন, পঞ্চায়েত নির্বাচনে গণনায় লুঠ ইস্যু হয়েছে। কিন্তু দুর্নীতির ইস্যু ফুরিয়ে যায়নি। মমতা বন্দ্যোপাধ্যায় যে সারদা কেলেঙ্কারিতে যুক্ত, সেই তথ্য প্রমাণ-সহ নথি, সিডি আমি নিজাম প্যালেস বা সিজিও কমপ্লেক্সে গিয়ে সিবিআইয়ের ডিরেক্টরের হাতে তুলে দেব।
তৃণমূল নিয়োগ দুর্নীতি, কয়লা কেলেঙ্কারি, রোজভ্যালি, সারদার মতো পঞ্জি কালেকশন দুর্নীতি, গরু পাচার, মিউনিসিপ্যাল সার্ভিসে নিয়োগ দুর্নীতিতে যুক্ত বলে দাবি শুভেন্দুর। তিনি বলেন, এসসি, পিএসসি, কলেজ সার্ভিস কমিশনের নিয়োগ-সহ ওয়েবেলের মাধ্যমে নিয়োগে সরাসরি মমতা বন্দ্যোপাধ্যায় যুক্ত। টেন্ডারের নিয়ম ভাঙা হয়েছে।

মমতা বন্দ্যোপাধ্যায় ছাড়া মুখ্যসচিব হরিকৃষ্ণ দ্বিবেদী, মনোজ পন্থ, পিবি সেলিমের মতো আমলাদেরও দুর্নীতিতে যুক্ত থাকার প্রমাণ তাঁর কাছে আছে বলে দাবি করেছেন বিরোধী দলনেতা। তাঁর কটাক্ষ, বেঙ্গালুরুতে গিয়ে ইটিং, ফিটিং, সেটিং করে দুর্নীতিকে পিছনে ফেলা যাবে না। তৃণমূলের নেতাদের মুখের ফটফট করা বন্ধ করার উপায় আমি জানি।
বেঙ্গালুরুতে বিরোধী রাজনৈতিক দলের জোটের বৈঠককে আমল দিতে চাননি শুভেন্দু। তিনি বলেন, লোকসভা ভোটের আগে নরেন্দ্র মোদীর বিরুদ্ধে এর আগেও এমন জোট হয়েছে। কিন্তু তাতে কিছু হবে না। এদের কোনও লক্ষ্য, উদ্দেশ্য নেই। পরিবারবাদকে বাঁচিয়ে ইডি-সিবিআইকে আটকে দিতে চায় এরা।

শুভেন্দুর কথায়, সোনিয়া চাইছেন পুত্র-কন্যার ভবিষ্যৎ সুরক্ষিত হোক। শরদ পওয়ারের ভাইপো চলে গিয়েছেন। উনি মেয়ের ভবিষ্যৎ ঠিক করতে চাইছেন। স্ট্যালিন সাম্রাজ্য ধরে রাখতে গিয়েছেন। মমতা বন্দ্যোপাধ্যায় দুর্নীতিগ্রস্ত ভাইপোকে নিয়ে বৈঠকে গিয়েছেন। কংগ্রেস ও সিপিআইএমের নেতাদের উপরতলায় সেটিং তত্ত্বও খাড়া করেছেন শুভেন্দু।
তিনি বলেন, এরপর সিপিআইএম ও কংগ্রেসের কর্মীরা যখন নেতা-নেত্রীদের ছবি নিয়ে প্রচারে যাবেন তাঁদের বিশ্বাসযোগ্যতা থাকবে না। নীচুতলার অনেকেই মমতা বন্দ্যোপাধ্যায়ের দল ও প্রশাসন দ্বারা পঞ্চায়েত ভোটেও অত্যাচারিত। হয় আপনারা বিজেপিতে আসুন। নয়তো কোনও প্ল্যাটফর্মে এসে সকলে মিলে নো ভোট টু মমতা স্লোগান তুলুন।
-
নির্বাচনের আগে বড় ঘোষণা নবান্নের, ৫টি পিছিয়ে পড়া সম্প্রদায়ের জন্য গঠিত হবে নতুন উন্নয়ন পর্ষদ -
হরমুজ প্রণালী দিয়ে ভারতের তেল ট্যাঙ্কারগুলিকে আনতে 'সেফ প্যাসেজ' দিক ইরান, আলোচনায় বিদেশমন্ত্রক -
এলপিজি নিয়ে ইরানের প্রেসিডেন্টের সঙ্গে ফোনে আলোচনা মোদীর -
মোদীর আগমনের আগেই জনসমুদ্র ব্রিগেডে! মঞ্চ থেকে মমতাকে তোপ নিশীথ প্রামাণিকের, কী বললেন? -
এলপিজি নিয়ে অযথা আতঙ্ক ছড়ালেই কড়া ব্যবস্থা! 'কোভিডের মতোই কাটিয়ে উঠব এই দুঃসময়', বললেন প্রধানমন্ত্রী মোদী -
তেল ইস্যুতে আমেরিকাকে তোপ ইরানের! 'ট্রাম্প এখন ভিক্ষা চাইছেন', ভারতের প্রসঙ্গ টেনে কটাক্ষ, বার্তা ইউরোপকেও -
বড় পদক্ষেপ! ভারতের তৈরি বুলেট ট্রেন, কবে শুরু হবে টিকিট বুকিং? জানুন বিস্তারিত -
উত্তরবঙ্গে বজ্রসহ বৃষ্টির দাপট, দক্ষিণবঙ্গে আপাতত শুকনো আবহাওয়া, জেনে নিন আজকের আবহাওয়ার আপডেট -
প্রশ্নের বিনিময়ে ঘুষ মামলা, মহুয়া মৈত্রকে ঘিরে আইনি লড়াইয়ে দিল্লি হাই কোর্টের রায়ে স্থগিতাদেশ সুপ্রিম কোর্টের -
গ্যাস সঙ্কটে বিপর্যস্ত জনজীবন, থমকে মাছ ধরার ট্রলার, সংসদ চত্বরে প্রতিবাদ তৃণমূলের -
ব্রিগেড থেকে বড় ঘোষণা! ১৮,৮৬০ কোটি টাকার প্রকল্পের উদ্বোধন ও শিলান্যাস, কী বললেন মোদী? -
ব্রিগেডে মোদীর সভা ঘিরে ট্র্যাফিক নিয়ন্ত্রণ, শনিবার কলকাতার একাধিক রাস্তায় বিশেষ বিধিনিষেধ












Click it and Unblock the Notifications