পেট্রল-ডিজেল নিয়ে আতঙ্কে পাম্পে ভিড়! দাম কী বাড়তে পারে? কী জানাল কেন্দ্র
পশ্চিম এশিয়ার যুদ্ধ পরিস্থিতির কারণে ইতিমধ্যেই আন্তর্জাতিক বাজারে গ্যাসের দাম বেড়ে গিয়েছে। আর সেই কারণেই দেশে পেট্রল এবং ডিজেলের দাম বাড়তে পারার আশঙ্কায় অনেক জায়গাতেই পেট্রোল পাম্পে ভিড় বেড়ে চলেছে। অনেকেই আবার বাড়তি জ্বালানি মজুত করে রাখার চেষ্টাও করছেন।

তবে কেন্দ্রীয় পেট্রোলিয়াম মন্ত্রক জানিয়েছে যে, দেশে এখনই পেট্রল এবং ডিজেলের কোনও ঘাটতি নেই। দেশের সমস্ত জায়গাতে বর্তমানে পর্যাপ্ত জ্বালানি মজুত করা রয়েছে এবং সরবরাহও স্বাভাবিক রয়েছে।
সেইসঙ্গে পাম্পগুলির জন্য নতুন করে সতর্কতাও জারি করেছে মন্ত্রক। নতুন নির্দেশিকায় বলা হয়েছে যে, খোলা ড্রাম, খালি বোতল অথবা অনিরাপদ কোনও পাত্রে পেট্রল এবং ডিজেল বিক্রি করা যাবে না। অনেকেই আতঙ্কিত হয়ে এরকম পাত্র নিয়ে পাম্পে আসছেন, যা অত্যন্ত ঝুঁকিপূর্ণ বলে জানিয়েছে কেন্দ্র। তাই গ্রাহকদের নিরাপদ এবং উপযুক্ত পাত্র ব্যবহার করার পরামর্শ দেওয়া হয়েছে। পেট্রোল পাম্পগুলিকেও কড়া বার্তা দিয়ে জানিয়ে দেওয়া হয়েছে যে, নিয়ম ভেঙে অসুরক্ষিত কোনও পাত্রে যদি জ্বালানি বিক্রি করা হয় তাহলে কঠোর ব্যবস্থা নেওয়া হবে। প্রয়োজন পড়লে আইনি পদক্ষেপও নেওয়া হতে পারে।
কেন্দ্রীয় মন্ত্রী গজেন্দ্র সিং শেখাওয়াত (Gajendra Singh Shekhawat) আগেই জানিয়ে দিয়েছেন যে, ভারতে পেট্রোলিয়াম পণ্যের কোনও সমস্যা নেই। তাঁর কথায়, পশ্চিম এশিয়ার যুদ্ধ পরিস্থিতি নিয়ে আন্তর্জাতিক উদ্বেগ থাকলেও দেশের জ্বালানি সরবরাহ আগের মত স্বাভাবিকই রয়েছে। যদিও এরকম পরিস্থিতি প্রতিবেশী দেশগুলির জন্য কিছুটা চ্যালেঞ্জ তৈরি করেছে বলেও জানিয়েছেন তিনি।
-
ব্রিগেডে মোদীর সভায় ১ লক্ষ কর্মীর জন্য বিশেষ খাবারের আয়োজন -
নির্বাচনের আগে বড় ঘোষণা নবান্নের, ৫টি পিছিয়ে পড়া সম্প্রদায়ের জন্য গঠিত হবে নতুন উন্নয়ন পর্ষদ -
হরমুজ প্রণালী দিয়ে ভারতের তেল ট্যাঙ্কারগুলিকে আনতে 'সেফ প্যাসেজ' দিক ইরান, আলোচনায় বিদেশমন্ত্রক -
এলপিজি নিয়ে ইরানের প্রেসিডেন্টের সঙ্গে ফোনে আলোচনা মোদীর -
মোদীর আগমনের আগেই জনসমুদ্র ব্রিগেডে! মঞ্চ থেকে মমতাকে তোপ নিশীথ প্রামাণিকের, কী বললেন? -
তেল ইস্যুতে আমেরিকাকে তোপ ইরানের! 'ট্রাম্প এখন ভিক্ষা চাইছেন', ভারতের প্রসঙ্গ টেনে কটাক্ষ, বার্তা ইউরোপকেও -
এলপিজি নিয়ে অযথা আতঙ্ক ছড়ালেই কড়া ব্যবস্থা! 'কোভিডের মতোই কাটিয়ে উঠব এই দুঃসময়', বললেন প্রধানমন্ত্রী মোদী -
বড় পদক্ষেপ! ভারতের তৈরি বুলেট ট্রেন, কবে শুরু হবে টিকিট বুকিং? জানুন বিস্তারিত -
উত্তরবঙ্গে বজ্রসহ বৃষ্টির দাপট, দক্ষিণবঙ্গে আপাতত শুকনো আবহাওয়া, জেনে নিন আজকের আবহাওয়ার আপডেট -
প্রশ্নের বিনিময়ে ঘুষ মামলা, মহুয়া মৈত্রকে ঘিরে আইনি লড়াইয়ে দিল্লি হাই কোর্টের রায়ে স্থগিতাদেশ সুপ্রিম কোর্টের -
গ্যাস সঙ্কটে বিপর্যস্ত জনজীবন, থমকে মাছ ধরার ট্রলার, সংসদ চত্বরে প্রতিবাদ তৃণমূলের -
ব্রিগেড থেকে বড় ঘোষণা! ১৮,৮৬০ কোটি টাকার প্রকল্পের উদ্বোধন ও শিলান্যাস, কী বললেন মোদী?












Click it and Unblock the Notifications