সাজছে কালিয়াগঞ্জের বয়রা কালী
উত্তরবঙ্গের প্রাচীনতম পুজোগুলির মধ্যে অন্যতম বয়রা কালীর পুজো। একসময় ডাকাতরা এই বয়রা গাছের বেদী তৈরি করে কালীপুজো করত। সময়ের নিয়মে সেখানে এখন তৈরি হয়েছে মন্দির।
উত্তরবঙ্গের প্রাচীনতম পুজোগুলির মধ্যে অন্যতম বয়রা কালীর পুজো। একসময় ডাকাতরা এই বয়রা গাছের বেদী তৈরি করে কালীপুজো করত। সময়ের নিয়মে সেখানে এখন তৈরি হয়েছে মন্দির। অত্যন্ত জাগ্রত কালী বলেই জানেন এলাকার বাসিন্দারা। প্রায় প্রতিদিনই দূরদূরান্ত থেকে একাধিক মানুষ এই মন্দিরে পুজো দিতে আসেন। কালীপুজো উপলক্ষ্যে ধুমধাম একটু বেশি হয়।

দীপাবলীর রাতের পুজো দেখতে লক্ষাধিক ভক্তের সমাগম ঘটে কালিয়াগঞ্জ শহরের বয়রা কালীমন্দিরে। রাতভর চলে কয়েকশো বলি। পরদিনও কয়েক হাজার মানুষ মন্দিরে বসে ভোগ খেয়ে থাকেন। এই বিপুল জনসমাগম সামাল দিতে দিনরাত এক করে কাজ করে পুলিশ ও প্রশাসন।
কথিত আছে কালিয়াগঞ্জের উপর দিয়ে বয়ে যাওয়া শ্রীমতী নদী দিয়ে নৌকা করে ডাকাতি করতে আসত ডাকাতরা। কালিয়াগঞ্জের শ্রীমতী নদীর ধারে এই এলাকায় ছিল আমলকি হরিতকি ও বয়রার গাছের জঙ্গল। তাই এই বয়রা গাছের নীচে বেদীতে ফুল জল দিয়ে পুজো করত ডাকাতদল। সেই বেদীতেই শুরু হয় কালীমাতার পুজো। বয়রা গাছের নীচে কালীমাতার পুজো হত। সেই থেকেই নাম হয় বয়রা কালীমাতার পুজো। প্রথমে কাঁচা ঘরের মন্দিরে হত এই পুজো। ধীরে ধীরে এলাকার বাসিন্দা ও ভক্তদের দানে কালিয়াগঞ্জে নির্মিত হয় সুদৃশ্য বিশালাকার বয়রা কালী মন্দির।

পুজোর দিন পাঁচ রকমের মাছ ভাজা দিয়ে ভোগ দেওয়া হয়। হাজার হাজার পূনার্থী বয়রা কালীমন্দিরে পুজো দিতে আসেন। তারা মানতও করেন। নিত্যদিনই পুজো হয় তবে দীপাবলির পুজার দিন লক্ষ লক্ষ মানুষের সমাগম ঘটে কালিয়াগঞ্জের বয়রা কালীমন্দিরে।
-
টানা দ্বিতীয়বার টি-২০ বিশ্বকাপ জিতল মেন ইন ব্লু! মোটা অঙ্কের পুরস্কার পেল ভারত, কোন দল কত টাকা পেল? জানুন -
ভোটের প্রতিশ্রুতি পূরণে নতুন উদ্যোগ, বাংলাদেশে ইমাম, পুরোহিত ও যাজকদের জন্য মাসিক ভাতা চালুর ঘোষণা -
ভোট ঘিরে কমিশনের সঙ্গে বৈঠক! SIR ইস্যুতে ক্ষোভ বামেদের, কী কী অভিযোগ ও দাবি তুলল বিরোধীরা? -
'সুপ্রিম কোর্টে গিয়েছেন যখন…'! জ্ঞানেশের মন্তব্যে ক্ষোভ, পাল্টা জবাব দিলেন চন্দ্রিমা, কী বললেন? -
'আমাকে বলছেন ডোন্ট শাউট'! জ্ঞানেশ কুমারের সঙ্গে বৈঠকের পর কী বললেন তৃণমূলের চন্দ্রিমা ভট্টাচার্য? -
শেয়ার বাজারে বড় ধস! এক ধাক্কায় বেড়ে গেল তেলের দাম, কত? চাপে বিনিয়োগকারীরা -
বিশ্বকাপের সেরা সঞ্জু পারফরম্যান্সের জন্য কৃতিত্ব দিলেন 'ক্রিকেট ঈশ্বর'কে, সচিনকে নিয়ে কী বললেন স্যামসন -
ভারতের টি২০ বিশ্বকাপ জয়ের পর কী বললেন সচিন-কোহলি? -
'ভুল করলে কাউকে ছাড়া হবে না'! প্রশাসনিক বৈঠকে ডিজি বিনীত গোয়েল-সহ আধিকারিকদের সতর্ক করলেন জ্ঞানেশ -
ইতিহাস গড়ল ভারত! টানা দ্বিতীয়বার টি-২০ বিশ্বকাপ জিতল মেন ইন ব্লু, শুভেচ্ছায় রাজনৈতিক মহল, কে কী বললেন? -
ইরান ইস্যুতে কড়া অবস্থান, যুদ্ধের ভবিষ্যৎ নিয়ে নেতানিয়াহুর সঙ্গে আলোচনার ইঙ্গিত ট্রাম্পের -
রেকর্ড নীচে রুপি! ডলারের বিপরীতে আরও পড়ল টাকার দাম, কত নেমে গেল? উদ্বেগ বাড়ছে অর্থনীতিতে












Click it and Unblock the Notifications