ভোটের প্রতিশ্রুতি পূরণে নতুন উদ্যোগ, বাংলাদেশে ইমাম, পুরোহিত ও যাজকদের জন্য মাসিক ভাতা চালুর ঘোষণা
ভোটের আগে দেওয়া প্রতিশ্রুতি বাস্তবায়নের পথে বড় পদক্ষেপ নিল বাংলাদেশ সরকার। দেশের বিভিন্ন ধর্মীয় প্রতিষ্ঠানের সঙ্গে যুক্ত ইমাম, খতিব, মুয়াজ্জিন, পুরোহিত, বৌদ্ধবিহারের অধ্যক্ষ ও গির্জার যাজকদের জন্য মাসিক সাম্মানিক ভাতা চালুর সিদ্ধান্ত নেওয়া হয়েছে। পবিত্র ঈদের আগেই পরীক্ষামূলকভাবে এই প্রকল্প চালু করার কথা ঘোষণা করেছে সরকার।
সরকারি সূত্রে জানা গিয়েছে, মসজিদের ইমামরা মাসে ৫০০০ টাকা, মুয়াজ্জিনরা ৩০০০ টাকা ও খাদেমরা ২০০০ টাকা করে ভাতা পাবেন। একইভাবে মন্দিরের পুরোহিতদের জন্য নির্ধারিত হয়েছে ৫০০০ টাকা ও সেবায়েতদের জন্য ৩০০০ টাকা। বৌদ্ধবিহারের অধ্যক্ষরা মাসে ৫০০০ টাকা ও উপাধ্যক্ষরা ৩০০০ টাকা পাবেন। গির্জার যাজকদের জন্যও মাসিক ৫০০০ টাকা ও সহকারী যাজকদের জন্য ৩০০০ টাকা করে সাম্মানিক ভাতা ধার্য করা হয়েছে।

পরিসংখ্যান অনুযায়ী, বাংলাদেশে বর্তমানে প্রায় ৪,৯০৮টি মসজিদ, ৯৯০টি মন্দির, ১৪৪টি বৌদ্ধবিহার ও ৩৯৬টি গির্জা রয়েছে। ধাপে ধাপে এই সমস্ত ধর্মীয় প্রতিষ্ঠানের দায়িত্বপ্রাপ্ত ব্যক্তিদেরই এই প্রকল্পের আওতায় আনার পরিকল্পনা নিয়েছে সরকার।
শুধু মাসিক ভাতা নয়, বিভিন্ন ধর্মীয় উৎসব উপলক্ষেও বিশেষ ভাতার ব্যবস্থাও রাখা হয়েছে। ইদ উল ফিতর ও ইদ উল আজহা উপলক্ষে অতিরিক্ত ১০০০ টাকা করে দেওয়া হবে। অন্যদিকে দুর্গাপুজো, বুদ্ধপূর্ণিমা ও বড়দিনের সময় বিশেষ ভাতা হিসেবে ২০০০ টাকা করে দেওয়া হবে বলে জানানো হয়েছে।
প্রধানমন্ত্রীর জনপ্রশাসন বিষয়ক উপদেষ্টা মহম্মদ ইসমাইল জবিউল্লাহ জানিয়েছেন, চলতি অর্থবর্ষে এই প্রকল্প বাস্তবায়নে বাংলাদেশ সরকারের প্রায় ২৭ কোটি ১৩ লাখ টাকা ব্যয় হবে, যা ভারতীয় মুদ্রায় প্রায় ২০ কোটি টাকার সমান। আগামী ১৪ মার্চ আনুষ্ঠানিকভাবে এই প্রকল্পের উদ্বোধন করার কথা রয়েছে প্রধানমন্ত্রী তারেক রহমানের। তার পরদিন, অর্থাৎ ১৫ মার্চ থেকেই ইমাম, পুরোহিত ও যাজকদের হাতে পৌঁছবে এই ভাতার অর্থ।
উল্লেখ্য, প্রতিবেশী রাজ্য পশ্চিমবঙ্গেও দীর্ঘদিন ধরে ইমাম ও পুরোহিতদের জন্য ভাতা প্রদান করে রাজ্য সরকার। এবার সেই ধাঁচেই ধর্মীয় প্রতিষ্ঠানের দায়িত্বপ্রাপ্ত ব্যক্তিদের আর্থিক সহায়তা দেওয়ার উদ্যোগ নিল বাংলাদেশ সরকার।
-
এপ্রিলের অপেক্ষা নয়, আজ থেকেই মিলবে ‘যুবসাথী'!খেতমজুর প্রকল্পেও নতুন ঘোষণা মমতার -
স্বপ্ন, সংগ্রাম আর সমাজের গল্প, তরুণদের স্বপ্নে তৈরি ‘সিস্টেম অফ টেনেট' -
রাষ্ট্রপতির শিলিগুড়ির অনুষ্ঠানে অনুপস্থিত মুখ্যমন্ত্রী মমতা, তীব্র ক্ষোভপ্রকাশ দ্রৌপদী মুর্মুর -
নতুন রাজ্যপালকে তুমুল আক্রমণ মুখ্যমন্ত্রীর, আনন্দ বোসকে ভয় দেখিয়ে সরানোর অভিযোগ মমতার -
পশ্চিম এশিয়ার সংঘাতের ছায়া হেঁশেলে! এলপিজি ঘাটতির আশঙ্কায় উৎপাদন বাড়াতে তেল সংস্থাগুলিকে নির্দেশ কেন্দ্রের -
ইরানের সঙ্গে কোনও চুক্তি নয়, চাই নিঃশর্ত আত্মসমর্পণ, মধ্যপ্রাচ্যের সংঘাতের মাঝেই ট্রাম্পের কড়া হুঁশিয়ারি -
ভোটার তালিকা সংশোধনে ধীর গতি, ৬০ লক্ষের মধ্যে নিষ্পত্তি মাত্র সাড়ে ৭ লক্ষ! আরও বিচারক আসছেন রাজ্যে -
ভোটার তালিকা ঘিরে নতুন বিতর্ক, সুপ্রিম কোর্টের নির্দেশ মানা হয়নি অভিযোগে কমিশনকে অভিষেকের চিঠি -
Aahar 2026: নিছক এক খাদ্য বাণিজ্য মেলা নয়, আহার ২০২৬ হতে চলেছে এক বৃহত্তর ব্যবসার মঞ্চ -
Aahar 2026: খাদ্য বাণিজ্য মেলার ঊর্ধ্বে উঠে 'আহার ২০২৬' এখন এশিয়ার সর্ববৃহৎ গ্লোবাল ডেস্টিনেশন -
হামলার জন্য প্রতিবেশী দেশগুলির কাছে ক্ষমা চাইলেন ইরানের রাষ্ট্রপতি -
কালো শাড়িতে রাস্তায় তৃণমূলের মহিলা ব্রিগেড! গ্যাসের দাম বাড়ার প্রতিবাদে থালা-বাসন বাজিয়ে শুরু বিক্ষোভ











Click it and Unblock the Notifications