SIR বিতর্কে নতুন পদক্ষেপ! অমীমাংসিত ভোটার ইস্যুতে ট্রাইবুনাল গঠনের নির্দেশ দিল সুপ্রিম কোর্ট
SIR প্রক্রিয়া ঘিরে অমীমাংসিত ভোটারদের সমস্যার সমাধান করার জন্য গুরুত্বপূর্ণ নির্দেশ দিল সুপ্রিম কোর্ট। আগে প্রায় ৬০ লক্ষ অমীমাংসিত নথি খতিয়ে দেখার জন্য আদালতের নির্দেশেই জুডিশিয়াল অফিসার নিয়োগ করা হয়েছিল। এবার সেই সিদ্ধান্তের বিরুদ্ধে আপিল শোনার জন্য ট্রাইবুনাল গঠন করার নির্দেশ দিল শীর্ষ আদালত।

জানা গিয়েছে যে, কলকাতা হাইকোর্টের প্রধান বিচারপতির পরামর্শে এই ট্রাইবুনাল তৈরি করা হবে। জুডিশিয়াল অফিসারদের যদি এই সিদ্ধান্তে আপত্তি থাকে তাহলে সংশ্লিষ্ট আবেদন ওই ট্রাইবুনালেই জমা দিতে হবে।
এদিন শুনানিতে প্রধান বিচারপতি সূর্য কান্ত রাজ্যের আইনজীবী মেনকা গুরুস্বামীকে নতুন আবেদন প্রত্যাহার করার পরামর্শ দেন এবং বলেন যে, কোনোরকম কারণ ছাড়া জুডিশিয়াল অফিসারদের প্রশ্নের মুখে ফেলা একদমই উচিত নয়।
শুনানিতে উপস্থিত ছিলেন তৃণমূল সাংসদ কল্যাণ ব্যানার্জী। তাঁর বক্তব্য যে, জুডিশিয়াল অফিসারদের সিদ্ধান্ত কোনও আমলা খতিয়ে না দেখতে পাড়ার কারণেই ট্রাইবুনাল তৈরির নির্দেশ দিয়েছে আদালত।
অন্যদিকে আবার, এই ইস্যুতে রাজনৈতিক মহলেও শুরু হয়েছে তীব্র প্রতিক্রিয়া। রাজ্য বিজেপির সহ সভাপতি তাপস রায় রাজ্য সরকারকে কটাক্ষ করেছেন। অন্যদিকে কংগ্রেস নেতা অধীর চৌধুরী আশঙ্কা প্রকাশ করে বলেন যে, ভোটের আগে এত বিপুল সংখ্যক মামলার নিষ্পত্তি করা ঠিক কতটা সম্ভব, তা নিয়েই প্রশ্ন রয়ে যাচ্ছে।












Click it and Unblock the Notifications