Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

করাচির লাইসেন্স, মধ্যমগ্রাম-নৈহাটির জোড়া ভোটার কার্ড! পাসপোর্ট কাণ্ডে IB-র নজরে বিরাটি থেকে ধৃত পাকিস্তানি

Fake Passport Racket: রাজ্যে পাসপোর্ট জালিয়াতি কাণ্ডে ধৃত আজাদ মল্লিক আসলে পাকিস্তানি নাগরিক বলে জানিয়েছিল ইডি। এবার তার ব্যাপারে আরও চাঞ্চল্যকর তথ্য জানাল এনফোর্সমেন্ট ডিরেক্টরেট। নববর্ষের রাতে বিরাটি থেকে ধৃত আজাদ মল্লিকের কাছে পাকিস্তানের ড্রাইভিং লাইসেন্স মিলেছে বলে দাবি ইডির। কেন সে বাংলায় ঢুকে নাম পরিচয় ভাঁড়িয়ে এতদিন আশ্রয় নিয়ে ছিল? এবার ইনটেলিজেন্স ব্যুরোর নজরেও আজাদ মল্লিক।

ইডি, এনআইএ-র পর এবার আইবি-র স্ক্যানারে আজাদ মল্লিক। ইতিমধ্যেই পাক নাগরিকের সম্বন্ধে রিপোর্ট পাঠানো হয়েছে বিদেশমন্ত্রকে। ধৃতের মোবাইল ঘেঁটে তাতে বহু পাকিস্তানি কন্ট্যাক্ট পায় ইডি। সেখানেই পাকিস্তানের করাচির একটি ড্রাইভিং লাইসেন্স মিলেছে। ১৯৯৭ সালের করাচির ঠিকানায় রয়েছে লাইসেন্স। আর তা থেকেই আজাদ যে পাকিস্তানের নাগরিক, তা আরও স্পষ্ট হয়ে গেল।

pakistani

ইডি জানিয়েছিল, এ রাজ্যে অর্থাৎ পশ্চিমবঙ্গে দুটি ভোটার কার্ড রয়েছে আজাদের। একটি মধ্যমগ্রাম এলাকার ও অপর ভোটার কার্ডটি নৈহাটি এলাকার ঠিকানায় রয়েছে। বারবার নামও বদল করা হয়েছে তাতে। দীর্ঘদিন এভাবেই বাংলায় ঘাঁটি গেঁড়ে থাকত আজাদ। কোনও বিশেষ কুমতলব ছিল ওই পাকিস্তানি নাগরিকের। এমনটাই অনুমান তদন্তকারীদের। প্রথমে বাংলাদেশি নাগরিক সন্দেহে গ্রেফতার করা হলেও পরে ইডির আধিকারিকরা জানতে পারে, সে আসলে পাকিস্তানের নাগরিক।

ইডি সূত্রে আরও জানা যায়, ২০১৯ সালে বাংলাদেশি পাসপোর্টের মাধ্যমে ভিসার আবেদন করেছিল আজাদ মল্লিক। ১২ বছর ধরে এরাজ্যে রয়েছে সে। বাংলায় ঢুকে প্রথমে রেশন কার্ড বানায় সে। এরপর তার ভিত্তিতে ভোটার কার্ড তো বটেই, আধার কার্ডও বানিয়ে ফেলে আজাদ। তৈরি করেন ভুয়ো ড্রাইভিং লাইসেন্সও। কিন্তু পাকিস্তানের নাগরিক বাংলায় ঢুকে কীভাবে এত সহজে এত নথি বানিয়ে ফেলল, তা নিয়ে উঠেছে প্রশ্ন।

ধৃত আজাদের বিভিন্ন অ্যাকাউন্টে ২ কোটি ৬২ লক্ষ টাকাও মিলেছে বলে দাবি ইডির। হাওয়ালা যোগে টাকা পাচারের অভিযোগ রয়েছে তাঁর বিরুদ্ধে। সেই টাকা কোথায় কী কাজে ব্যবহৃত হয়েছে তা খতিয়ে দেখবে ইডি। রবিবার আজাদকে আদালতে পেশ করে হেফাজতে নিয়ে আরও জেরা করেন তদন্তকারীরা। ইডির আইনজীবীরা জানান, পাসপোর্ট জালিয়াতি কাণ্ডে দেশের জাতীয় সুরক্ষা নিয়ে প্রশ্ন উঠে গিয়েছে। দেশের সুরক্ষার জন্য আজাদের এই কীর্তি রীতিমতো উদ্বেগজনক বলেই জানাচ্ছেন তদন্তকারীরা।

Take a Poll

প্রসঙ্গত, নববর্ষের সকালে পাসপোর্ট জালিয়াতিকাণ্ডে রাজ্যে একসঙ্গে ৮ জায়গায় হানা দিয়েছিল ইডি। বেকবাগান, বিরাটি, গেদেতে অভিযান চালানো হয়। বিরাটি থেকে বাংলাদেশি সন্দেহে জালিয়াতিতে জড়িত আজাকদে গ্রেফতার করে ইডি।

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+