Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

Mamata's Viral Speech: মমতাকে অশিক্ষিত তকমা শুভেন্দুর, মুখ্যমন্ত্রীর মুখে রাকেশ নিয়ে হুবহু বাংলা ছবির সংলাপ!

Mamata's Viral Speech: মমতা বন্দ্যোপাধ্যায়ের বক্তব্যের একটি অংশ তুমুল ভাইরাল হয়ে গিয়েছে। তোলপাড় সোশ্যাল মিডিয়া। চলছে মিমের বন্যা। ভারতের চন্দ্রযানের সাফল্য নিয়ে বলতে গিয়েই ঘেঁটে ঘ মমতা!

রাকেশ শর্মার কথা বলতে গিয়ে রাকেশ রোশনকে চাঁদে পাঠিয়ে দিলেন বাংলার মুখ্যমন্ত্রী! এমনকী দাবি করে বসলেন, ইন্দিরা গান্ধী রাকেশ রোশনকে চাঁদে পাঠিয়েছিলেন।

Mamatas Viral Speech: মমতাকে অশিক্ষিত তকমা শুভেন্দুর

বিশ্ব বাংলা মেলা প্রাঙ্গণে সরকারি অনুষ্ঠানের মঞ্চে দাঁড়িয়ে মমতা বন্দ্যোপাধ্যায় বলেন, ইন্দিরা গান্ধী চাঁদে মানুষ পাঠিয়েছিলেন। এখন যন্ত্র গিয়েছে। রাকেশ রোশনকে চাঁদে পাঠিয়ে ইন্দিরা গান্ধী জানতে চেয়েছিলেন, সেখান থেকে পৃথিবীকে দেখতে কেমন লাগছে। রাকেশ রোশন বলেছিলেন, সারে জাহা সে আচ্ছা। মুখ্যমন্ত্রীর এই বক্তব্য ভাইরাল হতে সময় লাগেনি।

রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী বলেন, অশিক্ষিত, মূর্খ মুখ্যমন্ত্রী। রাকেশ রোশন অভিনেতা, মহাকাশে যাননি। রাকেশ শর্মা গিয়েছিলেন। কোনটা মহাকাশ, কোনটা চন্দ্রমা, কোনটা শুক্র তা জানেন না মুখ্যমন্ত্রী। ব্রহ্মাণ্ড, জ্যোতির্বিজ্ঞান সম্পর্কে ন্যূনতম জ্ঞান নেই। সে কারণে আগে ডক্টরেট লিখতেন, এখন লেখেন না। করুণা ছাড়া আর কী করব? ভগবান করুণা করুন।

শুভেন্দু আরও বলেন, বিদ্যাসাগর, রবীন্দ্রনাথ, বঙ্কিমচন্দ্র, শরৎচন্দ্রের দেশে আমরা একজন অশিক্ষিত মুখ্যমন্ত্রীকে পেয়েছি। যিনি রাকেশ শর্মাকে বলেন রাকেশ রোশন। মহাকাশকে চন্দ্র বলছেন।

এমন প্রশ্নও উঠছে অনুষ্ঠানে উপস্থিত কেউ মুখ্যমন্ত্রীকে এই ভুলটা ধরিয়ে দিলেন না কেন? ইন্দিরা গান্ধী প্রধানমন্ত্রী থাকাকালীন চাঁদে মানুষ পাঠিয়েছিলেন, এখান থেকেই ভুল তথ্য দেওয়া শুরু করেন মমতা বন্দ্যোপাধ্যায়। কথা বলার সময় ভুল হতে পারে। কিন্তু শোধরাননি পর্যন্ত। তাঁর এই বক্তব্য নিয়ে সোশ্যাল মিডিয়ায় মিমের ছড়াছড়ি। হৃতিক রোশনের বাবা রাকেশ রোশনের মহাকাশচারী রূপের ছবিও ভাইরাল হয়।

Mamatas Viral Speech: মমতাকে অশিক্ষিত তকমা শুভেন্দুর

তবে এরই মধ্যে সামনে আসে একটি চাঞ্চল্যকর তথ্য। মমতা বন্দ্যোপাধ্যায় যে কথা আজ বলেছেন হুবহু বাংলা ছবিতে ১৪ বছর আগে সেই সংলাপ ছিল। সিঙ্গুর আন্দোলনের পটভূমিতে অনিন্দিতা সর্বাধিকারী রাজ্যে পালাবদলের আগে আলোর নিশানা বলে একটি ছবি তৈরি করেছিলেন। যেখানে অভিনয় করা কাঞ্চন মল্লিক, যিনি বর্তমানে তৃণমূল কংগ্রেসের বিধায়ক, তাঁর মুখেই ছিল ওই সংলাপ।

ছবিটির একটি অংশে অভিনেতা কাঞ্চনকে বলতে দেখা যাচ্ছে, "রাকেশ রোশন যখন চাঁদে গেছিল তখন ইন্দিরা গান্ধী রাকেশ রোশনকে জিজ্ঞেস করল যে, উপর থেকে পৃথিবী ক্যায়সা লাগতা। তখন রাকেশ রোশন বলেছিল সারে জাহা সে আচ্ছা।" তখন অপর অভিনেতা বলেন, "রাকেশ রোশন তো হৃতিক রোশনের বাবা, সে চাঁদে যাবে কী করে? রাকেশ শর্মা মহাকাশ গিয়েছিল।"

এরপরই কাঞ্চন ওই অভিনেতাকে চড় কষিয়ে বলেন, "দিদি যখন বলেছে তখন রাকেশ রোশনই। জ্ঞান কপচাবি না।" ১৪ বছর আগের সেই ছবির অংশই ঘুরছে সোশ্যাল মিডিয়ায়। প্রথমে অনেকে ভেবেছিলেন, এডিট করে বুঝি এটা করা হয়েছে। কিন্তু তা নয়। ইউটিউবেও ১৪ বছর আগে এই ছবি আপলোড করা হয়েছে। অনিন্দিতা বামপন্থী। তাঁর সিঙ্গুরের পটভূমিতে করা ছবির সংলাপ কীভাবে মুখ্যমন্ত্রীর বক্তব্যে হুবহু উঠে এলো, তা নিয়েই চলছে চর্চা।

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+