তিন কেন্দ্রের উপনির্বাচনে হার! পর্যালোচনায় একের পর এক কারণ ব্যাখ্যা দিলীপের
রাজ্যে তিন বিধানসভা আসনের উপনির্বাচনে তৃণমূলের কাছে পর্যুদস্ত হয়েছে বিজেপি। হারের কারণ নিয়ে নানা আলোচনা হচ্ছে।
রাজ্যে তিন বিধানসভা আসনের উপনির্বাচনে তৃণমূল কংগ্রেসের কাছে পর্যুদস্ত হয়েছে বিজেপি। হারের কারণ নিয়ে নানা আলোচনা হচ্ছে। তবে সেই হার নিয়ে রাজ্য বিজেপি সভাপতি বলছেন অন্য কথা। তাঁর মতে অভিজ্ঞতা কম বলেই এই হার। আর সেই কারণেই জয় ধরে রাখতে পারেনি বিজেপি।

দিলীপ ঘোষের সাফাই
দিলীপ ঘোষ রাজ্যের উপনির্বাচনে হার নিয়ে কার্যত সাফাই দিয়েছেন। তিনি বলেছেন, দেশের অনেক জায়গায় উপনির্বাচনে বিজেপির পরাজয় হয়েছে। কিন্তু পরের সাধারণ নির্বাচনে বিজেপিরই জয় হয়েছে। তিনি জানিয়েছেন, যে ভোট ২০১৬-তে পেয়েছিলেন, তার থেকে বর্তমান প্রার্থী প্রেমচন্দ্র ঝাঁ ৮-৯ হাজার ভোট কম পেয়েছেন।

তৃণমূলের এজেন্ট বনেছিল বিজেপি
দিলীপ ঘোষের অভিযোগ, বুথে তৃণমূলের লোক বিজেপির এজেন্ট হয়ে বসে গিয়েছিল। ফলে অনেক জায়গায় ভোট লুঠ হলেও, সেই খবর তারা পাননি। দিলীপ ঘোষের অভিযোগ সাড়ে পাঁচটার পরেও অনেক জায়গাতেই সন্ত্রাস ও ভোট লুঠ হয়েছে।

হারার অপর কারণ ভোট লুঠ
ভোটের দিন সেরকম কোনও অভিযোগ না জানালেও, ফল বেরনোরও অনেক পরে দিলীপ ঘোষ বললেন, পরাজয়ের অন্যতম কারণ ভোট লুঠ।

কথা হবে তিন কেন্দ্রের মানুষের সঙ্গে
জানা গিয়েছে, রাজ্য বিজেপির তরফে তিন কেন্দ্রের সাধারণ মানুষ ও বিজেপি কর্মীদের সঙ্গে কথা বলা হবে। হারের কারণ বোঝার চেষ্টা করা হবে। ইতিমধ্যেই হার নিয়ে দিলীপ ঘোষ, সুব্রত চট্টোপাধ্যায়রা বৈঠকে বসেছিলেন। আলোচনার পর নেতারা মনে করছেন, ১৮ টি লোকসভার আসনে জেতার পর কিছুটা শৈথিল্য এসেছিল দলের কর্মী ও সমর্থকদের মধ্যে।
-
শাহের হাতেই বিজেপির সঙ্কল্পপত্র উন্মোচন! রায়দিঘির প্রতিশ্রুতির জোরে ভোটের ময়দানে নতুন কৌশল -
মার্চে ডিএ বকেয়ার প্রথম কিস্তি! ঘোষণার পর নবান্নে জোর তৎপরতা -
ঝড়, বৃষ্টি ও শিলার তাণ্ডব! কালবৈশাখীর সতর্কবার্তা বাংলা জুড়ে -
ভোটারদের সুবিধায় নতুন ব্যবস্থা! ভোট দিতে গেলে মানতে হবে নিয়ম, কী কী নথি লাগবে? বুথের বাইরে তালিকা টাঙাবে কমিশন -
চলন্ত বাসে হঠাৎ অগ্নিকাণ্ড, আতঙ্কে রাতভর দৌড়ঝাঁপ! চালকের তৎপরতায় রক্ষা ৩৭ যাত্রী -
ভারতের আরও দুটি এলপিজি ট্যাঙ্কার হরমুজ প্রণালী পেরনোর কথা, উত্তেজনার মাঝেই উদিত নতুন আশার আলো -
রক্তাক্ত হামলা! ঈদের নামাজের পরই গুলি ও ছুরি মেরে খুন লস্কর কমান্ডার বিলাল আরিফ সালাফিকে, আতঙ্ক পাকিস্তানে -
ভারত মহাসাগরে যুক্তরাষ্ট্র যুক্তরাজ্যের ঘাঁটি লক্ষ্য করে ইরানের ক্ষেপণাস্ত্র হামলা -
ভারতের ইতিহাসে নজির! দেশের দীর্ঘমেয়াদি প্রশাসক হিসেবে মাইলফলক গড়লেন মোদী, পিছনে ফেললেন সিকিমের চামলিংকে -
মার্চে শীতের ছোঁয়া! কুয়াশায় ঢাকল দিল্লি, তাপমাত্রার অস্বাভাবিক পতন -
পশ্চিম এশিয়ার সংঘাতে মৃত ৬ ভারতীয়, নিখোঁজ এক, জানাল বিদেশ মন্ত্রক -
ভোটের আগে সতর্কতা! সাপ্লিমেন্টারি ভোটার তালিকা প্রকাশ ঘিরে অশান্তির আশঙ্কা? জেলাশাসকদের কড়া বার্তা দিল নবান্ন











Click it and Unblock the Notifications