বন্ধ জুটমিল খোলার দাবি, আশ্বাস পেয়ে চার ঘণ্টা পর রেল অবরোধ তুললেন শ্রমিকরা
টানা চার ঘণ্টা রেল অবরোধ চালানোর পর বন্ধ মিল খোলার দাবিতে কর্মসূচি প্রত্যাহার করে নিলেন জুটমিল শ্রমিকরা। প্রশাসনের আশ্বাস পেয়ে এই অবরোধ তুলে নিতে মনস্থ করেন আন্দোলনকারীরা।
উত্তর ২৪ পরগনা, ১১ জানুয়ারি : টানা চার ঘণ্টা রেল অবরোধ চালানোর পর বন্ধ মিল খোলার দাবিতে কর্মসূচি প্রত্যাহার করে নিলেন জুটমিল শ্রমিকরা। প্রশাসনের আশ্বাস পেয়ে এই অবরোধ তুলে নিতে মনস্থ করেন আন্দোলনকারীরা। বুধবার দুপুর ১টা নাগাদ শিয়ালদহ মেইন শাখায় ট্রেন চলাচল শুরু হয়। এদিন অবরোধের জেরা নাকাল হতে হয় যাত্রী সাধারণকে।
বন্ধ মিল খোলার দাবিতে রেল অবরোধ করেন কাঁকিনাড়া নফরচাঁদ জুটমিলের শ্রমিকরা। কাঁকিনাড়া রেল স্টেশন সংলগ্ন ২৯ নম্বর রেল গেটের কাছে এই অবরোধ চলে। ফলে এদিন সকাল থেকেই শিয়ালদহ মেইন শাখার সমস্ত ট্রেন চলাচল বন্ধ হয়ে যায়। ঘটনাস্থলে আসেন রেল কর্তারা। কিন্তু দফায় দফায় বৈঠকের পরও সমাধান সূত্র মেলনি। শেষপর্যন্ত আগামী ১৭ জানুয়ারি মিল খুলতে ত্রিপাক্ষিক বৈঠকের আশ্বাস পেয়ে অবরোধ তুলে নেওয়া হয়।

গত ২২ মাস ধরে বন্ধ উত্তর ২৪ পরগনার এই জুটমিল। মিল বন্ধ থাকায় প্রায় পাঁচ হাজার কর্মী বেকার হয়ে বসে রয়েছেন। অভাব-অনটনের জ্বালা থেকে নিষ্কৃতি পেতে এবার আন্দোলনকেই হাতিয়ার করেন অর্ধাহারে কাটানো মিল শ্রমিকরা।
এর আগে বারবার শ্রম দফতর থেকে সরকারের বিভিন্ন দফতরে ছুটে বেরিয়েছেন কাজ হারানো শ্রমিকরা। কিন্তু নিরাশ হয়ে ফিরতে হয়েছে তাঁদের। কোনও সুরাহাই মেলেনি। শেষপর্যন্ত মিল শ্রমিকরা একত্রিত হয়ে কাঁকিনাড়ায় রেল অবরোধ করেন শ্রমিকরা। যতক্ষণ না তাঁরা প্রতিশ্রুতি পাচ্ছেন ততক্ষণ অবরোধ চলবে বলে জানিয়েছেন শ্রমিকরা।
রেল আধিকারিক থেকে রেল পুলিশ, কাঁকিনাড়া থানার পুলিশ ঘটনাস্থলে এসে পৌঁছয়। দফায় দফায় বৈঠক করে অবরোধ তোলার চেষ্টা চালানো হচ্ছে। কিন্তু শ্রমিকরা নাছোড়বান্দা। তাঁদের কাজ চাই। এই রেল অবরোধের জেরে সকাল থেকই বিপাকে পড়েছেন শিয়ালদহ মেন শাখার যাত্রীরা।
-
ভোটের আগে সতর্কতা! সাপ্লিমেন্টারি ভোটার তালিকা প্রকাশ ঘিরে অশান্তির আশঙ্কা? জেলাশাসকদের কড়া বার্তা দিল নবান্ন -
পশ্চিম এশিয়ার অশান্তি নিয়ে কূটনৈতিক আলোচনা! মোদীর সঙ্গে ফের ফোনালাপে ইরানের প্রেসিডেন্ট, কী বার্তা তেহরানের? -
গরমের মাঝেই চমক! রাতভর বৃষ্টিতে কমল তাপমাত্রা, সপ্তাহজুড়ে কেমন থাকবে আবহাওয়া? জানুন -
শত্রু দেশ ছাড়া হরমুজ প্রণালী দিয়ে অন্য দেশের জাহাজ চলাচলে আপত্তি নেই, জানাল ইরান -
কাতার হেলিকপ্টার দুর্ঘটনায় ৭ জনের মৃত্যু, তদন্তে নেমেছে প্রতিরক্ষা মন্ত্রক -
হরমুজ ইস্যুতে কড়া বার্তা! দাবি না মানলে ইরানের বিদ্যুৎকেন্দ্র গুঁড়িয়ে দেওয়ার হুঁশিয়ারি, সময়সীমা ট্রাম্পের -
পশ্চিম এশিয়ার সংঘাতের জের? আরও বাড়তে চলেছে ফ্লাইট ভাড়া! কী ঘোষণা করল কেন্দ্র? জানুন -
মাঝপথে গন্তব্য বদল! রাশিয়া থেকে আরও তেল ভারতে, বেজিংগামী রুশ জাহাজ পৌঁছে গেল ম্যাঙ্গালুরু বন্দরে -
বক্স অফিসে ঝড় 'ধুরন্ধর ২'-এর! তিন দিনেই বিশ্বজুড়ে ৫০০ কোটির গণ্ডি পার, রণবীরের ছবিতে রেকর্ড আয় -
ফের এক বিএলও-র মৃত্যু! অতিরিক্ত কাজের চাপে প্রাণ হারিয়েছেন বলে অভিযোগ পরিবারের -
আন্তর্জাতিক বাজারের প্রভাব? এক ধাক্কায় কমল সোনা-রুপোর দাম, কত? বিনিয়োগকারীদের মধ্যে বাড়ছে দুশ্চিন্তা -
ভোটার তালিকায় বড় আপডেট আজই! প্রকাশ হবে সাপ্লিমেন্টারি লিস্ট, জানুন বিস্তারিত












Click it and Unblock the Notifications