খড়গপুরে প্রয়াত ইন্দ্রজিৎ গুপ্তকে স্মরণ করবে সিপিআই
খড়গপুরে প্রয়াত ইন্দ্রজিৎ গুপ্তকে স্মরণ করবে সিপিআই
ভোটের মুখে খড়্গপুর শহরে প্রয়াত সিপিআই নেতা তথা মেদিনীপুরের প্রাক্তন সাংসদ ইন্দ্রজিৎ গুপ্ত র জন্ম শতবর্ষ পালন করছে সিপিআই। রবিবার দুপুরে খড়্গপুর শহরে র টাউন হলে এই নিয়ে একটি সেমিনারের আয়োজন করা হয়েছে।

সেখানে উপস্থিত থাকবেন সিপিআই দলের সম্পাদক ডি রাজা। তার সাথে রাজ্য ও জেলার নেতারাও উপস্থিত থাকবেন বলে জানিয়েছেন সিপিআই নেতা বিপ্লব ভট্ট। ১৯৯১ সাল থেকে ২০০১ অর্থাৎ মৃত্যুর সময় পর্যন্ত মেদিনীপুরের সাংসদ ছিলেন ইন্দ্রজিৎ গুপ্ত। তিনি দেশের স্বরাষ্ট্র মন্ত্রীও ছিলেন। এই সেমিনারে সিপিএম নেতা তথা বিধায়ক সুজন চক্রবর্তীও উপস্থিত থাকবেন বলে সিপিআই নেতারা জানিয়েছেন। তাঁরা বলছেন যে ইন্দ্রজিৎ গুপ্তর রাজনৈতিক জীবন ও আদর্শ আজও প্রাসঙ্গিক। নতুন করে, নতুন প্রজন্মর সামনে তা তুলে ধরা এই সেমিনারের লক্ষ্য।
২৫ তারিখ খড়্গপুরে বিধানসভা উপ নির্বাচন। এই নির্বাচনে কংগ্রেসের প্রার্থী চিত্তরঞ্জন মন্ডল কে সমর্থন জানিয়েছে বামপন্থী দলগুলো। রবিবার বিকালে এই শহরে নির্বাচনী প্রচারের জন্য সভা করার কথা আছে কংগ্রেসের রাজ্য সভাপতি সৌমেন মিত্রর। সেই সভায় থাকার কথা আছে সুজন চক্রবর্তীরও।
-
মোদীর আগমনের আগেই জনসমুদ্র ব্রিগেডে! মঞ্চ থেকে মমতাকে তোপ নিশীথ প্রামাণিকের, কী বললেন? -
তেল ইস্যুতে আমেরিকাকে তোপ ইরানের! 'ট্রাম্প এখন ভিক্ষা চাইছেন', ভারতের প্রসঙ্গ টেনে কটাক্ষ, বার্তা ইউরোপকেও -
এলপিজি নিয়ে অযথা আতঙ্ক ছড়ালেই কড়া ব্যবস্থা! 'কোভিডের মতোই কাটিয়ে উঠব এই দুঃসময়', বললেন প্রধানমন্ত্রী মোদী -
বড় পদক্ষেপ! ভারতের তৈরি বুলেট ট্রেন, কবে শুরু হবে টিকিট বুকিং? জানুন বিস্তারিত -
উত্তরবঙ্গে বজ্রসহ বৃষ্টির দাপট, দক্ষিণবঙ্গে আপাতত শুকনো আবহাওয়া, জেনে নিন আজকের আবহাওয়ার আপডেট -
প্রশ্নের বিনিময়ে ঘুষ মামলা, মহুয়া মৈত্রকে ঘিরে আইনি লড়াইয়ে দিল্লি হাই কোর্টের রায়ে স্থগিতাদেশ সুপ্রিম কোর্টের -
গ্যাস সঙ্কটে বিপর্যস্ত জনজীবন, থমকে মাছ ধরার ট্রলার, সংসদ চত্বরে প্রতিবাদ তৃণমূলের -
ব্রিগেড থেকে বড় ঘোষণা! ১৮,৮৬০ কোটি টাকার প্রকল্পের উদ্বোধন ও শিলান্যাস, কী বললেন মোদী? -
ব্রিগেডে মোদীর সভা ঘিরে ট্র্যাফিক নিয়ন্ত্রণ, শনিবার কলকাতার একাধিক রাস্তায় বিশেষ বিধিনিষেধ -
বসন্তে ঝড় বৃষ্টি, দক্ষিণবঙ্গে ভারী বৃষ্টি, উত্তরবঙ্গেও সতর্কতা -
ব্রিগেডে মোদীর সভায় ১ লক্ষ কর্মীর জন্য বিশেষ খাবারের আয়োজন -
দোরগোড়ায় পশ্চিমবঙ্গ বিধানসভা ভোট! এই সময়ের মধ্যেই নির্ঘণ্ট প্রকাশের সম্ভাবনা, কয় দফায় ভোট? জানুন বিস্তারিত












Click it and Unblock the Notifications