Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

বাংলাদেশি সীমান্ত রক্ষা বাহিনীর গুলিতে মৃত বিএসএফ জওয়ান

মুর্শিদাবাদ জেলার জলঙ্গি এলাকায়, বাংলাদেশের সীমান্তে গুলিবিদ্ধ হয়ে মৃত্যু হয়েছে এক বিএসএফ জওয়ানের।

মুর্শিদাবাদ জেলার জলঙ্গি এলাকায়, বাংলাদেশের সীমান্তে গুলিবিদ্ধ হয়ে মৃত্যু হয়েছে এক বিএসএফ জওয়ানের। আহত হয়েছেন আরও একজন। রাজবীর সিং নামের আহত জওয়ান মুর্শিদাবাদ মেডিক্যাল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন। যিনি মারা গিয়েছেন তার নাম বিজয় ভান। বিজিবি বা বাংলাদেশ বর্ডার গার্ড গুলি চালিয়েছে বলে অভিযোগ।

বাংলাদেশি সীমান্ত রক্ষা বাহিনীর গুলিতে মৃত বিএসএফ জওয়ান

বৃহস্পতিবার দুপুরে ঘটনাটি ঘটেছে জলঙ্গির কাকমনিচকে। ঘটনার পর সেখানে গিয়েছে বিএসএফের ও জেলা পুলিশের আধিকারিকরা।

জলঙ্গির এই এলাকার ওপাশে বাংলাদেশ । জানা গিয়েছে যে এই দিন ওই এলাকার চক পাইকমারি এলাকায় নদীতে মাছ ধরার জন্য যায় তিন জন। তারা মাছ ধরতে গিয়ে চলে যায় জিরো পয়েন্ট বা দুই দেশের সীমানার মধ্যবর্তী জায়গাতে। এই তিন জনকে ধরে নিয়ে যায় বাংলাদেশ বর্ডার গার্ড । তাদের উদ্ধার করতে যায় বিএসএফ। এই নিয়ে বিএসএফের সাথে তাদের কথাকাটাকাটি হয়। সেই সময়ে বিএসএফ জওয়ানদের লক্ষ্য করে গুলি করে বিজেডি।

দুই পক্ষের মধ্যে ফ্লাগ মিটিংয়ের আগেই এইগুলি চালানো হয়।
এদিকে যে তিনজনকে আটক করে নিয়ে যাওয়া তাদের মধ্যে দুজনকে উদ্ধার করা হয়েছে বলে বিএসএফের সূত্রে জানা গিয়েছে।

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+