Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

মহারাষ্ট্রে পাশা উল্টিয়ে বিজেপির দাবি ১৭০ বিধায়কের সমর্থন! তবে কি আরও ভাঙন

মহারাষ্ট্রের মসনদ দখল শেষপর্যন্ত করল বিজেপিই। এবার বিধানসভায় সংখ্যার লড়াই। বিজেপি দাবি করছে, তাঁদের সঙ্গে রয়েছে ১৭০ জন বিধায়ক।

মহারাষ্ট্রের মসনদ দখল শেষপর্যন্ত করল বিজেপিই। এবার বিধানসভায় সংখ্যার লড়াই। বিজেপি দাবি করছে, তাঁদের সঙ্গে রয়েছে ১৭০ জন বিধায়ক। এর আগে এনসিপি-কংগ্রেস-শিবসেনা সম্মিলিতভাবে দাবি করেছিল তাঁদের সঙ্গে ১৭০ জন বিধায়ক রয়েছেন। এখন পাশা উল্টে দিয়ে বিজেপি সেই দাবি করে বসল।

কোন অঙ্কে বিজেপি এই দাবি করছে

কোন অঙ্কে বিজেপি এই দাবি করছে

এবার মহারাষ্ট্র বিধানসভা নির্বাচনে বিজেপি ও শিবসেনা জোট গড়ে লড়াই করেছিল। বিজেপি জিতেছিল ১০৫টি আসনে। আর শিবসেনা জিতেছিল ৫৬টি আসনে। উভয়ে মিলে ম্যাজিক ফিগার পেরিয়ে গিয়েছিল। কিন্তু বাধ সাধে মুখ্যমন্ত্রী পদ নিয়ে লড়াই। এই অবস্থায় জোট ভেঙে যায়। শেষমেশ এনসিপির একাংশকে ভাঙিয়ে সরকার গড়ে বিজেপি

এনসিপির অজিত পাওয়ারের দাবি

এনসিপির অজিত পাওয়ারের দাবি

এনসিপি ছেড়ে অনুগামীদের নিয়ে বেরিয়ে এসে বিজেপিকে সমর্থন দিয়েছেন অজিত পাওয়ার। তিনি নিজে উপমুখ্যমন্ত্রী পদে শপথ নিয়েছেন। আর জানিয়েছেন ৩০ জন বিধায়ক তাঁদের সঙ্গে রয়েছেন। অর্থাৎ ৩০ জন বিধায়ক এনসিপি ছেড়ে এলে বিজেপির সমর্থনে সংখ্যা দাঁড়াচ্ছে ১৩৫। এই সংখ্যা ম্যাজিক ফিগারের থেকে ১০ কম।

শিবসেনাতেও ভাঙন লাগতে পারে!

শিবসেনাতেও ভাঙন লাগতে পারে!

২৮৮ সদস্যের বিধানসভায় ম্যাজিক ফিগার ১৪৫। এই সংখ্যা পেতে বিজেপি এখন শিবসেনা বা কংগ্রে্স বা এনসিপি দিকে তাকিয়ে। ইতিমধ্যেই জল্পনা, শিবসেনার চার বিধায়ক বিজেপির সঙ্গে রয়েছে। এদিন বিজেপির মুখ্যমন্ত্রী হিসেবে দেবেন্দ্র ফড়নবিশের শপথ গ্রহণের পর মহারাষ্ট্রে ফের ঘোড়া-কেনাবেচার তত্ত্ব ফের উঠে পড়েছে।

বিজেপি লাইফ লাইন পাওয়ার পর

বিজেপি লাইফ লাইন পাওয়ার পর

এখন বিজেপিকে লাইফ লাইন দিয়েছেন বিদ্রোহী এনসিপি নেতা অজিত পাওয়ার। তিনি মহারাষ্ট্রে বিরোধী জোট ভেঙে বিধায়কদের নিয়ে বিজেপি শিবিরকে সমর্থনে এগিয়ে এসেছেন। বিজেপি সরকারকে এখন সংখ্যাগরিষ্ঠের প্রমাণ দিতে হবে। মহারাষ্ট্রে দেবেন্দ্র ফড়নবিশ শপথ নেওয়ার পর বিজেপির সংখ্যা গরিষ্ঠতা প্রমাণে তুরুপের তাস হতে চলেছেন অজিতই।

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+