কলোম্বিয়ায় ভয়াবহ বিমান দুর্ঘটনা! ১২৫ জন নিয়ে ভেঙে পড়ল সামরিক বিমান, মৃত ৬৬ জন, নিখোঁজ আরও অনেকে
বড়সড় বিমান দুর্ঘটনায় কেঁপে উঠল কলম্বিয়া। সোমবার একটি সামরিক পরিবহণ বিমান ভেঙে পড়ে, যার মধ্যে প্রায় ১২৫ জন ছিলেন। প্রাথমিকভাবে জানা যাচ্ছে যে, বিমানটি ওড়ার কিছুক্ষণের মধ্যেই নিয়ন্ত্রণ হারিয়ে দুর্ঘটনাটি ঘটে যায় এবং মুহূর্তের মধ্যেই আগুন ধরে যায়। এই দুর্ঘটনায় এখনও পর্যন্ত ৬৬ জনের মৃতদেহ উদ্ধার হয়েছে।

প্রতিরক্ষা মন্ত্রকের তথ্য অনুসারে, সি-১৩০ হারকিউলিস (C-130 Hercules) বিমানটি পুয়ের্তো লেগুইজামো এলাকা থেকে সেনাদের নিয়ে অন্য জায়গায় যাচ্ছিল। মাঝ আকাশেই পেরু সীমান্তের কাছে একটি জঙ্গলে সেটি ভেঙে পড়ে। প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন যে, হঠাৎ করেই বিস্ফোরণের শব্দ শোনা যায়, তারপরই আগুনে জ্বলতে থাকা বিমানটির ধ্বংসাবশেষ চারদিকে ছড়িয়ে পড়ে। কালো ধোঁয়ায় পুরো এলাকাটি ঢেকে যায়।
এখনও পর্যন্ত যে ৬৬ জনের মৃতদেহ উদ্ধার হয়েছে তাদের মধ্যে রয়েছেন ৫৮ জন সেনা, ৬ জন বিমানকর্মী এবং ২ জন পুলিশ। আরও বেশ কয়েকজন গুরুতর আহত অবস্থায় হাসপাতালে ভর্তি রয়েছেন। অনেকেই এখনও পর্যন্ত নিখোঁজ। ফলে আশঙ্কা যে, মৃতের সংখ্যা বাড়তে পারে।
দুর্ঘটনাটির খবর পাওয়ার পর উদ্ধারকারী দল তাড়াতাড়ি ঘটনাস্থলে পৌঁছে যায়, তবে দুর্গম জঙ্গল এলাকা হওয়ার কারণে কাজে অনেকটাই বাধা তৈরি হচ্ছে। এখনও পর্যন্ত উদ্ধার অভিযান চলছে।
এই ঘটনায় গভীর শোকপ্রকাশ করেছেন প্রেসিডেন্ট গুস্তাভো পেত্রো (Gustavo Petro)। তিনি মৃতদের পরিবারের প্রতি সমবেদনা জানিয়েছেন। সেইসঙ্গে তিনি সতর্ক করে দিয়েছেন, যদি কোনও গাফিলতি প্রমাণিত হয় তাহলে দায়ীদের বিরুদ্ধে কড়া ব্যবস্থা নেওয়া হবে।
-
রক্তাক্ত হামলা! ঈদের নামাজের পরই গুলি ও ছুরি মেরে খুন লস্কর কমান্ডার বিলাল আরিফ সালাফিকে, আতঙ্ক পাকিস্তানে -
ভারতের ইতিহাসে নজির! দেশের দীর্ঘমেয়াদি প্রশাসক হিসেবে মাইলফলক গড়লেন মোদী, পিছনে ফেললেন সিকিমের চামলিংকে -
ভোটের আগে সতর্কতা! সাপ্লিমেন্টারি ভোটার তালিকা প্রকাশ ঘিরে অশান্তির আশঙ্কা? জেলাশাসকদের কড়া বার্তা দিল নবান্ন -
পশ্চিম এশিয়ার অশান্তি নিয়ে কূটনৈতিক আলোচনা! মোদীর সঙ্গে ফের ফোনালাপে ইরানের প্রেসিডেন্ট, কী বার্তা তেহরানের? -
গরমের মাঝেই চমক! রাতভর বৃষ্টিতে কমল তাপমাত্রা, সপ্তাহজুড়ে কেমন থাকবে আবহাওয়া? জানুন -
শত্রু দেশ ছাড়া হরমুজ প্রণালী দিয়ে অন্য দেশের জাহাজ চলাচলে আপত্তি নেই, জানাল ইরান -
কাতার হেলিকপ্টার দুর্ঘটনায় ৭ জনের মৃত্যু, তদন্তে নেমেছে প্রতিরক্ষা মন্ত্রক -
হরমুজ ইস্যুতে কড়া বার্তা! দাবি না মানলে ইরানের বিদ্যুৎকেন্দ্র গুঁড়িয়ে দেওয়ার হুঁশিয়ারি, সময়সীমা ট্রাম্পের -
পশ্চিম এশিয়ার সংঘাতের জের? আরও বাড়তে চলেছে ফ্লাইট ভাড়া! কী ঘোষণা করল কেন্দ্র? জানুন -
মাঝপথে গন্তব্য বদল! রাশিয়া থেকে আরও তেল ভারতে, বেজিংগামী রুশ জাহাজ পৌঁছে গেল ম্যাঙ্গালুরু বন্দরে -
বক্স অফিসে ঝড় 'ধুরন্ধর ২'-এর! তিন দিনেই বিশ্বজুড়ে ৫০০ কোটির গণ্ডি পার, রণবীরের ছবিতে রেকর্ড আয় -
ফের এক বিএলও-র মৃত্যু! অতিরিক্ত কাজের চাপে প্রাণ হারিয়েছেন বলে অভিযোগ পরিবারের












Click it and Unblock the Notifications