Lok Sabha Election 2024: মোদীর 'শক্তি স্বরূপা'কে X ক্যাটাগরির নিরাপত্তা দিচ্ছে অমিত শাহের মন্ত্রক
Lok Sabha Election 2024: সন্দেশখালির প্রতিবাদী মুখ রেখা পাত্রকে প্রার্থী করে চমক দিয়েছে বিজেপি! এবার তাঁকেই কেন্দ্রীয় নিরাপত্তা দিতে চলেছে স্বরাষ্ট্রমন্ত্রক। যা খবর, 'এক্স' ক্যাটাগরির নিরাপত্তা পেতে চলেছেন রেখা। শুধু তিনিই নয়, আরও ছয় বিজেপি প্রার্থীকেও কেন্দ্রীয় নিরাপত্তা দেওয়া হচ্ছে বলে জানা গিয়েছে।
তালিকায় রয়েছেন বহরমপুরের নির্মল সাহা, মথুরাপুরের অশোক পুরকাইত, জয়নগরের অশোক কাণ্ডারী, রায়গঞ্জের কার্তিক পাল ও ঝাড়গ্রামের প্রণত টুডু। গত কয়েকদিন আগেই তমলুকের বিজেপি প্রার্থী অভিজিৎ গঙ্গোপাধ্যায় এবং অর্জুন সিংকে সিআইএসএফের নিরাপত্তা দেওয়া হয়।

আইবি'র রিপোর্টে পাশাপাশি কোচবিহার জেলা বিজেপির অভিজিৎ বর্মন এবং তাপস দাসকেও কেন্দ্রীয় নিরাপত্তা দেওয়া হয়েছে। বারাকপুরের বিদায়ী সাংসদ অর্জুন সিংকে দেওয়া হয় জেড ক্যাটাগরির নিরাপত্তা। প্রাক্তন বিচারপতিকে দেওয়া হয় ওয়াই প্লাস ক্যাটাগরির নিরাপত্তা। বাকি দুই বিজেপি নেতা পান 'এক্স' ক্যাটাগরির নিরাপত্তা।
এবার কেন্দ্রীয় নিরাপত্তা পাওয়ার তালিকায় ঢুকে পড়লেন রেখা পাত্র সহ আরও ছয় বিজেপি নেতা । নাম ঘোষণার পর থেকেই সন্দেশখালি সহ বসিরহাট লোকসভা জুড়ে দাপিয়ে প্রচার সারছেন রেখা। ইতিমধ্যে তাঁর সঙ্গে ফোনে কথা বলেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। শক্তি স্বরূপা হিসাবে রেখাকে সম্বোধন করেছেন তিনি। এরপর থেকে আরও বেশি লাইম লাইটে তিনি। যদিও প্রার্থী হওয়ার পর নিজের নিরাপত্তা নিয়ে আশঙ্কা প্রকাশ করেন রেখা।
এমনকি এই বিষয়ে উচ্চস্তরেও আলোচনা হয়। এরপরেই সন্দেশখালির প্রতিবাদী মুখ রেখাকে কেন্দ্রীয় নিরাপত্তা দেওয়ার সিদ্ধান্ত। এক্স ক্যাটাগরির নিরাপত্তা পাবেন। আগামী দু-তিনদিনের মধ্যেই বিজেপি নেত্রীকে ঘিরে থাকবে কেন্দ্রীয় বাহিনীর জওয়ানরা। গোটা নির্বাচন প্রক্রিয়া চলাকালিন কেন্দ্রীয় বাহিনী জওয়ানরা তাঁর সঙ্গেই থাকবেন।
উল্লেখ্য, সন্দেশখালির বেতাজ বাদশা শেখ শাহজাহানের বিরুদ্ধে গ্রামের মহিলাদের একজোট করে প্রতিবাদ গড়ে তোলেন রেখা। এমনকি তাঁর গোপন জবানবন্দির পরেই দাপুটে শিবু হাজরা, উত্তম সর্দাররা গ্রেফতার হন। সেই রেখাকে প্রার্থী করেই চমক দেয় বঙ্গ বিজেপি নেতৃত্ব।
-
চলন্ত বাসে হঠাৎ অগ্নিকাণ্ড, আতঙ্কে রাতভর দৌড়ঝাঁপ! চালকের তৎপরতায় রক্ষা ৩৭ যাত্রী -
ভারতের আরও দুটি এলপিজি ট্যাঙ্কার হরমুজ প্রণালী পেরনোর কথা, উত্তেজনার মাঝেই উদিত নতুন আশার আলো -
রক্তাক্ত হামলা! ঈদের নামাজের পরই গুলি ও ছুরি মেরে খুন লস্কর কমান্ডার বিলাল আরিফ সালাফিকে, আতঙ্ক পাকিস্তানে -
ভারত মহাসাগরে যুক্তরাষ্ট্র যুক্তরাজ্যের ঘাঁটি লক্ষ্য করে ইরানের ক্ষেপণাস্ত্র হামলা -
ভারতের ইতিহাসে নজির! দেশের দীর্ঘমেয়াদি প্রশাসক হিসেবে মাইলফলক গড়লেন মোদী, পিছনে ফেললেন সিকিমের চামলিংকে -
মার্চে শীতের ছোঁয়া! কুয়াশায় ঢাকল দিল্লি, তাপমাত্রার অস্বাভাবিক পতন -
পশ্চিম এশিয়ার সংঘাতে মৃত ৬ ভারতীয়, নিখোঁজ এক, জানাল বিদেশ মন্ত্রক -
ভোটের আগে সতর্কতা! সাপ্লিমেন্টারি ভোটার তালিকা প্রকাশ ঘিরে অশান্তির আশঙ্কা? জেলাশাসকদের কড়া বার্তা দিল নবান্ন -
ভোটযুদ্ধে তৃণমূলের প্রচারে ঝড় তুলতে মঙ্গলে উত্তরে মমতা, দক্ষিণে অভিষেক -
পশ্চিম এশিয়ার অশান্তি নিয়ে কূটনৈতিক আলোচনা! মোদীর সঙ্গে ফের ফোনালাপে ইরানের প্রেসিডেন্ট, কী বার্তা তেহরানের? -
গরমের মাঝেই চমক! রাতভর বৃষ্টিতে কমল তাপমাত্রা, সপ্তাহজুড়ে কেমন থাকবে আবহাওয়া? জানুন -
ঈদের মঞ্চে রাজনৈতিক বার্তা, এসআইআর ইস্যুতে ফের তোপ মমতার, ঐক্যের ডাক অভিষেকের












Click it and Unblock the Notifications