Bratya Bosu: MPhil নির্দেশিকায় ক্ষুব্ধ রাজ্য শিক্ষাদফতর, পাল্টা UGC-কে হুঁশিয়ারি শিক্ষামন্ত্রীর
হঠাৎ করে এমফিল(MPhil)কে ড্রিগ্রির তালিকা থেকে বাদ দেওয়ার সিদ্ধান্ত মানতে নারাজ রাজ্য সরকার। শিক্ষামন্ত্রী ব্রাত্য বসু রীতিমতো হুঁশিয়ারি দিয়েছে ইউজিসি (UGC)কে। তিনি বলেছেন এই এমফিল ফতোয়া মানবে না বাংলা। রাজ্যের বিশেষজ্ঞদের পরামর্শ মেনেই কাজ করবেন তাঁরা।
প্রসঙ্গত উল্লেখ্য গতকাল থেকে হঠাৎ করেই ইউজিসির পক্ষ থেকে নির্দেশিকা জারি করে জানানো হয় এমফিল আর ড্রিগ্রির পর্যায়ে থাকবে না। অর্থাৎ এমফিল আর ডিগ্রি নয়। কাজেই এই কোর্সে কাউকেই যেন ভর্তি না নেওয়া হয় কোনও বিশ্ববিদ্যালয়ে।

গতকাল হঠাৎ করেই ইউজিসির পক্ষ থেকে ঘোষণা করা হয় এমফিলকে আর ডিগ্রি হিসেবে গণ্য করা হবে না। এই নির্দেশিকা দেশের সব বিশ্ববিদ্যালয় গুলিতে পাঠিয়ে দেওয়া হয়। সেই সঙ্গে জানানো হয়েছে বিশ্ববিদ্যালয়গুলি যেন এমফিলে ভর্তি প্রক্রিয়া শুরু না করে। কোনও সাবজেক্টের এমফিলে যেন ভর্তি না নেওয়া হয়।
এবং ২০২৩-২৪ শিক্ষাবর্ষ থেকেই এই নির্দেশ কার্যকর বলে ঘোষণা করা হয়েছে। ইউজিসির এই নির্দেশিকাকে ফতোয়া বলে অভিযোগ করেছেন রাজ্যের শিক্ষামন্ত্রী ব্রাত্য বসু। রাজ্যের শিক্ষা দফতর এই নির্দেশিকা মানবে না বলে সাংবাদিক বৈঠকে ঘোষণা করেছেন তিনি। রাজ্যের শিক্ষানীতি অনুযায়ী কাজ করা হবে। শিক্ষামন্ত্রী ব্রাত্য বসু বলেছেন, কেন্দ্রের ফতোয়া মানা হবে না। রাজ্যের বিশেষজ্ঞরা যা বলছেন সেই গাইডলাউন মেনে কাজ করা হবে।
যদিও ২০২২ সালে নাকি ইউজিসির পক্ষ থেকে আগেই এই নিয়ে নির্দেশিকা জানানো হয়েছিল বিশ্ববিদ্যালয় গুলিকে। কিন্তু তার পরেও একাধিক বিশ্ববিদ্যালয় এমফিল কোর্স চালু রাখায় বুধবার ফের বিজ্ঞপ্তি দিয়ে এমফিল নির্দেশিকা মনে করিয়ে দিয়েছে ইউসিজি। সেই সঙ্গে বিজ্ঞপ্তিতে শিক্ষার্থীদেরও এমফিল কোর্সে ভর্তি না হওয়ার অুরোধ জানানো হয়েছে।
-
চলন্ত বাসে হঠাৎ অগ্নিকাণ্ড, আতঙ্কে রাতভর দৌড়ঝাঁপ! চালকের তৎপরতায় রক্ষা ৩৭ যাত্রী -
ভারতের আরও দুটি এলপিজি ট্যাঙ্কার হরমুজ প্রণালী পেরনোর কথা, উত্তেজনার মাঝেই উদিত নতুন আশার আলো -
রক্তাক্ত হামলা! ঈদের নামাজের পরই গুলি ও ছুরি মেরে খুন লস্কর কমান্ডার বিলাল আরিফ সালাফিকে, আতঙ্ক পাকিস্তানে -
ভারত মহাসাগরে যুক্তরাষ্ট্র যুক্তরাজ্যের ঘাঁটি লক্ষ্য করে ইরানের ক্ষেপণাস্ত্র হামলা -
ভারতের ইতিহাসে নজির! দেশের দীর্ঘমেয়াদি প্রশাসক হিসেবে মাইলফলক গড়লেন মোদী, পিছনে ফেললেন সিকিমের চামলিংকে -
মার্চে শীতের ছোঁয়া! কুয়াশায় ঢাকল দিল্লি, তাপমাত্রার অস্বাভাবিক পতন -
পশ্চিম এশিয়ার সংঘাতে মৃত ৬ ভারতীয়, নিখোঁজ এক, জানাল বিদেশ মন্ত্রক -
ভোটের আগে সতর্কতা! সাপ্লিমেন্টারি ভোটার তালিকা প্রকাশ ঘিরে অশান্তির আশঙ্কা? জেলাশাসকদের কড়া বার্তা দিল নবান্ন -
ভোটযুদ্ধে তৃণমূলের প্রচারে ঝড় তুলতে মঙ্গলে উত্তরে মমতা, দক্ষিণে অভিষেক -
পশ্চিম এশিয়ার অশান্তি নিয়ে কূটনৈতিক আলোচনা! মোদীর সঙ্গে ফের ফোনালাপে ইরানের প্রেসিডেন্ট, কী বার্তা তেহরানের? -
গরমের মাঝেই চমক! রাতভর বৃষ্টিতে কমল তাপমাত্রা, সপ্তাহজুড়ে কেমন থাকবে আবহাওয়া? জানুন -
ঈদের মঞ্চে রাজনৈতিক বার্তা, এসআইআর ইস্যুতে ফের তোপ মমতার, ঐক্যের ডাক অভিষেকের












Click it and Unblock the Notifications