গোডাউন যেন শ্মশানভূমি! আগুন নিভলেও কাটেনি আতঙ্ক, এখনও নিখোঁজ বহু মানুষ, পোড়া দেহাংশের খোঁজে ছুটছেন পরিজনেরা
প্রায় দেড় দিন পেরিয়ে গেছে। এখনও পুরোপুরি নেভেনি আগুন। রবিবার রাত ১টার কিছুক্ষন পরে আনন্দপুরের একটি মোমো কারখানার গুদামে ভয়াবহ অগ্নিকাণ্ডের পর আজ বিকেলেও কোথাও কোথাও আগুন জ্বলতে দেখা যাচ্ছে। ঘটনাস্থল থেকে ইতিমধ্যেই তিনটি পোড়া কঙ্কালসহ মোট আটটি ঝলসানো দেহাংশ উদ্ধার হয়েছে।

গোডাউনের বাইরে এখন শুধুই কান্না আর উৎকণ্ঠার আওয়াজ। নিখোঁজ আত্মীয়দের খোঁজে ভিড় করছেন পরিবার-পরিজনেরা। আশঙ্কা করা হচ্ছে যে, এখনও ভিতরে একাধিক মানুষ আটকে থাকতে পারেন। সময় গড়ানোর সঙ্গে সঙ্গে বেড়ে চলেছে নিখোঁজের তালিকাও।
ধ্বংসস্তূপের ভিতর থেকে এখনও কালো ধোঁয়া উঠছে। ছাইয়ের স্তূপ পেরিয়ে চলছে উদ্ধারকার্য। গোডাউনের চারপাশ ঘিরে রেখেছে পুলিশ। জানা গিয়েছে যে, ভিতরে ঢুকে খোঁজ চালাতে গিয়ে উদ্ধারকারীরা কিছু কিছু হাড়ের টুকরো পর্যন্ত দেখতে পাচ্ছেন। গোডাউনটি যেন এখন এক শ্মশানভূমিতে পরিণত হয়েছে।
অনুমান করা হচ্ছে যে, রবিবার রাতে আগুন লাগার সময় গোডাউনের ভিতরে প্রায় ৩০ জন ছিলেন। কয়েকজন কোনওরকমে বেরোতে পারলেও বাকিরা আটকে পড়েছিলেন। প্রত্যক্ষদর্শীদের দাবি যে, সামনের দরজা দিয়ে বেরোতে গেলে লোহার বিম ভেঙে পড়ার কারণে পথ বন্ধ হয়ে যায়। পিছনের দিকে যেতে গিয়ে গ্যাস সিলিন্ডারের বাধার মুখে পড়েন শ্রমিকরা।
এরপর কয়েকজন একটি ঘরে আশ্রয় নেন এবং শেষবারের মতো সবাই পরিবারের সঙ্গে ফোনে কথা বলেন। কিন্তু আগুন ধীরে ধীরে সেই ঘরটিতেও ছড়িয়ে পড়ে। তারপর আর তাঁদের বেরোনোর কোনও সুযোগ হয়নি। তবে, ঠিক কতজন ভিতরে ছিলেন তা এখনও নিশ্চিত করা যায়নি।
গোটা শহর জুড়ে এখন শোক আর আতঙ্কের আবহ। উদ্ধারকার্য চলছে, আর বাইরে অপেক্ষায় বসে রয়েছে অসহায় পরিবারগুলি।
-
ভোটারদের সুবিধায় নতুন ব্যবস্থা! ভোট দিতে গেলে মানতে হবে নিয়ম, কী কী নথি লাগবে? বুথের বাইরে তালিকা টাঙাবে কমিশন -
চলন্ত বাসে হঠাৎ অগ্নিকাণ্ড, আতঙ্কে রাতভর দৌড়ঝাঁপ! চালকের তৎপরতায় রক্ষা ৩৭ যাত্রী -
ভারতের আরও দুটি এলপিজি ট্যাঙ্কার হরমুজ প্রণালী পেরনোর কথা, উত্তেজনার মাঝেই উদিত নতুন আশার আলো -
রক্তাক্ত হামলা! ঈদের নামাজের পরই গুলি ও ছুরি মেরে খুন লস্কর কমান্ডার বিলাল আরিফ সালাফিকে, আতঙ্ক পাকিস্তানে -
ভারত মহাসাগরে যুক্তরাষ্ট্র যুক্তরাজ্যের ঘাঁটি লক্ষ্য করে ইরানের ক্ষেপণাস্ত্র হামলা -
ভারতের ইতিহাসে নজির! দেশের দীর্ঘমেয়াদি প্রশাসক হিসেবে মাইলফলক গড়লেন মোদী, পিছনে ফেললেন সিকিমের চামলিংকে -
মার্চে শীতের ছোঁয়া! কুয়াশায় ঢাকল দিল্লি, তাপমাত্রার অস্বাভাবিক পতন -
পশ্চিম এশিয়ার সংঘাতে মৃত ৬ ভারতীয়, নিখোঁজ এক, জানাল বিদেশ মন্ত্রক -
ভোটের আগে সতর্কতা! সাপ্লিমেন্টারি ভোটার তালিকা প্রকাশ ঘিরে অশান্তির আশঙ্কা? জেলাশাসকদের কড়া বার্তা দিল নবান্ন -
ভোটযুদ্ধে তৃণমূলের প্রচারে ঝড় তুলতে মঙ্গলে উত্তরে মমতা, দক্ষিণে অভিষেক -
পশ্চিম এশিয়ার অশান্তি নিয়ে কূটনৈতিক আলোচনা! মোদীর সঙ্গে ফের ফোনালাপে ইরানের প্রেসিডেন্ট, কী বার্তা তেহরানের? -
গরমের মাঝেই চমক! রাতভর বৃষ্টিতে কমল তাপমাত্রা, সপ্তাহজুড়ে কেমন থাকবে আবহাওয়া? জানুন












Click it and Unblock the Notifications