Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

দোষী সাব্যস্ত ৩ অভিযুক্ত! তৃণমূল কাউন্সিলর অনুপম দত্ত খুনে ফের গ্রেফতার জামিন পাওয়া বাপি, সাজা ঘোষণা কবে?

পানিহাটির তৃণমূল কাউন্সিলর অনুপম দত্তকে খুনের মামলায় আজ বড়সড় রায় দিল আদালত। আজ ব্যারাকপুর আদালত এই মামলার তিন অভিযুক্ত সঞ্জীব ওরফে বাপি পণ্ডিত, অমিত পণ্ডিত এবং জিয়ারুল মণ্ডলকে দোষী সাব্যস্ত করেছে। আগামী ১৭ ডিসেম্বর এই তিন অভিযুক্তর শাস্তির পরিমাণ ঘোষণা করা হবে।

২০২২ সালের ১৩ মার্চ আগরপাড়া স্টেশন রোডে বাড়ির কাছেই স্কুটারে উঠতে গিয়ে গুলিবিদ্ধ হয়েছিলেন পানিহাটি পুরসভার ৮ নম্বর ওয়ার্ডের তৎকালীন কাউন্সিলর অনুপম দত্ত। একদম কাছ থেকেই তাঁকে গুলি করা হয়েছিল এবং ঘটনাস্থলেই মৃত্যু হয়েছিল তাঁর। সেই ঘটনার দিন রাতেই একজন অভিযুক্তকে গ্রেফতার করেছিল পুলিশ। পরে বাকি দুই অভিযুক্তকেও আটক করা হয়েছিল। বাপি পণ্ডিত একসময় জামিনে মুক্তি পেলেও আজ আদালতে হাজিরার পর তাঁকে আবার হেফাজতে নেওয়া হয়েছে।

তদন্ত করে পুলিশ জানতে পারে যে, এই খুনের পিছনে পরিকল্পিত কোনও ষড়যন্ত্র করা হয়েছিল। অভিযোগ অনুযায়ী, বাপি পণ্ডিতই হত্যার ছক কষে অন্যদের দিয়ে কাজ করিয়েছিলেন। বিষয়টি নিয়ে দীর্ঘদিন ধরে মামলা চলার পর অবশেষে আজ তিন জনকেই দোষী বলে রায় দিল ব্যারাকপুর আদালত।

রায় ঘোষণার হওয়ার পরে বাপি পণ্ডিত দাবি করেছেন যে, তাঁকে রাজনৈতিক চক্রান্তের শিকার করা হয়েছে। অন্যদিকে আদালতে উপস্থিত অনুপম দত্তের স্ত্রী মীনাক্ষী দত্ত আদালতের রায়ে সন্তুষ্টি প্রকাশ করেছেন। দোষীদের কঠিন থেকে কঠিনতম শাস্তি এবং আদালতের বিচার প্রক্রিয়ার উপর তাঁর আস্থা আছে বলেও জানিয়েছেন তিনি।

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+