Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

World Sports Photography Awards: ফেডেরার-নাদালের আবেগঘন মুহূর্ত পেল বর্ষসেরার স্বীকৃতি

World Sports Photography Awards: রজার ফেডেরারের পাশে বসে রাফায়েল নাদাল। দুজনেই অঝোরে কেঁদে চলেছেন। লেভার কাপে ফেডেরারের বিদায়ী ম্যাচের পর। এমন দৃশ্য মনে গেঁথে রয়েছে ক্রীড়াপ্রেমীদের।

গ্র্যান্ড স্ল্যাম জয়ের রেকর্ড দখলে নেওয়ার ক্ষেত্রে ফেডেরার ও নাদালের দ্বৈরথ উপভোগ করেছে সকলে। ফেডেরার এগিয়ে ছিলেন, নাদাল তাঁকে ধরে ফেলেন এবং টপকে যান। এখন অবশ্য নাদালকেও পিছনে ফেলেছেন নোভাক জকোভিচ।

World Sports Photography Awards: ফেডেরার-নাদালের আবেগঘন মুহূর্ত পেল বর্ষসেরার স্বীকৃতি

কোর্টে টেনিসের দুই কিংবদন্তির মধ্যে তীব্র প্রতিদ্বন্দ্বিতা থাকলেও দুজনের বন্ধুত্ব, পারস্পরিক শ্রদ্ধা যে কতটা নিবিড় তা আরও একবার দেখা গিয়েছিল লেভার কাপের আসরে। ফেডেরারের সঙ্গে কোর্টে নেমেছিলেন নাদাল। আর তারপর দুজনেরই চোখের জল ধরে রাখতে না পারার দৃশ্য সাড়া ফেলেছিল ক্রীড়াবিশ্বে। সেই মুহূর্ত ফ্রেমবন্দি করেছিলেন অনেকেই। কিন্তু একটি ছবি পেল ওয়ার্ল্ড স্পোর্টস ফোটোগ্রাফি অ্যাওয়ার্ড।

World Sports Photography Awards: ফেডেরার-নাদালের আবেগঘন মুহূর্ত পেল বর্ষসেরার স্বীকৃতি

ফেডেরার ও নাদালের আবেগঘন মুহূর্ত ফ্রেমন্দি করেছিলেন নেহা গানেরওয়াল (Neha Ganerwal)। সেই ছবিটিই ইন্ডিপেন্ডেন্ট স্পোর্টস ফোটোগ্রাফি বিভাগে বর্ষসেরার স্বীকৃতি পেল। বিশ্বের নানা প্রান্ত থেকে ক্রীড়া চিত্রগ্রাহকরা ৮০০-র বেশি ছবি জমা করেছিলেন এই বিভাগটির জন্য। সেই চোখধাঁধানো ক্রীড়া মুহূর্তগুলির থেকে বেছে নেওয়া হয় ১০টি ছবি। যার মধ্যে ঠাঁই পেয়েছে নেহার ছবিটিও।

৩০টির বেশি ক্রীড়াক্ষেত্র থেকে নানা মুহূর্ত ফ্রেমবন্দি করে ওয়ার্ল্ড স্পোর্টস ফোটোগ্রাফি অ্যাওয়ার্ডের জন্য পাঠান চিত্রগ্রাহকরা। ক্রীড়া বিষয়ক ছবির প্রতিযোগিতার নিরিখে এটিই বিশ্বের সবচেয়ে বড় আসর। প্রতি বছর বিভিন্ন বিভাগ মিলিয়ে সাত হাজারের বেশি জমা পড়ে। ক্রীড়াক্ষেত্রে জয়, সহনশীলতা, প্রয়াস, আবেগের নানা মুহূর্ত ক্যামেরাবন্দি করেন চিত্রগ্রাহকরা।

তারই মধ্যে যে ছবিগুলি কার্যত কথা বলে বা ছবিটির মধ্যে দিয়েই ভাব ব্যক্ত হয় সেগুলিই আদায় করে নেয় শ্রেষ্ঠত্বের শিরোপা। নেহার যে ছবিটি বর্ষসেরার স্বীকৃতি পেল তার ক্যাপশন ছিল "Boys Don't Cry"।

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+