LPG সঙ্কট নিয়ে দুশ্চিন্তা বাড়ছে? আর চিন্তা নয়, সাধারণ মানুষের জন্য বাজারে ৫ লক্ষ ইন্ডাকশন কুকস্টোভ আনছে সরকার
আন্তর্জাতিক পরিস্থিতির কারণে এলপিজি সরবরাহ নিয়ে উদ্বেগ বেড়েই চলেছে। তবে, এইরকম পরিস্থির মধ্যেও কেন্দ্রের তরফ থেকে আশ্বাস দেওয়া হয়েছে যে, দেশে এখনও গ্যাসের অভাব নেই। তবে ভবিষ্যতের কথা মাথায় রেখেই বিকল্প ব্যবস্থাতে জোর দিচ্ছে সরকার। আর সেই লক্ষ্যেই বড় পদক্ষেপ হিসেবে বাজারে ৫ লক্ষ ইন্ডাকশন কুকস্টোভ আনা হচ্ছে।

রাষ্ট্রায়ত্ত সংস্থা এনার্জি এফিসিয়েন্সি সার্ভিস লিমিটেড (EESL) ধাপে ধাপে এই ইন্ডাকশন গুলি বাজারে নিয়ে আসবে। ইতিমধ্যেই ১ লক্ষ ইন্ডাকশনের অর্ডার দিয়ে দেওয়া হয়েছে। সেই ইন্ডাকশনগুলি বিভিন্ন রাজ্য এবং সরকারি সংস্থায় পাঠানো হবে। সেইসঙ্গে, ইন্ডাকশন ব্যবহার করার জন্য উপযোগী বাসনপত্রও কেনা হচ্ছে।
সংস্থার তরফ থেকে জানানো হয়েছে যে, বর্তমান স্টক শেষ হয়ে গেলে আরও ৫ লক্ষ ইন্ডাকশন কেনার জন্য নতুন টেন্ডার ডাকা হবে। এই উদ্যোগটি কেন্দ্রের 'ন্যাশনাল ইলেকট্রিক কুকিং প্রোগ্রাম'-এর অংশ। যার লক্ষ্য হল গ্যাসের উপর নির্ভরতা কমিয়ে দিয়ে বিদ্যুৎচালিত রান্নার প্রচার বাড়িয়ে তোলা। বিশেষজ্ঞরা মনে করছেন যে, যদি ইন্ডাকশনে রান্না করা হয় তাহলে এলপিজির তুলনায় প্রায় ২০ থেকে ৩০ শতাংশ পর্যন্ত সাশ্রয় করা সম্ভব। সেই সঙ্গে পরিবেশ দূষণও অনেকটা কমে যাবে। এই কুকস্টোভটি ১২০০ ওয়াট-এর হবে এবং এতে ক্ষমতার আধুনিক নিরাপত্তা ব্যবস্থাও থাকবে।
উল্লেখ্য, ইরান এবং আমেরিকা উত্তেজনার কারণে হরমুজ প্রণালী বন্ধ হওয়ায় বিশ্বজুড়ে গ্যাস সরবরাহের ক্ষেত্রে চাপ তৈরি হয়েছে। আর সেই পরিস্থিতির কথা মাথায় রেখেই আগাম প্রস্তুতি নিচ্ছে কেন্দ্র।
-
সুপ্রিম কোর্টের চাপেই কী গতি? বকেয়া ডিএ দিতে অর্থ দফতরের পোর্টাল চালু, প্রথম কিস্তি কবে? তাকিয়ে কর্মীরা -
কমিশনের নজিরবিহীন পদক্ষেপ! চিকিৎসকরাও এবার ভোটের ডিউটিতে, চাকরিহারা শিক্ষকদের নিষেধাজ্ঞা, কড়া নির্দেশ EC-র -
মর্মান্তিক দুর্ঘটনা! ফেরিঘাট থেকে সোজা পদ্মায় তলিয়ে গেল যাত্রীবোঝাই বাস, মৃত ১৮, নিখোঁজ বহু -
লোকসভায় বাড়তে পারে আসন সংখ্যা! কোন রাজ্যে কত হতে পারে আসন, বাংলার আসন বেড়ে হতে পারে কত? জানুন একনজরে -
'আবারও লকডাউন করে সবাইকে লাইনে দাঁড় করাবে', মোদী সরকারকে তোপ মমতার, কী বললেন? -
কলকাতায় গভীর রাতে গুলির তাণ্ডব, ছাদে গুলি লেগে মৃত ১ -
ভোটের আগে বড় চাল! তৃণমূলের বিরুদ্ধে চার্জশিট আনছেন অমিত শাহ, কবে প্রকাশ? ঘরে ঘরে পৌঁছে দেবেন বিজেপি কর্মীরা -
বিবেচনাধীন ভোটারদের মধ্যে কতজনের নিষ্পত্তি? নতুন করে বাদই বা গেল কতজনের নাম? কী জানাল কমিশন -
বড় সিদ্ধান্ত EC-র! প্রিসাইডিং থেকে মাইক্রো অবজার্ভার, ভাতা বাড়ল সব স্তরের কর্মীদের, কোন পদে কত? জেনে নিন -
প্রচার ঘিরে রণক্ষেত্র বাসন্তী! বিজেপি কর্মীদের উপর আক্রমণ, আহত পুলিশকর্মীরাও, অভিযোগ তৃণমূলের বিরুদ্ধে, আটক ৮ -
ভারতের জন্য হরমুজ খুলে দিল ইরান, বন্ধুত্বপূর্ণ ৫টি দেশের ওপর অবরোধ থাকবে না -
ভোটের আগে কড়া নজরদারি, কোচবিহারে নাকা চেকিংয়ে ধরা পড়ল বিপুল পরিমাণ নগদ টাকা












Click it and Unblock the Notifications