রাজ্যজুড়ে ঝড়বৃষ্টির সতর্কতা! রবিবার পর্যন্ত চলতে পারে অস্থির আবহাওয়া, কী জানাচ্ছে হাওয়া অফিস? জেনে নিন
রাজ্যের একাধিক জেলায় আবারও অস্থির আবহাওয়ার পূর্বাভাস দিয়েছে আবহাওয়া দফতর। হাওয়া অফিসের তরফ থেকে জানানো হয়েছে যে, আগামী ২-৩ ঘণ্টার মধ্যে বজ্রবিদ্যুৎ-সহ ঝড়বৃষ্টির পরিস্থিতি তৈরি হতে পারে।

উত্তরবঙ্গের জলপাইগুড়ি, আলিপুরদুয়ার, দার্জিলিং, কোচবিহার, দুই দিনাজপুর, কালিম্পং এবং মালদহ জেলায় হালকা থেকে মাঝারি বৃষ্টির পূর্বাভাস রয়েছে। সেইসঙ্গে ঘণ্টায় ৪০-৫০ কিলোমিটার বেগে দমকা ঝোড়ো হাওয়া বইতে পারে বলে জানিয়েছে হাওয়া অফিস।
দক্ষিণবঙ্গের জেলাগুলিতেও সেই একই ধরনের আবহাওয়া দেখা যেতে পারে। হাওড়া, কলকাতা, নদিয়া, হুগলি ও মুর্শিদাবাদে বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টি হওয়ার পূর্বাভাস রয়েছে। সেই সঙ্গে ঘণ্টায় ৩০-৪০ কিলোমিটার গতিবেগে ঝোড়ো হাওয়াও বইতে পারে। দক্ষিণ ২৪ পরগনাতেও আজ সারাদিন ঝড়বৃষ্টির আশঙ্কা রয়েছে বলে জানিয়েছে হাওয়া অফিস।
আবহাওয়া দফতরের পূর্বাভাস অনুসারে, কলকাতা-সহ দক্ষিণবঙ্গের কিছু কিছু জেলায় রবিবার অর্থাৎ আগামীকাল পর্যন্ত কালবৈশাখীর প্রভাব বজায় থাকতে পারে। গতকাল অর্থাৎ শুক্রবার শহরের একাধিক এলাকায় ঝড়বৃষ্টি হয়েছে, সেইসঙ্গে দমকা হাওয়ার দাপটও ছিল।
এছাড়াও, পুরুলিয়া, বীরভূম, ঝাড়গ্রাম, বাঁকুড়া, দুই মেদিনীপুর এবং দুই বর্ধমান জেলায় ঝোড়ো হাওয়ার গতিবেগ ঘণ্টায় ৬০ কিলোমিটার পর্যন্ত পৌঁছে যেতে পারে বলে পূর্বাভাস।
অন্যদিকে, দুই ২৪ পরগনা, নদিয়া এবং মুর্শিদাবাদে রবিবার অর্থাৎ আগামীকাল পর্যন্ত বৃষ্টি চলার সম্ভাবনা রয়েছে। এইরকম পরিস্থিতিতে সাধারণ মানুষকে সতর্ক থাকার পরামর্শও দেওয়া হয়েছে।












Click it and Unblock the Notifications