তৃতীয় সাপ্লিমেন্টারি ভোটার তালিকা প্রকাশ করল নির্বাচন কমিশন, কবে সম্পূর্ণ হবে এসআইআর প্রক্রিয়া?
নির্বাচন কমিশন দ্বিতীয় সাপ্লিমেন্টারি ভোটার তালিকা প্রকাশের মাত্র ২৪ ঘণ্টার মধ্যেই তৃতীয় সাপ্লিমেন্টারি তালিকাও প্রকাশ করল। কলকাতা হাইকোর্টের অনুমতি নিয়ে কমিশন প্রতিদিন এই সাপ্লিমেন্টারি তালিকা প্রকাশ করবে বলেছিল। এরপর এই নিয়ে তিনটি তালিকা বেরোল। এসআইআরে বাদ পড়া ব্যক্তিরা যাতে ট্রাইবুনালে আবেদনের পর্যাপ্ত সময় পান, সেজন্যই এই উদ্যোগ।
গত মাসের শেষে ২৮ ফেব্রুয়ারি চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশ করেছিল কমিশন। এতে প্রায় ৬০ লক্ষ নাম বিবেচনাধীন ছিল। কলকাতা হাইকোর্টের প্রধান বিচারপতির নেতৃত্বে জুডিশিয়াল অফিসাররা সেইসব ভোটারের নথি খতিয়ে দেখছেন। চূড়ান্ত তালিকা প্রকাশের ২৩ দিন পর, গত ২৩ মার্চ গভীর রাতে বিবেচনাধীন ভোটারদের প্রথম সাপ্লিমেন্টারি তালিকাটি প্রকাশিত হয়।

দ্বিতীয় সাপ্লিমেন্টারি তালিকা একদিন আগে প্রকাশ হলেও, কমিশন বাদ পড়া নামের সংখ্যা জানায়নি। এর ২৪ ঘণ্টার মধ্যেই তৃতীয় সাপ্লিমেন্টারি তালিকাও প্রকাশ পেল। প্রতিদিন তালিকা প্রকাশের জন্য কমিশনের আবেদন আদালত অনুমোদন করেছে। ফলে, বাদ পড়া ব্যক্তিরা ট্রাইবুনালে আবেদন জানাতে পারবেন এবং ট্রাইবুনাল সেই আবেদন খতিয়ে দেখবে।
আগামী ২৩ ও ২৯ এপ্রিল বাংলায় দুই দফায় ভোটগ্রহণ। এর আগেই এসআইআর প্রক্রিয়া শেষ করে ভোটার তালিকা প্রকাশ করাই এখন নির্বাচন কমিশনের মূল লক্ষ্য। নির্বাচন কমিশনের ওয়েবসাইটেই বিশদে তথ্য পাবেন।
-
জল্পনার অবসান! বাংলায় ভোট প্রচার শুরু করছেন মোদী, কবে ও কোথায় প্রথম সভা? জানা গেল দিনক্ষণ -
তেহরানে দূতাবাসের কাছে হামলা! 'ক্ষতি হলে কঠোরভাবে জবাব দেওয়া হবে', ইজরায়েলকে হুমকি দিল পাকিস্তান -
ইরান ইস্যুতে নয়া মোড়! ১০ দিনের জন্য হামলা স্থগিতের সিদ্ধান্ত ট্রাম্পের, জল্পনা তুঙ্গে -
পেট্রোল-ডিজেলে শুল্ক কমলেও আপনি কেন একই দামে জ্বালানি কিনছেন জানেন? -
ভোটের আগেই কমিশন ঘিরে ঝড়, মুখ্য নির্বাচন কমিশনারকে সরাতে তৃণমূলের বড় পদক্ষেপ -
নতুন বিতর্ক! ভোটার তালিকা থেকে নাম বাদ হাই কোর্টের প্রাক্তন বিচারপতির, প্রশ্নের মুখে নির্বাচন প্রক্রিয়া -
থামছে না সংঘর্ষ! আবুধাবিতে ক্ষেপণাস্ত্রের ধ্বংসাবশেষে চাপা পড়ে মৃত্যু, যুদ্ধের বলি আরও এক ভারতীয় -
ভোট চাইব না, প্রার্থীও প্রত্যাহার করে নেব! মোদী-শাহকে কোন চ্যালেঞ্জ ছুড়ে বড় মন্তব্য অভিষেকের? -
আজ রাজ্যজুড়ে ঝড়বৃষ্টির দাপট! ঘণ্টায় ৪০-৫০ কিমি বেগে হাওয়া, কোথায় কোথায় জারি হলুদ সতর্কতা? জেনে নিন -
'বাংলায় উৎপাদিত রান্নার গ্যাস যেন বাইরে না যায়'! অন্ডাল যাওয়ার আগে কেন্দ্রকে কড়া হুঁশিয়ারি মমতার, আর কী বললেন? -
বকেয়া ডিএ দ্রুত পরিশোধে তৎপর রাজ্য, সপ্তাহান্তে ছুটি বাতিল -
আজ থেকেই ফের বদলাবে আবহাওয়া, ঝড় বৃষ্টির সতর্কতায় দক্ষিণবঙ্গের একাধিক জেলা












Click it and Unblock the Notifications