জল্পনার অবসান! বাংলায় ভোট প্রচার শুরু করছেন মোদী, কবে ও কোথায় প্রথম সভা? জানা গেল দিনক্ষণ
ব্রিগেডে সভার পর থেকেই জল্পনা চলছিল যে, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী কবে বাংলায় নির্বাচনী প্রচারে নামবেন। অবশেষে সেই অপেক্ষার অবসান ঘটল। জানা গিয়েছে যে, আগামী ৫ এপ্রিল থেকেই রাজ্যে ভোট প্রচার শুরু করতে চলেছেন মোদী।

দলীয় সূত্র অনুসারে, উত্তরবঙ্গ থেকেই প্রচারযাত্রার সূচনা হবে প্রধানমন্ত্রীর। সেই দিন আলিপুরদুয়ারে একটি জনসভাতেও তিনি অংশ নেবেন। এই বারের নির্বাচনে বাংলায় মোট দুই দফায় ভোটগ্রহণ হবে, ২৩ এবং ২৯ এপ্রিল। প্রথম দফায় অর্থাৎ ২৩ এপ্রিল উত্তরবঙ্গের সমস্ত আসনে ভোট হওয়ার কারণে সেখান থেকেই বিজেপি প্রচার শুরু করার কৌশল নিয়েছে।
গত ১৪ মার্চ ব্রিগেড ময়দানে সভা করেছিলেন মোদী এবং সেখানে তিনি পরিবর্তনের বার্তাও দিয়েছিলেন। ঠিক তার পরদিনই নির্বাচন কমিশন ভোটের নির্ঘণ্ট ঘোষণা করে দেয়। আর তারপর থেকেই রাজনৈতিক মহলে প্রশ্ন উঠছিল, কবে বাংলায় আবার প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী আসবেন। বিভিন্ন সময়ে বঙ্গ বিজেপির অন্দরেও নানা রকমের জল্পনা শোনা গিয়েছিল। কেউ চেয়েছিলেন রামনবমীর সময় প্রচার শুরু হোক, আবার মার্চের শেষের দিকে তাঁর আসার সম্ভাবনাও উড়ে বেড়াচ্ছিল। তবে এপ্রিলের শুরুতেই শেষ পর্যন্ত প্রচারের দিন চূড়ান্ত হল।
রাজনৈতিক বিশ্লেষকদের মতে, দীর্ঘদিন ধরেই উত্তরবঙ্গ বিজেপির শক্ত ঘাঁটি হিসেবে পরিচিত। গত কয়েকটি নির্বাচনেও গেরুয়া শিবির এই অঞ্চলে ভালো ফলাফল করেছে। তাই এই এলাকাটিকে সামনে রেখেই প্রচার শুরু করার পরিকল্পনা করা হয়েছে।
এদিকে আবার, কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহও আজ বাংলায় আসছেন। জানা গিয়েছে যে, তিনি শনিবার অর্থাৎ আগামীকাল তৃণমূলের বিরুদ্ধে একটি চার্জশিট প্রকাশ করবেন।
অর্থাৎ, ভোটের আগে যে বাংলার রাজনৈতিক লড়াই আরও জমে উঠতে চলেছে, তা বলাই বাহুল্য।
-
রাম নবমীতে শান্তির বার্তা ও শুভেচ্ছা মমতার, উৎসব ঘিরে রাজ্যজুড়ে কড়া নজরদারি -
ফের অসুস্থ সোনিয়া গান্ধী, দিল্লির হাসপাতালে ভর্তি, চিকিৎসকদের নজরে শারীরিক অবস্থা -
বীরভূমে মঞ্চে তোপ মমতার, ভোটাধিকার নিয়ে কড়া বার্তা বিজেপিকে -
প্রচার ঘিরে রণক্ষেত্র বাসন্তী! বিজেপি কর্মীদের উপর আক্রমণ, আহত পুলিশকর্মীরাও, অভিযোগ তৃণমূলের বিরুদ্ধে, আটক ৮ -
ভোটের আগে বড়সড় সাফল্য, বিহার থেকে বাংলায় অস্ত্র পাচার রুখল পুলিশ -
ভোটের আগে প্রশাসনে রদবদলের ঝড়, পদমর্যাদা খর্ব করার অভিযোগে ডব্লিউবিসিএস মহলে ক্ষোভ -
মুখ্যমন্ত্রীকে নিয়ে আপত্তিকর ভিডিয়ো ছড়ানোয় তৎপর পুলিশ, শেক্সপিয়র সরণিতে এফআইআর -
রাজ্য রাজনীতিতে নতুন ঝড়, শনিবার অমিত শাহের হাতে প্রকাশ পেতে চলেছে বিজেপির তৈরি চার্জশিট -
ভোটের আগে বড় চাল! তৃণমূলের বিরুদ্ধে চার্জশিট আনছেন অমিত শাহ, কবে প্রকাশ? ঘরে ঘরে পৌঁছে দেবেন বিজেপি কর্মীরা -
হামলা যতই বাড়ুক, জয় তৃণমূলেরই, পাণ্ডবেশ্বরে আক্রমণাত্মক মমতা -
আমরা কাজ করে দেখাই, মোদীকে প্রশংসায় ভাসালেন ট্রাম্প, কূটনৈতিক বার্তায় নতুন ইঙ্গিত -
জল্পনার অবসান! বাংলায় ভোট প্রচার শুরু করছেন মোদী, কবে ও কোথায় প্রথম সভা? জানা গেল দিনক্ষণ









Click it and Unblock the Notifications