তৃণমূলের কার্যালয়ে কেন্দ্রীয় বাহিনীর জওয়ানরা ক্যারম খেলছেন, ভিডিও ভাইরাল, তিন জওয়ানকে সাসপেন্ড করল কমিশন
বীরভূমে ভোটের মরশুমে কেন্দ্রীয় বাহিনীর জওয়ানদের আচরণ ঘিরে নতুন বিতর্ক দানা বেঁধেছে। অভিযোগ উঠেছে, তৃণমূলের স্থানীয় কার্যালয়ে বসে কেন্দ্রীয় বাহিনীর জওয়ানরা ক্যারম খেলছিলেন। পরিস্থিতি প্রকাশ্যে আসার পর নির্বাচন কমিশন তিন জন জওয়ানকে সাসপেন্ড করেছে।
সিউড়ির এই ঘটনায় সামাজিক যোগাযোগমাধ্যমে ভাইরাল হয়েছে একটি ভিডিয়ো। ভিডিওতে দেখা যাচ্ছে, ক্যারমের বোর্ডের চারপাশে কয়েকজন ব্যক্তি জড়ো হয়েছেন। বসে আছেন কেন্দ্রীয় বাহিনীর পোশাকধারী একজন জওয়ান। পাশে দাঁড়িয়ে রয়েছেন স্থানীয় তৃণমূলের পাঁচ জন যুবক। বোর্ডের দিকে এক জওয়ান গুটিতে টোকাও মারছেন।যদিও এই ভিডিও টির সত্যতা যাচাই করে নি ওয়ান ইন্ডিয়া।

ভিডিয়োটি ছড়িয়ে পড়ার পরই বিতর্ক শুরু হয়। বিজেপি এই ঘটনায় প্রশ্ন তুলেছে নির্বাচনকালীন আদর্শ আচরণবিধি থাকা অবস্থায়, কেন্দ্রীয় বাহিনীর জওয়ানরা কীভাবে কোনও রাজনৈতিক দলের কার্যালয়ে ঢুকতে পারেন ও সেখানে ক্যারম খেলতে পারেন?
নির্বাচন কমিশন সূত্রের খবর, অভিযোগ পাওয়া মাত্র বিষয়টি খতিয়ে দেখা হয়। ভিডিওর সত্যতা যাচাই শেষে তিন জওয়ানকে চিহ্নিত করে সাসপেন্ড করা হয়েছে। তাদের আর নির্বাচনের দায়িত্বে রাখা হবে না।
পশ্চিমবঙ্গের ২৯৪টি বিধানসভা আসনে আগামী ২৩ ও ২৯ এপ্রিল ভোট গ্রহণ পর্ব অনুষ্ঠিত হবে। ফল প্রকাশ হবে ৪ মে। কমিশন বারবার শান্তিপূর্ণ, অবাধ ও সুষ্ঠু নির্বাচন নিশ্চিত করার উপর জোর দিচ্ছে। এ জন্য রাজ্যে প্রচুর কেন্দ্রীয় বাহিনী মোতায়েন রয়েছে। এর আগে মুর্শিদাবাদের নিমতিতায় স্থানীয় তৃণমূল নেতার ইফতার পার্টিতে যোগ দেওয়ার কারণে সাত জন বিএসএফ জওয়ানের বিরুদ্ধে পদক্ষেপ নেওয়া হয়েছিল। এবার বীরভূমের তিন জন জওয়ানও বিতর্কের মুখে পড়লেন।
-
মুখ্যমন্ত্রীকে নিয়ে আপত্তিকর ভিডিয়ো ছড়ানোয় তৎপর পুলিশ, শেক্সপিয়র সরণিতে এফআইআর -
বিবেচনাধীন ভোটারদের নিষ্পত্তিতে গতি, আজই আসছে দ্বিতীয় অতিরিক্ত তালিকা -
নতুন বিতর্ক! ভোটার তালিকা থেকে নাম বাদ হাই কোর্টের প্রাক্তন বিচারপতির, প্রশ্নের মুখে নির্বাচন প্রক্রিয়া -
নির্বাচন ঘিরে নয়া পদক্ষেপ! একসাথে ২৩ রিটার্নিং অফিসার বদল, ভবানীপুর ইস্যুতে সরব তৃণমূল -
ভোটের আগে প্রশাসনে রদবদলের ঝড়, পদমর্যাদা খর্ব করার অভিযোগে ডব্লিউবিসিএস মহলে ক্ষোভ -
রাতেই শহরে শাহ, মমতা-অভিষেকদের বিঁধে কাল প্রকাশ করবেন চার্জশিট -
রামনবমীর মঞ্চে রাজনৈতিক বার্তা, নন্দীগ্রামে অভিষেককে কটাক্ষ শুভেন্দুর ‘৪ মে এর পর শ্রী রামই ভরসা' -
আমরা কাজ করে দেখাই, মোদীকে প্রশংসায় ভাসালেন ট্রাম্প, কূটনৈতিক বার্তায় নতুন ইঙ্গিত -
ভোটার তালিকা থেকে নাম বাদ গিয়েছে কি? অনলাইনে ট্রাইবুনালে আবেদন কিভাবে করবেন? জানুন -
বাঙালিই স্বাধীনতার লড়াইয়ের অগ্রদূত, মহুয়া মৈত্রের বিতর্কিত মন্তব্যে ঝড় -
অঙ্গ কলিঙ্গের পথে এবার বঙ্গও, পূর্ণ সংখ্যাগরিষ্ঠতায় বিজেপি সরকার গড়ার ডাক অমিত শাহের -
তামিলনাড়ু নির্বাচন: ডিএমকে-র প্রার্থী তালিকা ঘোষণা, ১৬৪ আসনে লড়বেন স্টালিনরা









Click it and Unblock the Notifications