মালদহ উত্তর কেন্দ্রে জিতবে তৃণমূল, হবিবপুরে খেলা হল আবির
আগামী শনিবার ষষ্ঠ দফার ভোট রয়েছে রাজ্যে। আগামী চার তারিখ লোকসভা ভোটের ফলাফল। কিন্তু তার আগে অকাল হোলি। উত্তর মালদহ এলাকায় হবিবপুর ব্লকের তৃণমূল কংগ্রেস কর্মীরা সবুজ আবির খেললেন।
হবিবপুর বিধানসভা এলাকা মালদহ উত্তর লোকসভা কেন্দ্রের অন্তর্ভুক্ত। মালদহে চতুর্থ দফায় ভোটগ্রহণ পর্ব হয়েছিল। তৃণমূল কংগ্রেস প্রার্থী প্রসূন বন্দ্যোপাধ্যায় নির্বাচনে লড়াই করেছেন। তিনি এবারের নির্বাচনে জয়ী হবেন। সেই কথা বিশ্বাস করছেন তৃণমূল কংগ্রেস নেতৃত্ব।

সেই কারণেই আগাম বিজয় উৎসব পালন করা হল। ভোট গণনার আগেই বিজয় উৎসব তৃণমূলের। বিজয় উৎসবে সামিল হলেন মালদহ উত্তরের তৃণমূল প্রার্থী প্রসূন বন্দ্যোপাধ্যায়ও। মালদহের হবিবপুরে আজ বৃহস্পতিবার সবুজ আবির খেলে ও মিষ্টি মুখ করিয়ে বিজয় উৎসব পালন করা হয়।
এ দিন তৃণমূল প্রার্থীর সঙ্গে সমস্ত স্তরের তৃণমূল কর্মীরা সামিল হয়েছিলেন বিজয় উৎসবে। আজ হবিবপুরে এই আবির খেলা হল। উত্তর মালদহের প্রতিটি ব্লকে অনুষ্ঠিত হবে এই বিজয় উৎসব। ভোট গণনার আগেই কার্যত নিজের জয় নিশ্চিত। ১০০ শতাংশ আশাবাদী তিনি এবার জিতবেন।
সবুজ আবির মাখেন তৃণমূল প্রার্থীও। উত্তর মালদহ লোকসভা আসনটি গত বার বিজেপির দখলে ছিল। খগেন মুর্মু ওই কেন্দ্র থেকে জয়লাভ করেছিলেন। এবারও বিজেপির হয়ে তিনি নির্বাচনে লড়াই করেছেন। বিজেপিও আশা করছে ওই কেন্দ্র তারা নিজেদের দখলে রাখবে।
মালদহ উত্তর লোকসভা কেন্দ্র কার দখলে আছে? সেটি নিশ্চিত হবে ৪ জুন। তৃণমূল কংগ্রেসের মধ্যে প্রত্যয় রয়েছে ওই আসন জেতার। সবুজ আবির খেলার মধ্যে দিয়ে এই বার্তা তারা দিচ্ছে। এর আগেও একাধিক লোকসভা আসনের বিজয় উৎসব করেছে রাজ্যের শাসক দল তৃণমূল কংগ্রেস। উত্তরবঙ্গের কেন্দ্রে আবির খেলে পালন করা হয়।
-
ধসে পড়ল সেনসেক্স! মুহূর্তে উধাও ১২ লক্ষ কোটি, কেন ভাঙল শেয়ারবাজার? জানুন -
ভোটের দামামা বাজতেই ময়দানে মমতা! ভবানীপুর থেকে নির্বাচনী লড়াই শুরু, কবে কোথায় প্রচার করবেন মুখ্যমন্ত্রী? -
সুপার এমার্জেন্সি বিতর্কে তোলপাড় আদালত! কমিশনের ক্ষমতা নিয়ে প্রশ্নে সরব কল্যাণ, পাল্টা আক্রমণে নির্বাচন কমিশন -
চিংড়িঘাটা মেট্রো নিয়ে সুপ্রিম কোর্টের কড়া বার্তা, মামলা তুলুন, নয়তো খারিজ, উন্নয়ন আটকে রাখা চলবে না -
ভোটার তালিকায় বড় আপডেট আজই! প্রকাশ হবে সাপ্লিমেন্টারি লিস্ট, জানুন বিস্তারিত -
ভবানীপুরে অদৃশ্য নজরদারি! মমতা ও অভিষেকের কড়া বার্তা, ঢিলেমি নয়, বাড়াতে হবে জয়ের ব্যবধান -
ফের বিতর্কে আরজি কর! শৌচালয়ে যেতে গিয়ে মৃত্যু শ্বাসকষ্টের রোগীর, অব্যবস্থার অভিযোগ পরিবারের, আর কী দাবি? -
সাপ্লিমেন্টারি তালিকায় বড় কাটছাঁটের আশঙ্কা! নাম বাদ গেলে কী করবেন? কীভাবে আবেদন করবেন? জেনে নিন -
উত্তরে তুষারপাত, দক্ষিণে ঝড় বৃষ্টির দাপট, আজ কেমন থাকবে আবহাওয়া? জানুন -
নিউ ইয়র্কের বিমানবন্দরে দুর্ঘটনা! রানওয়েতে নামার পর দমকলের ট্রাকে ধাক্কা, একাধিক আহতের আশঙ্কা, দেখুন ভিডিও -
বিশ্বজুড়ে অস্থিরতা! করোনা মহামারির উদাহরণ টেনে লোকসভায় দেশবাসীকে বার্তা মোদীর, কী বললেন? -
বাজেট অধিবেশনের দ্বিতীয় পর্বে গতি, অর্থমন্ত্রীর টেবিলে গুরুত্বপূর্ণ দুই বিল












Click it and Unblock the Notifications