ভোটার তালিকায় গণ্ডগোল ঘিরে উদ্বেগ, দ্রুত ব্যবস্থা নিয়ে পরিস্থিতি সামাল কমিশনের
ঘণ্টাখানেকের বিভ্রান্তি, তারপর স্বস্তি, নির্বাচন কমিশনের ওয়েবসাইটে বিবেচনাধীন ভোটার সংক্রান্ত জটিলতা অবশেষে কাটল। মঙ্গলবার রাতের মধ্যেই প্রযুক্তিগত ত্রুটি মেরামত করে পরিস্থিতি স্বাভাবিক করা হয়েছে বলে জানিয়েছে কমিশন।
মঙ্গলবার সন্ধ্যার পর থেকেই রাজ্য জুড়ে ভোটারদের একাংশের মধ্যে চরম উদ্বেগ ছড়ায়। অভিযোগ, কমিশনের ওয়েবসাইটে এপিক নম্বর দিয়ে সার্চ করলেই প্রায় প্রত্যেকের নামই বিবেচনাধীন হিসেবে দেখাচ্ছিল। এমনকি যাঁদের নাম ইতিমধ্যেই চূড়ান্ত ভোটার তালিকায় অন্তর্ভুক্ত ছিল, তাঁরাও হঠাৎ করেই বিবেচনাধীন তালিকায় চলে গিয়েছেন বলে দেখা যায়। স্বাভাবিকভাবেই আতঙ্কিত হয়ে বহু ভোটার কমিশনের দপ্তরে যোগাযোগ করেন।

এই পরিস্থিতিতে কমিশনের তরফে প্রথমে জানানো হয়, এটি সম্পূর্ণরূপে একটি যান্ত্রিক ত্রুটি। পাশাপাশি আশ্বাস দেওয়া হয়, দ্রুত সমস্যার সমাধান করা হবে। সেই প্রতিশ্রুতি মতোই কয়েক ঘণ্টার মধ্যেই প্রযুক্তিগত সমস্যা কাটিয়ে ওঠে ওয়েবসাইট। রাত পেরোতেই দেখা যায়, যাঁদের নাম চূড়ান্ত তালিকায় রয়েছে, তাঁদের আর বিবেচনাধীন হিসেবে দেখানো হচ্ছে না।
প্রসঙ্গত, গত ২৮ ফেব্রুয়ারি প্রকাশিত চূড়ান্ত ভোটার তালিকায় প্রায় ৬০ লক্ষেরও বেশি ভোটারের নাম বিবেচনাধীন হিসেবে চিহ্নিত ছিল। এই বিপুল সংখ্যক আবেদন খতিয়ে দেখতে ৭০৫ জন বিচারককে দায়িত্ব দেওয়া হয়েছে। সুপ্রিম কোর্টের নির্দেশ অনুযায়ী, ধাপে ধাপে নিষ্পত্তির পর সেই তালিকা প্রকাশ করা হবে।
ইতিমধ্যেই সেই প্রক্রিয়া শুরু হয়েছে। সোমবার রাতে প্রথম অতিরিক্ত তালিকা প্রকাশ করেছে কমিশন। তবে ঠিক কত জনের নাম নিষ্পত্তি হয়েছে বা নতুন করে কত জন ভোটারের নাম যুক্ত হয়েছে, তা এখনও স্পষ্ট করা হয়নি।
অন্যদিকে, যাঁদের নাম শেষ পর্যন্ত তালিকা থেকে বাদ পড়বে, তাঁদের জন্যও আইনি পথ খোলা রাখা হয়েছে। সুপ্রিম কোর্টের নির্দেশ মেনে ট্রাইবুনালে আবেদন করার সুযোগ থাকবে। ইতিমধ্যেই কলকাতা হাইকোর্ট রাজ্যের ২৩টি জেলার জন্য ১৯টি ট্রাইবুনাল গঠন করেছে, যেখানে প্রাক্তন বিচারপতিরাই এই সংক্রান্ত মামলার শুনানি করবেন।
কয়েক ঘণ্টার প্রযুক্তিগত বিভ্রাটে তৈরি হওয়া বিভ্রান্তি কাটলেও, বিবেচনাধীন ভোটারদের ভবিষ্যৎ নিয়ে অনিশ্চয়তা এখনও পুরোপুরি কাটেনি। নির্বাচন কমিশনের পরবর্তী পদক্ষেপের দিকেই এখন নজর সকলের।
-
ভোটের দামামা বাজতেই ময়দানে মমতা! ভবানীপুর থেকে নির্বাচনী লড়াই শুরু, কবে কোথায় প্রচার করবেন মুখ্যমন্ত্রী? -
ভবানীপুরে অদৃশ্য নজরদারি! মমতা ও অভিষেকের কড়া বার্তা, ঢিলেমি নয়, বাড়াতে হবে জয়ের ব্যবধান -
সাপ্লিমেন্টারি তালিকায় বড় কাটছাঁটের আশঙ্কা! নাম বাদ গেলে কী করবেন? কীভাবে আবেদন করবেন? জেনে নিন -
হিংসামুক্ত ভোটে কমিশনের কড়া বার্তা, প্রস্তুতিতে তৎপর প্রশাসন -
ভোট প্রচারে উত্তরবঙ্গে আসছেন মমতা বন্দ্যোপাধ্যায়, প্রস্তুত রাজনৈতিক মঞ্চ -
ভোটের আগে বড় ইঙ্গিত! জনমত সমীক্ষায় এগিয়ে তৃণমূল, মুখ্যমন্ত্রী হিসেবে মমতাই প্রথম পছন্দ -
SIR: রাতে সাপ্লিমেন্টারি ভোটার লিস্ট প্রকাশ করল নির্বাচন কমিশন, কীভাবে দেখতে পাবেন অনলাইনে? -
ভোটের আগে বড়সড় রদবদল! একসঙ্গে ৭৩ রিটার্নিং অফিসার বদলি, কড়া পদক্ষেপ কমিশনের -
ভোটের আগে কলকাতায় নীতিন নবীন! তৃতীয় প্রার্থী তালিকার আগে একের পর এক বৈঠক বিজেপির শীর্ষ নেতৃত্বের -
কংগ্রেসের দাপুটে কাউন্সিলর সন্তোষ পাঠক যোগ দিলেন বিজেপিতে, কতটা বদলাবে কলকাতার হাওয়া? -
আন্তর্জাতিক বাজারের প্রভাব? এক ধাক্কায় কমল সোনা-রুপোর দাম, কত? বিনিয়োগকারীদের মধ্যে বাড়ছে দুশ্চিন্তা -
ডিজিটাল পেমেন্টে বড় বদল! শুধু পিন দিলেই আর হবে না অনলাইন পেমেন্ট, ১ এপ্রিল থেকে RBI-র নতুন নিয়ম











Click it and Unblock the Notifications