মালদহে ভাঙন এলাকায় মেজাজ হারালেন তৃণমূল বিধায়ক, গ্রেফতারের নির্দেশ পুলিশকে
ভাঙনের সমস্যায় জেরবার মালদহের রতুয়ার বিস্তীর্ণ এলাকা। তৃণমূল বিধায়ক সেচ দফতরের আধিকারিকদের সঙ্গে নিয়ে আজ রবিবার এলাকায় গিয়েছিলেন। সাধারণ এক বাসিন্দার সঙ্গে বিধায়কের সামান্য কথা কাটাকাটি হয়। মেজাজ হারান বিধায়ক সমর মুখোপাধ্যায়। তিনি ওই ব্যক্তিকে গ্রেফতারের জন্য নির্দেশ দেন৷
সাধারণ মানুষ ভাঙন সমস্যায় বিধ্বস্ত। তারা তাদের বক্তব্য রাখতেই পারে। বিধায়ক এভাবে কেন মেজাজ হারাবেন? কেন পুলিশকে বার বার ওই ব্যক্তিকে গ্রেফতার করার কথা বলবেন? তৃণমূল বিধায়কের ভূমিকা নিয়ে প্রশ্ন উঠেছে। বিজেপি সাংসদ খগেন মুর্মুও ঘটনায় হতবাক। তৃণমূল বিধায়কের ভূমিকা নিয়ে তিনিও সমালোচনা করেছেন।

সেচ দফতরের আধিকারিকদের সঙ্গে ভাঙন পরিস্থিতি পরিদর্শনে গিয়েছিলেন রতুয়ার তৃণমূল বিধায়ক সমর মুখোপাধ্যায়। ওই এলাকায় গঙ্গা নদীর ভাঙন হচ্ছে। এছাড়াও ফুলহার ও অন্যান্য নদীতেও ভাঙন জারি রয়েছে। সাধারণ মানুষের ঘরবাড়ি, চাষের জমি নদীগর্ভে চলে যাচ্ছে। মাথার উপর অনেকে ছাদ হারিয়েছে। বাড়িঘর চলে যাবে এই আশঙ্কায় অনেকে দিন কাটাচ্ছেন। ফলে সাধন মানুষের মধ্যেও আতঙ্ক, ক্ষোভ রয়েছে।
সেচ দফতরের আকারিকদের সঙ্গে গ্রামের সাধারণ মানুষ কথা বলছিলেন। সেই সময় বিধায়ক সেখানে যান। সেচ দফতরের আধিকারিকরা যা ভালো বুঝবেন, তাই করবেন। তেমনই কথা বিধায়ক জানান। তারপরে স্থানীয় এক বাসিন্দার সঙ্গে কথা কাটাকাটি হয় বিধায়কের। তৎক্ষণাৎ মেজাজ হারান বিধায়ক সমর মুখোপাধ্যায়।
দুর্গতদের ক্ষোভের মুখে পড়ে মেজাজ হারালেন রতুয়ার তৃণমূল বিধায়ক সমর মুখোপাধ্যায়। তিনি পুলিশকে নির্দেশ দেন ওই বিক্ষোভকারীকে গ্রেফতার করার। একাধিক বার ওই ব্যক্তিকে গ্রেফতার করতে বলেন তিনি৷ রবিবার এই ঘটনাকে ঘিরে ব্যাপক উত্তেজনা তৈরি হয় মালদার রতুয়া-১নং ব্লকের মহানন্দাটোলা অঞ্চলের শ্রীকান্তটোলা এলাকায়।
যদিও শেষমেশ চাঁচল মহকুমা শাসক বিধায়ককে শান্ত করেন। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনেন তিনি। আর কোনও বড় ঘটনা তারপর হয়নি৷ এই বিষয়ে কোনও মন্তব্য করেননি, বিধায়ক সমর মুখোপাধ্যায়৷ তবে ঘটনায় রাজনৈতিক খোঁচা দিয়েছেন বিজেপি সাংসদ খগেন মুর্মু।
সেচ দফতরের ইঞ্জিনিয়ারদের নিয়ে বিধায়ক সেখানে গিয়েছেন, ভালো কথা। কিন্তু সেখানে সাধারণ মানুষের কথাও শুনতে হবে। ১৩ বছর ধরে রাজ্যে ক্ষমতায় আছে তৃণমূল। এই জিনিসই বিভিন্ন সময় দেখা গিয়েছে। অভিযোগ বিজেপি সাংসদের।
-
ফের কালবৈশাখীর ছোঁয়া! ঝড় বৃষ্টিতে ভিজবে কলকাতা সহ গোটা বাংলা -
ভূমিকম্পে কেঁপে উঠল প্রশান্ত মহাসাগরের দ্বীপরাষ্ট্র! রিখটার স্কেলে কম্পনমাত্রা ৭.৬, জারি সুনামির সতর্কতা -
ভোটের আগে বড় ইঙ্গিত! জনমত সমীক্ষায় এগিয়ে তৃণমূল, মুখ্যমন্ত্রী হিসেবে মমতাই প্রথম পছন্দ -
SIR: রাতে সাপ্লিমেন্টারি ভোটার লিস্ট প্রকাশ করল নির্বাচন কমিশন, কীভাবে দেখতে পাবেন অনলাইনে? -
কলম্বিয়া বিমান দুর্ঘটনা: উদ্ধার ৭৭, এখনও নিখোঁজ বহু, হত আপাতত ১ -
মধ্যপ্রাচ্যে সঙ্কট! অবশেষে প্রধানমন্ত্রী মোদীকে ফোন করলেন ডোনাল্ড ট্রাম্প -
পাকিস্তানের মধ্যস্থতায় নতুন সমীকরণ, ইসলামাবাদে আমেরিকা ও ইরান বৈঠক ঘিরে জল্পনা -
সপ্তাহান্তে আবহাওয়ার বড় পালাবদল! এই দিন থেকে বাড়বে ঝড়বৃষ্টি, চড়বে পারদও -
কংগ্রেসের দাপুটে কাউন্সিলর সন্তোষ পাঠক যোগ দিলেন বিজেপিতে, কতটা বদলাবে কলকাতার হাওয়া? -
৯ মাস সিলিন্ডারে রিফিল করাননি? বন্ধ হতে পারে আপনার গ্যাস সংযোগ! কড়া পদক্ষেপ সংস্থার, কী করবেন? জেনে নিন -
মর্মান্তিক! দিনেদুপুরে রক্তাক্ত কাণ্ড, গড়িয়ার পার্লারের ভিতরে প্রেমিকাকে কুপিয়ে খুন করে আত্মঘাতী যুবক -
বিদায় হরিশ রানা! শেষ হল ১৩ বছরের যন্ত্রণাময় অধ্যায়, স্মৃতিতে রয়ে গেল অনেককিছু












Click it and Unblock the Notifications