Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

বিবেচনাধীন ভোটারদের মধ্যে কতজনের নিষ্পত্তি? নতুন করে বাদই বা গেল কতজনের নাম? কী জানাল কমিশন

প্রথম সাপ্লিমেন্টারি ভোটার তালিকা প্রকাশের পর থেকেই বাদ পড়া এবং নতুন করে যোগ হওয়া নাম নিয়ে নানা জল্পনা ছড়িয়েছে। অবশেষে নির্বাচন কমিশন বাদ যাওয়া ভোটারের বিস্তারিত পরিসংখ্যান প্রকাশ করেছে। বুধবার কমিশন সূত্রে জানানো হয়েছে, চূড়ান্ত তালিকায় বিচারাধীন থাকা ৬০ লক্ষ ভোটারের মধ্যে ৩২ লক্ষ নামের নিষ্পত্তি হয়েছে।

কমিশন আরও জানিয়েছে, বিচার বিভাগীয় আধিকারিকরা এই বিপুল সংখ্যক ভোটার তালিকা খতিয়ে দেখছেন। ৩২ লক্ষ নামের নিষ্পত্তির পর প্রায় ১২ লক্ষ ভোটারের নাম বাদ পড়েছে, যা মোট নিষ্পত্তিকৃত নামের ৪০ শতাংশ। হিসেব অনুযায়ী, এই মুহূর্তে সব মিলিয়ে প্রায় ৭৬ লক্ষ নাম ভোটার তালিকা থেকে বাদ পড়েছে।

তবে, মঙ্গলবার প্রকাশিত প্রথম সাপ্লিমেন্টারি তালিকার ১০ লক্ষ নামের মধ্যে কতজনের নাম ডিলিশন লিস্টে রয়েছে, সে বিষয়ে এখনও স্পষ্ট তথ্য দেওয়া হয়নি। আগামী শুক্রবার দ্বিতীয় অতিরিক্ত তালিকা প্রকাশ করা হবে। এরপর থেকে দিন প্রতি তথ্য নিষ্পত্তির পরিসংখ্যান কমিশনের ওয়েবসাইটে প্রকাশ করা হবে বলে জানানো হয়েছে।

উল্লেখ্য, গত ২৮ ফেব্রুয়ারি চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশের সময় ৬০ লক্ষ ৬ হাজার ৬৭৫ জন ভোটারকে বিচারাধীন হিসেবে চিহ্নিত করা হয়েছিল। মোট ৭০৫ জন বিচারক এই তালিকা নিষ্পত্তির কাজ করছেন। এই 'বিচারাধীন' ভোটার ইস্যুটি পশ্চিমবঙ্গে চলমান রাজনৈতিক বিতর্কের কেন্দ্রবিন্দুতে রয়েছে।

বুধবার তৃণমূলনেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এই বিষয়টি নিয়ে নির্বাচন কমিশনকে নিশানা করেছেন। পাশাপশি, মঙ্গলবার মধ্যরাতে কমিশনের ওয়েবসাইটে সমস্ত ভোটারের নাম 'বিচারাধীন' দেখানো নিয়েও মুখ্যমন্ত্রী সমালোচনা করেন। এই ঘটনাগুলি রাজ্য রাজনীতিতে নতুন করে উত্তেজনা বাড়িয়েছে।

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+