Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

মমতার মুখে দার্জিলিং-এর সঙ্গে কাশ্মীর! সমস্যার স্থায়ী সমাধানের জন্য চাইলেন প্রস্তাব, জিটিএ নির্বাচনের ইঙ্গিত

দার্জিলিং(darjeeling)-এ রয়েছে সোনার খনি, তাকে কাজে লাগাতে হবে। পাশাপাশি সেখান সমস্যার স্থায়ী সমাধানের ওপরে জোর দিয়ে জিটিএ(gta) নির্বাচনের ইঙ্গিত করেছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (mamata banerjee)। এদিনের প্র

দার্জিলিং(darjeeling)-এ রয়েছে সোনার খনি, তাকে কাজে লাগাতে হবে। পাশাপাশি সেখান সমস্যার স্থায়ী সমাধানের ওপরে জোর দিয়ে জিটিএ(gta) নির্বাচনের ইঙ্গিত করেছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (mamata banerjee)। এদিনের প্রশাসনিক বৈঠকে উন্নয়ন আর কর্মসংস্থানের কথাই উঠে এসেছে মমতা বন্দ্যোপাধ্যায়ের মুখে।

দার্জিলিং-এর সঙ্গে কাশ্মীরের নাম

দার্জিলিং-এর সঙ্গে কাশ্মীরের নাম

মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় যোগ দিয়েছিলেন কার্শিয়াং-এর প্রশাসনিক বৈঠকে। সেখানে হাজির ছিলেন তৃণমূল এবং তৃণমূল ঘনিষ্ঠ রাজনৈতিক নেতৃত্ব এবং পাহাড়ের বড় ব্যবসায়ীরা। সেখানেই একটা সময়ে তিনি দার্জিলিং-এর সঙ্গে কাশ্মীরের নাম উল্লেখ করেন। বলেন, কেন এইসব সবুজের জায়গায় গণ্ডগোল হবে। এর জন্য স্থায়ী সমাধানের ওপরে জোর দেন।

সমস্যার সমাধানে চাইলেন পরিকল্পনা

সমস্যার সমাধানে চাইলেন পরিকল্পনা

দার্জিলিং-এর সমস্যার সমাধানে সুযোগ দেওয়ার আবেদনের পাশাপাশি পাহাড় সমস্থার সমাধানের জন্য রাজনৈতিক দলগুলির কাছে প্রস্তাব জমা দিতে বললেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। ডিসেম্বরের প্রথম সপ্তাহের মধ্যেই তিনি সেই প্রস্তাব জমা দিতে বলেন রোশন গিরি, অনিত থাপাদের। পাশাপাশি তিনি জানিয়েছেন, ছটপুজো মিটে গেলেই তিনি ফের পাহাড়ে যাবেন। তবে দার্জিলিং যে পশ্চিমবঙ্গের মধ্যেই থাকবে, তা স্পষ্ট জানিয়ে দিয়েছেন মুখ্যমন্ত্রী। পরিকল্পনা তৈরির জন্য মুখ্যমন্ত্রী একটি কমিটি গঠন করতে বলেছেন। সেখানে তিনি রোশন গিরি, অনিত থাপা, অমরনাথ রাই এবং গৌতম দেবদের রাখতে বলেছেন। তবে মুখ্যমন্ত্রী এদিন বিনয় তামাং কিংবা বিমল গুরুং-এর নাম করেননি।

 জিটিএ নির্বাচনের ইঙ্গিত

জিটিএ নির্বাচনের ইঙ্গিত

এদিন প্রশ্নের উত্তরে মুখ্যমন্ত্রী বলেন, করোনা পরিস্থিতির কারণে জিটিএ-র নির্বাচন করানো যায়নি। ভোটার তালিকা সংশোধনের কাজ চলছে। সেই কাজ হয়ে গেলেই জিটিএ নির্বাচনের দিন ঘোষণা করা হবে। পাহাড়ে পঞ্চায়েত নির্বাচন প্রসঙ্গে তিনি বলেন, রাজ্যের সব জায়গায় ত্রিস্তরীয় পঞ্চায়েত রয়েছে। এখন দার্জিলিং-এও সেই দাবি উঠেছে। সেটা করতে গেলে সংবিধান সংশোধন করতে হবে। তারপরেই পাহাড়ে পঞ্চায়েত নির্বাচন করা হবে বলে জানিয়েছেন মুখ্যমন্ত্রী।

 বিজেপিকে নিশানা করে আবেদন

বিজেপিকে নিশানা করে আবেদন

মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এদিন নাম না করে বিজেপিকে আক্রমণ করেন। তিনি বলেন, কিছু রাজনৈতিক দল নির্বাচনের সময় আসে, বলে দার্জিলিংকে রাজ্য বানিয়ে দেওয়া হবে। ভোটের পরেই তারা চলে যায়। সেই করেই সেখান থেকে তাদের সাংসদরা জিতছে। বিধানসভায় একটা বাদ দিয়ে সবকটাই তারা জিতেছে। এদের উদ্দেশ্য বিভাজন তৈরি করা। রোশন গিরি, অনিত থাপাদের নাম করে তিনি বলেন, দার্জিলিং-এর সমস্যার স্থায়ী সমাধানের জন্য পরিকল্পনা জমা দিতে। দার্জিলিংকে বাংলার মধ্যে রেখেও তিনি সবরকমের মদত করবেন বলে জানিয়েছেন। মুখ্যমন্ত্রী বলেন, প্রচুর সুযোগ রয়েছে, পাহাড়ের ছেলে মেয়েদের নিজের পায়ে দাঁড়াতে হবে।

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+