ভারতীয়দের বন্দুক তাক করে হুমকি, বিএসএফকে নিয়ে তাড়া করতেই 'লেজ গুটিয়ে' পালাল বিজিবি
India-Bangladesh Border: ভারত বাংলাদেশ সীমান্ত এলাকায় ক্রমশ বাড়ছে উত্তেজনা। একের পর এক এলাকায় দুই দেশের মধ্যে সীমান্ত রক্ষী বাহিনী অর্থাৎ বিএসএফ এবং বিজিবির মধ্যে ছড়াচ্ছে সংঘাত। এমনকি উত্তেজনায় ছড়িয়ে পড়ছে বাসিন্দাদের মধ্যেও। গত কয়েকদিন দফায় দফায় মালদহে বিজিবি ও বিএসএফের এর মধ্যেও একপ্রকার ঝামেলা সৃষ্টি হয়। সেই রেশ কাটতে না কাটতেই আবারও সীমানা এলাকায় ঝামেলার সৃষ্টি।
মালদহের পর এবার শিরোনামে কোচবিহার। কোচবিহার জেলার মেখলিগঞ্জ তিনবিঘা করিডর এলাকায় রয়েছে ভারত বাংলাদেশ সীমানা (India-Bangladesh Border)। আর সেই এলাকায় বিজিবি'র সঙ্গে ভারতের কিছু সীমানার বাসিন্দাদের মধ্যে শুরু হয় ঝামেলা। এক প্রকার তর্কাতর্কি শুরু হয়। তীব্র চাঞ্চল্য তৈরি হয়।

ঝামেলার মূল সূত্রপাত, আজ শুক্রবার সকালে ভারতীয় সীমান্ত (India-Bangladesh Border) এলাকার বাসিন্দারা কাটা তারের বেড়া দিচ্ছিল। আর সেই সময় হঠাত করেই বন্দুক উঁচিয়ে ধেয়ে আসে বিজিবির জওয়ান। ভারতীয় নাগরিকদের রীতিমত হুমকি দেয় বলে অভিযোগ। ঘটনাস্থলে ছুটে আসে বিএসএফও।
স্থানীয় এলাকার মানুষের দাবি, দিনের পর দিন খোলা সীমান্ত থাকার কারণে পাচার চক্র সক্রিয় এলাকায়। যার ফলে যে কোনও সময় পাচারকারীরা এলাকায় ঢুকে পড়ছে। হামলা চালাচ্ছে ভারতীয় নাগরিকদের উপর। শুধু তাই নয়, সীমান্ত এলাকায় এই সময়ে মূলত চাষবাসের মরশুম, বিভিন্ন চাষাবাদ করা হয়েছে। মাঝে মধ্যেই বাংলাদেশের মানুষে ঢুকে অবাধে ফসল কেটে নিয়ে যাচ্ছে।
এমনকি বাংলাদেশীরা ওই এলাকায় গরু ছাগল অনায়াসে ছেড়ে দিচ্ছে, যার ফলে তাদের জমির ফসল নষ্ট হচ্ছে প্রতিনিয়ত। আর সেই কারণেই ওই এলাকায় এলাকার মানুষ বেড়া দিচ্ছলেন। আর তা দিতে গেলেই বিজিবি ছুটে আসে। ভারতের সীমান্ত এলাকার বাসিন্দাদের মধ্যে তর্কাতর্কি শুরু হয়ে যায়। যদিও ভারতীয় সীমান্তের বাসিন্দারা বাধা উপেক্ষা করে কাজ চালিয়ে যান।
India-Bangladesh Border: ঘটনা ঘিরে চাঞ্চল্য সৃষ্টি হয় ওই এলাকায়।
এলাকায় ছুটে আসে বিএসএফ। গ্রামবাসী এবং ভারতীয় সীমান্ত রক্ষী বাহিনীর প্রবল চাপে বিজিবি পিছু হটতে বাধ্য হয়। ঘটনাকে কেন্দ্র করে তীব্র উত্তেজনা তৈরি হয়। জানা যাচ্ছে, এই অবস্থায় আজ শুক্রবারই সীমান্তে (India-Bangladesh Border) বিএসএফ এবং বিজিবির একটি ফ্ল্যাগ মিটিং হতে পারে। সেখানে এই বিষয়ে বিস্তারিত আলোচনা হতে পারে বলেই খবর। সেখানে কি হয় সেদিকেই নজর সবার।
-
মধ্যপ্রাচ্যের যুদ্ধের প্রভাব! বাড়তে পারে নিত্যপণ্যের দাম, তালিকায় কোন কোন জিনিস? চাপ বাড়ছে বাজারে -
ভোটের আগেই বকেয়া ডিএ নিয়ে নয়া পদক্ষেপ, বিজ্ঞপ্তিতে পরিবর্তন করে নতুন ঘোষণা রাজ্যের -
নতুন সরকার গঠনের ২৪ ঘণ্টার মধ্যেই বড় পদক্ষেপ! নেপালে গ্রেফতার প্রাক্তন প্রধানমন্ত্রী কেপি শর্মা ওলি, কারণ কী? -
রাজা চাই না! ট্রাম্প বিরোধী বিক্ষোভে পথে হাজার হাজার নাগরিক -
রামনবমীতে রণক্ষেত্র জঙ্গিপুর! ইটবৃষ্টিতে জখম একাধিক, ভিডিও শেয়ার করে 'পরিবর্তন' নিয়ে তোপ অভিষেকের, কী বললেন? -
দিল্লি আন্তর্জাতিক বিমানবন্দরে 'ফুল এমারজেন্সি'! কারণ কী? বিশাখাপত্তনম থেকে আসা উড়ান ঘিরে চাঞ্চল্য -
দ্বিতীয় সাপ্লিমেন্টারি তালিকা প্রকাশ করল নির্বাচন কমিশন! তালিকায় কতজন? বড় সংখ্যার নাম বাদ নিয়ে বাড়ছে প্রশ্ন -
দ্বিতীয় সাপ্লিমেন্টারি তালিকা প্রকাশ! স্বস্তি শশী পাঁজার, কাটেনি অনিশ্চয়তা, কোন কোন প্রার্থীর ভাগ্য এখনও ঝুলে? -
বাঙালিই স্বাধীনতার লড়াইয়ের অগ্রদূত, মহুয়া মৈত্রের বিতর্কিত মন্তব্যে ঝড় -
ভোটার তালিকা থেকে নাম বাদ গিয়েছে কি? অনলাইনে ট্রাইবুনালে আবেদন কিভাবে করবেন? জানুন -
তৃতীয় সাপ্লিমেন্টারি ভোটার তালিকা প্রকাশ করল নির্বাচন কমিশন, কবে সম্পূর্ণ হবে এসআইআর প্রক্রিয়া? -
নয়ডা আন্তর্জাতিক বিমানবন্দর উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী! '২মিনিট অন্তর উড়বে বিমান', বড় বার্তা মোদীর












Click it and Unblock the Notifications