Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

শোকের মাঝে ক্ষোভ! রাহুলের অস্বাভাবিক মৃত্যু ঘিরে সরব সুদীপ্তা চক্রবর্তী ও রূপাঞ্জনা মিত্র, কী দাবি তাঁদের?

রবিবার সকালেও শুটিংয়ে ব্যস্ত ছিলেন রাহুল অরুণোদয় বন্দ্যোপাধ্যায়। অথচ মুহূর্তের মধ্যেই সমস্ত কিছু বদলে গেল। তালসারিতে ধারাবাহিকের শুটিং চলাকালীন জলে নেমে দুর্ঘটনায় প্রাণ হারিয়েছেন এই জনপ্রিয় অভিনেতা। তাঁর এরকম আকস্মিক মৃত্যুতে শোকস্তব্ধ গোটা টলিউড।

প্রাথমিক তথ্য অনুসারে, শুটিংয় চলার সময় সমুদ্রে জোয়ার আসার কারণে জলে তলিয়ে যান তিনি। সহকর্মীরা তাড়াতাড়ি করে উদ্ধার করে হাসপাতালে নিয়ে গেলেও চিকিৎসকেরা তাঁকে বাঁচাতে পারেননি। ইতিমধ্যেই পুলিশ অস্বাভাবিক মৃত্যুর মামলা রুজু করে দিয়েছে এবং ঘটনাটির তদন্ত শুরু হয়ে গিয়েছে।

এই ঘটনার পর পরই একাধিক প্রশ্ন উঠতে শুরু করেছে। অভিনেত্রী সুদীপ্তা চক্রবর্তী এবং রূপাঞ্জনা মিত্র প্রকাশ্যে পূর্ণাঙ্গ ও নিরপেক্ষ তদন্তের দাবি জানিয়েছেন। সামাজিক মাধ্যমে একটি পোস্ট করে শুটিং স্পটে নিরাপত্তা ব্যবস্থা নিয়েও প্রশ্ন তুলেছেন তাঁরা।

জানা গিয়েছে যে, আজ (সোমবার) ময়নাতদন্ত হওয়ার পর অভিনেতার দেহ তাঁর পরিবারের হাতে তুলে দেওয়া হবে। ইতিমধ্যেই সহকর্মী এবং অনুরাগীদের মধ্যে শোকের ছায়া নেমে এসেছে। মাত্র ৪৩ বছর বয়সে এরকম আকস্মিক ভাবে মৃত্যু বাংলা বিনোদন জগতের জন্য বড় একটি ধাক্কা। বড়পর্দা, ছোটপর্দা এবং থিয়েটার, সমস্ত ক্ষেত্রেই নিজের দক্ষতার ছাপ রেখেছিলেন রাহুল অরুণোদয় বন্দ্যোপাধ্যায়। অভিনয় করার পাশাপাশি লেখালিখি এবং অন্যান্য সৃজনশীল কাজেও তিনি সমানভাবে সক্রিয় ছিলেন। পরিবারের প্রতি গভীর টান, বিশেষ করে ছেলের সাথে তাঁর সম্পর্ক, সমস্তটা মিলিয়ে ব্যক্তিগত জীবনেও তিনি এক দায়িত্ববান মানুষ ছিলেন। তাই তাঁর এরকম হঠাৎ চলে যাওয়া আরও বেশি নাড়া দিয়েছে কাছের মানুষ এবং ভক্তদের।

এই ঘটনার পর পরই নিরাপত্তা নিয়ে শুটিং স্পটে নতুন করে প্রশ্ন উঠছে। এখন তদন্তের দিকে সবার নজর রয়েছে, ঠিক কীভাবে এই দুর্ঘটনাটি ঘটল, তার উত্তর খুঁজছে টলিউড।

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+