নয়ডা আন্তর্জাতিক বিমানবন্দর উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী! '২মিনিট অন্তর উড়বে বিমান', বড় বার্তা মোদীর
উত্তরপ্রদেশের জেওয়ারে নয়ডা আন্তর্জাতিক বিমানবন্দরের প্রথম পর্যায়ের উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। উদ্বোধন করার পর তাঁর বক্তব্য, এই বিমানবন্দর চালু হলে উত্তর ভারতের যোগাযোগ ব্যবস্থায় অনেক বড় পরিবর্তন আসবে এবং সেইসঙ্গে বিশ্বজুড়ে সংযোগ আরও অনেকটা সহজ হয়ে যাবে। ভবিষ্যতে এই বিমানবন্দরের প্রায় প্রতি দুই মিনিট অন্তর উড়ান ওঠানামার লক্ষ্য নেওয়া হয়েছে।

উদ্বোধনী অনুষ্ঠানটিতে মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ উপস্থিত ছিলেন। মোদী বলেন, "এই প্রকল্পটি পশ্চিম উত্তরপ্রদেশের ব্যবসা, অর্থনীতি ও কর্মসংস্থানে বড়সড় প্রভাব ফেলবে। নয়ডা, মথুরা, আগ্রা, মেরঠ সহ আশপাশের অনেক জেলার মানুষ সরাসরি উপকৃত হবেন।"
প্রধানমন্ত্রী আরও জানিয়েছেন যে, "এই বিমানবন্দর ক্ষুদ্র ব্যবসায়ী থেকে শুরু করে কৃষক, যুবকদের জন্য নতুন করে সুযোগ তৈরি করবে।আন্তর্জাতিক সংযোগ বাড়ার কারণে রপ্তানি এবং বিনিয়োগের সম্ভাবনাও বাড়বে।" রাজনৈতিক প্রসঙ্গেও মন্তব্য করেছেন মোদী। তাঁর দাবি, "২০০৩ সালে অনুমোদন পাওয়ার পরেও কংগ্রেস সরকার প্রকল্পটি বছরের পর বছর বাস্তবায়ন করতে দেয়নি। বিজেপি সরকার ক্ষমতায় আসার পরই তাড়াতাড়ি সম্পূর্ণ কাজ এগিয়েছে এবং আজ উদ্বোধন সম্ভব হয়েছে।"
এদিন আন্তর্জাতিক পরিস্থিতির কথাও উল্লেখ করেন তিনি। পশ্চিম এশিয়ার সংঘাতের কারণে জ্বালানি সঙ্কট নিয়ে উদ্বেগ প্রকাশ করে তিনি বলেন, "সাধারণ মানুষ এবং কৃষকদের ওপর যাতে এর কোনোরকম প্রভাব না পড়ে, সে দিকেও নজর রাখা হচ্ছে।"
উত্তরপ্রদেশের জেওয়ারে নয়ডা আন্তর্জাতিক বিমানবন্দরটি প্রথম পর্যায়ে বছরে প্রায় ১.২ কোটি যাত্রী পরিষেবা দিতে পারবে। তারপর ধাপে ধাপে সম্প্রসারণ করে ভবিষ্যতে তা আরও কয়েকগুণ বাড়ানোর পরিকল্পনা আছে। আধুনিক এক্সপ্রেসওয়ে সংযোগ, পরিকাঠামো, ভবিষ্যতে মেট্রো এবং র্যাপিড রেলের সুবিধা থাকার কারণে যাতায়াত আরও অনেকটা সহজ হবে বলে মনে করা হচ্ছে।
-
আমরা কাজ করে দেখাই, মোদীকে প্রশংসায় ভাসালেন ট্রাম্প, কূটনৈতিক বার্তায় নতুন ইঙ্গিত -
জল্পনার অবসান! বাংলায় ভোট প্রচার শুরু করছেন মোদী, কবে ও কোথায় প্রথম সভা? জানা গেল দিনক্ষণ -
ভোটের আগে উত্তাপ! মধ্যরাতে ভবানীপুরে শুভেন্দু, কী কারণ? উত্তেজনার মাঝে সরাসরি থানা থেকেই সিপি-কে ফোন -
কখনও ঝড় বৃষ্টি, কখনও রোদ, জেনে নিন আজকের আবহাওয়ার আপডেট -
সুপ্রিম কোর্টের চাপেই কী গতি? বকেয়া ডিএ দিতে অর্থ দফতরের পোর্টাল চালু, প্রথম কিস্তি কবে? তাকিয়ে কর্মীরা -
লোকসভায় বাড়তে পারে আসন সংখ্যা! কোন রাজ্যে কত হতে পারে আসন, বাংলার আসন বেড়ে হতে পারে কত? জানুন একনজরে -
মর্মান্তিক দুর্ঘটনা! ফেরিঘাট থেকে সোজা পদ্মায় তলিয়ে গেল যাত্রীবোঝাই বাস, মৃত ১৮, নিখোঁজ বহু -
কমিশনের নজিরবিহীন পদক্ষেপ! চিকিৎসকরাও এবার ভোটের ডিউটিতে, চাকরিহারা শিক্ষকদের নিষেধাজ্ঞা, কড়া নির্দেশ EC-র -
বিবেচনাধীন ভোটারদের মধ্যে কতজনের নিষ্পত্তি? নতুন করে বাদই বা গেল কতজনের নাম? কী জানাল কমিশন -
'আবারও লকডাউন করে সবাইকে লাইনে দাঁড় করাবে', মোদী সরকারকে তোপ মমতার, কী বললেন? -
কলকাতায় গভীর রাতে গুলির তাণ্ডব, ছাদে গুলি লেগে মৃত ১ -
বড় সিদ্ধান্ত EC-র! প্রিসাইডিং থেকে মাইক্রো অবজার্ভার, ভাতা বাড়ল সব স্তরের কর্মীদের, কোন পদে কত? জেনে নিন












Click it and Unblock the Notifications