মেলেনি উচ্চমাধ্যমিক পরীক্ষার অ্যাডমিট কার্ড! প্রধান শিক্ষকের বিরুদ্ধে সরব দিনমজুরের কন্যা
পরীক্ষার আগে উচ্চ মাধ্যমিকের অ্যাডমিট কার্ড না পেয়ে অথৈ জলে এক পরীক্ষার্থী। মানসিক অবসাদে আত্মহত্যার হুমকিও দিয়েছে ওই পরীক্ষার্থী। আর মাত্র ছয় দিন পরেই উচ্চ মাধ্যমিক পরীক্ষা। ইতিমধ্যেই প্রত্যেক স্কুল থেকে পরীক্ষার্থীদের অ্যাডমিট কার্ড দেওয়া হয়ে গেছে। কিন্তু এখনও পর্যন্ত অ্যাডমিট কার্ড না পেয়ে চূড়ান্ত হয়রানির শিকার মালদহের হরিশ্চন্দ্রপুরের এক উচ্চ মাধ্যমিক পরীক্ষার্থী।
প্রধান শিক্ষকের বিরুদ্ধে গাফিলতির অভিযোগে ব্লক প্রশাসনের দ্বারস্থ ওই পরীক্ষার্থীর পরিবার। অভিযোগ, ওই পরীক্ষার্থীর রেজিস্ট্রেশন সার্টিফিকেট এসেছে। উচ্চ মাধ্যমিকের টেস্ট পরীক্ষাও দিয়ে ছিল সে। পরবর্তীতে নির্দিষ্ট তারিখে ফর্ম ফিলাপ করে ছিল অন্য সহপাঠীদের সঙ্গে। কিন্তু সকলে অ্যাডমিট কার্ড পেলেও ওই পরীক্ষার্থী পায়নি।

প্রধান শিক্ষককে বলতে গেলে তিনি দাবি করছেন, ওই পরীক্ষার্থী না কি ফর্ম ফিলাপ করেনি। পরিবারের লোকেদের অভিযোগ, প্রধান শিক্ষকের গাফিলতির জন্য এমনটা হয়েছে। এদিকে এই ঘটনায় প্রধান শিক্ষককে অপরাধী বলে তোপ দেগেছেন শিক্ষা কর্মাধ্যক্ষ।
মালদা জেলার হরিশ্চন্দ্রপুর ১ নম্বর ব্লকের কনুয়া ভবানীপুরের ঘটনা। কনুয়া ভবানীপুর হাইস্কুলের দ্বাদশ শ্রেণির ছাত্রী লিপি স্বর্ণকার। ১৬ ফেব্রুয়ারি থেকে উচ্চ মাধ্যমিক পরীক্ষা। লিপিও পরীক্ষার্থী। উচ্চ মাধ্যমিকের রেজিস্ট্রেশন কার্ড পেয়ে গেছিলেন। টেস্ট পরীক্ষাও দিয়ে ছিল। ফলাফল ভাল হয়েছিল। পরবর্তীতে পরীক্ষার জন্য অন্য বান্ধবীদের সঙ্গে স্কুলে গিয়ে নিয়ম অনুযায়ী ফর্ম ফিলাপ করে সে।
কিন্তু তখন লিপি ছাড়া প্রত্যেকে অ্যাডমিট কার্ড পায়। প্রধান শিক্ষকের কাছে জানতে গেলে তিনি দাবি করেন, লিপি স্বর্ণকার ফর্ম ফিলাপ করেনি। তারপর থেকেই চরম হতাশায় মানসিক অবসাদে ভুগছে ওই পরীক্ষার্থী। সে বলছে, মানসিক অবসাদে যদি আত্মহত্যা করে, তাতে দায়ী থাকবেন প্রধান শিক্ষক।
লিপির মা কাজল স্বর্ণকার ওই স্কুলের মিড ডে মিলের রাঁধুনি। বাবা শিবু স্বর্ণকার দিনমজুর। অত্যন্ত কষ্ট করে লেখাপড়া করান মেয়েকে। জীবনের অন্যতম বড় পরীক্ষার আগে প্রধান শিক্ষকের গাফিলতিতে মেয়ের এই সমস্যায় ব্যাপক দুশ্চিন্তায় পরিবারের লোকেরাও। সমস্যা সমাধানের জন্য হরিশ্চন্দ্রপুর ১ নম্বর ব্লক সমষ্টি উন্নয়ন আধিকারিকের কাছে লিখিত অভিযোগ করেছেন তারা। আবেদন করেছেন জেলা শাসককেও।
এদিকে এই ঘটনায় প্রধান শিক্ষক রাজা চৌধুরীকে দুর্নীতিগ্রস্ত এবং অপরাধী বলে তোপ দেগেছেন হরিশ্চন্দ্রপুর ১ নম্বর ব্লক পঞ্চায়েত সমিতির শিক্ষা কর্মাধ্যক্ষ নরেন্দ্রনাথ সাহা। প্রশাসনকে আবেদন করেছেন যাতে ওই পরীক্ষার্থী পরীক্ষা দিতে পারে, তার জন্য।
-
ধসে পড়ল সেনসেক্স! মুহূর্তে উধাও ১২ লক্ষ কোটি, কেন ভাঙল শেয়ারবাজার? জানুন -
ভোটের দামামা বাজতেই ময়দানে মমতা! ভবানীপুর থেকে নির্বাচনী লড়াই শুরু, কবে কোথায় প্রচার করবেন মুখ্যমন্ত্রী? -
সুপার এমার্জেন্সি বিতর্কে তোলপাড় আদালত! কমিশনের ক্ষমতা নিয়ে প্রশ্নে সরব কল্যাণ, পাল্টা আক্রমণে নির্বাচন কমিশন -
চিংড়িঘাটা মেট্রো নিয়ে সুপ্রিম কোর্টের কড়া বার্তা, মামলা তুলুন, নয়তো খারিজ, উন্নয়ন আটকে রাখা চলবে না -
ভোটার তালিকায় বড় আপডেট আজই! প্রকাশ হবে সাপ্লিমেন্টারি লিস্ট, জানুন বিস্তারিত -
ভবানীপুরে অদৃশ্য নজরদারি! মমতা ও অভিষেকের কড়া বার্তা, ঢিলেমি নয়, বাড়াতে হবে জয়ের ব্যবধান -
ফের বিতর্কে আরজি কর! শৌচালয়ে যেতে গিয়ে মৃত্যু শ্বাসকষ্টের রোগীর, অব্যবস্থার অভিযোগ পরিবারের, আর কী দাবি? -
সাপ্লিমেন্টারি তালিকায় বড় কাটছাঁটের আশঙ্কা! নাম বাদ গেলে কী করবেন? কীভাবে আবেদন করবেন? জেনে নিন -
উত্তরে তুষারপাত, দক্ষিণে ঝড় বৃষ্টির দাপট, আজ কেমন থাকবে আবহাওয়া? জানুন -
নিউ ইয়র্কের বিমানবন্দরে দুর্ঘটনা! রানওয়েতে নামার পর দমকলের ট্রাকে ধাক্কা, একাধিক আহতের আশঙ্কা, দেখুন ভিডিও -
বিশ্বজুড়ে অস্থিরতা! করোনা মহামারির উদাহরণ টেনে লোকসভায় দেশবাসীকে বার্তা মোদীর, কী বললেন? -
বাজেট অধিবেশনের দ্বিতীয় পর্বে গতি, অর্থমন্ত্রীর টেবিলে গুরুত্বপূর্ণ দুই বিল












Click it and Unblock the Notifications