Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

বাংলায় মৃতের দাম ১০ লক্ষ, আরজি কর কাণ্ডের প্রতিবাদে জলপাইগুড়িতে ছবি আঁকলেন শিল্পীরা

আরজিকর কাণ্ড নিয়ে এবার প্রতিবাদে জলপাইগুড়ির চিত্রশিল্পীরা রং - তুলি ধরলেন। প্রতিবাদের ভাষা রং - তুলির মধ্য দিয়ে শহরের ব্যস্ততম রাস্তায় প্রতিবাদ জানালো হল। পিডব্লুডি মোড়ের রাস্তার পাশে দেওয়ালে প্রতিবাদে আঁকা হল ছবি।

রাজ্যজুড়ে ভয়ের পরিবেশ সৃষ্টি করা হচ্ছে। প্রলোভন দেওয়া হচ্ছে কিছু ঘটলে। এই দাবি করলেন চিত্রশিল্পীরা। রবিবার দুপুরে জলপাইগুড়ি শহরের এক ঝাঁক চিত্রশিল্পী আর্ট গ্যালারির সামনে জড়ো হন। আরজি কর হাসপাতালের তরুণী চিকিৎসককে ধর্ষণ করে খুনের ঘটনায় তারা প্রতিবাদ করেন।

rg kar

আরজি কর কাণ্ডে বিভিন্ন জায়গায় আন্দোলন চলছে। সমাজের বিভিন্ন স্তরে তৈরি হয়েছে প্রতিবাদ। রাস্তায় নেমে আন্দোলন চলছে গোটা রাজ্য জুড়ে। শহর কলকাতায় দিকে দিকে চলছে মিছিল আরজি করের ঘটনার প্রতিবাদে।

ওই ঘটনায় দোষীদের শাস্তির দাবি চেয়ে আঁকার প্রস্তুতি গ্রহণ করেছিলেন শিল্পীরা। কিন্তু পুলিশ এসে বাঁধ সাধে। সেখানে আঁকা যাবে না। এই কথা বলা হয়। তাদের সকলে আর্ট গ্যালারির সামনে থেকে সরিয়ে দেয় পুলিশ। কিন্তু কেন এমন করা হল শিল্পীদের সঙ্গে?

জেলা প্রশাসনের দাবি, রাজ্য সরকারের উদ্যোগে জেলা তথ্য সংস্কৃতি দফতরের সহযোগিতায় আর্ট গ্যালারিতে শ্রদ্ধাঞ্জলি অনুষ্ঠানকে কেন্দ্র করে গানের অনুষ্ঠান হচ্ছে। রাজ্যের বর্তমান পরিস্থিতির মধ্যে এই অনুষ্ঠানের প্রতিবাদ করতে গিয়ে শনিবার গ্রেফতার হয়েছিলেন শিক্ষক, চিকিৎসক সহ অনেকে।

এ দিন চিত্রশিল্পীদেরও এলাকা থেকে সরিয়ে দেওয়া হয়। প্রতিবাদী শিল্পীরা আর্ট গ্যালারি থেকে কিছুটা দূরে গিয়ে ছবি আঁকেন। শিল্পীদের অভিযোগ, সেখানেও তাঁদের ছবি আঁকতে বাঁধা দেওয়া হয়। কিন্তু সেই বাঁধাকে তোয়াক্কা না করে শিল্পীরা নিজেদের প্রতিবাদের ভাষা রঙ তুলি দিয়ে ফুটিয়ে তোলেন।

একটি ছবিতে দেখা যাচ্ছে, কাক একটি কাগজের টুকরো নিয়ে বসে আছে। শিল্পী জানান, ওই কাগজটি আসলে একটি ১০ লক্ষ টাকার চেক। এই রাজ্যে মৃতের দাম ১০ লক্ষ৷ কিছু ঘটলে প্রলোভন দিয়ে মুখ বন্ধ করা হয়। অভিযোগ করলেন শিল্পী সুশান্ত ধর।

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+