Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

Murshidabad: মালদহের পর এবার মুর্শিদাবাদ, ফের তৃণমূল নেতাকে টার্গেট করে গুলি

Murshidabad: মালদহে দাপুটে তৃণমূল নেতা দুলাল সরকারের খুনের ঘটনার রেশ এখনও কাটেনি। এর মধ্যেই ফের দুষ্কৃতীদের টার্গেট তৃণমূল নেতা। মুর্শিদাবাদের নওদায় তৃণমূল নেতাকে লক্ষ্য করে এলোপাথাড়ি গুলি। ঘটনায় গুরুতর আহত অবস্থায় স্থানীয় একটি হাসপাতালে ভর্তি করা হয়েছে ওই তৃণমূল নেতাকে। ঘটনার খবর পেয়েই ঘটনাস্থলে পৌঁছেছে মুর্শিদাবাদ জেলার বিশাল পুলিশ বাহিনী।

কীভাবে এই ঘটনা তা খতিয়ে দেখা হচ্ছে। পুরানো কোনও শত্রুতার জেরে এই ঘটনা নাকি এর পিছনে অন্য কোনও কারণ তা খতিয়ে দেখা হচ্ছে পুলিশের তরফে। অন্যদিকে ঘটনার খবর পেয়েই ঘটনাস্থলে ছুটে এসেছে স্থানীয় (Murshidabad) তৃণমূল নেতৃত্ব। কেন এমন গুলি তাদের কাছেও স্পষ্ট নয়।

Murshidabad

তবে মালদ, মুর্শিদাবাদে একের পর এক তৃণমূল (TMC) নেতার উপর হামলার ঘটনা নিয়ে ইতিমধ্যে রাজ্য প্রশাসনকে একহাত নিয়েছে বিরোধীরা। তাদের দাবি, জেলায় জেলায় তৃণমূলের গোষ্ঠী কোন্দল। স্থানীয় পুলিশ প্রশাসনের কোনও নিয়ন্ত্রণ। ফলে এই ধরনের ঘটনা বাড়ছে বলে দাবি স্থানীয় বিরোধী নেতৃত্বে। একই সঙ্গে রাজ্যের আইন শৃঙ্খলা নিয়েও পুলিশ মন্ত্রী তথা মমতা বন্দ্যোপাধ্যায়কে একহাত নিয়েছে বিজেপি সহ বিরোধীরা।

আহত ওই তৃণমূল নেতার নাম রিন্টু বিশ্বাস। নওদা থানার সর্বাঙ্গপুর গ্রামে বাড়ি। জানা যাচ্ছে, ওই তৃণমূল নেতা আজ শনিবার সন্ধ্যায় স্থানীয় একটি অনুষ্ঠানে যোগ দিতে যাচ্ছিলেন। ওই অনুষ্ঠানটি তৃণমূলেরই ছিল বলে খবর। যাওয়ার পথে ভিড়ে আটকে যান ওই তৃণমূল নেতা।

কারণ স্থানীয় একটি ভাসান চলছিল। আর সেই কারণেই ভিড় ছিল। হঠাত করেই প্রচন্ড জোরে একটি শব্দ শোনা যায়। বিষয়টি প্রথমে কেউ না বুঝলেও কিছুক্ষণ পর কার্যত সম্বিত ফেরে। দেখেন, গুলিবিদ্ধি অবস্থায় রিন্টু পড়ে আছেন রাস্তায়। রক্তে গোটা শরীর ভিজে যাচ্ছে। তড়িঘড়ি তাঁকে প্রথমে নওদার আমতলা হাসপাতালে এবং পরে মুর্শিদাবাদ মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়।

ওই যুবকের গলায় গুলি লেগেছে বলে খবর। অবস্থা বেশ আশঙ্কাজনক। বলে রাখা প্রয়োজন, গত কয়েকদিন আগেই মালদহে দাপুটে তৃণমূল নেতা দুলাল সরকারকে গুলি করে খুন করা হয়। সেই ঘটনায় চরম ক্ষুব্ধ হন মমতা বন্দ্যোপাধ্যায় (West Bengal CM)। ঘটনাকে কেন্দ্র করে উত্তাল হয়ে ওঠে পরিস্থিতি। সেই রেশ কাটতে না কাটতেই ফের গুলি চলল বাংলা (Murshidabad)।

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+