Udhayanidhi Stalin: দ্রাবিড় মডেল কোথায় আলাদা? তামিলনাড়ুর ক্রীড়ামন্ত্রীর মুখে মণিপুরের ক্রীড়াবিদদের প্রসঙ্গ
দক্ষিণ ভারত জুড়ে এখন চর্চায় দ্রাবিড় মডেল। ডিএমকের নেওয়া দ্রাবিড় মডেল শুধু রাজনীতির মধ্যেই সীমাবদ্ধ নেই, তা ছড়িয়ে পড়েছে অন্যত্রও। এই মডেলের সাফল্যের উদাহরণ দিতে গিয়ে তামিলনাড়ুর ক্রীড়ামন্ত্রী টানলেন মণিপুরের ক্রীড়াবিদদের প্রসঙ্গও।
বিগত কয়েকমাস ধরেই অশান্ত মণিপুর। দুই গোষ্ঠীর মধ্যে সংঘর্ষে উত্তপ্ত উত্তর পর্বের এই রাজ্য। ফলে প্রবল সমস্যার মধ্যে পড়েছেন সেখানকার ক্রীড়াবিদরা। তাঁরা অনুশীলনই করতে পারছেন না ঠিক মতো। এদিকে সামনে এশিয়ান গেমস থেকে শুরু করে নানা বড় টুর্নামেন্ট। মণিপুরের অ্যাথলিটরা যাতে ট্রেনিং থেকে বঞ্চিত হন, সেই ব্যবস্থায় এগিয়ে আসে তামিলনাড়ু সরকার।

তামিলনাড়ুর মুখ্যমন্ত্রী এমকে স্ট্যালিন রাজ্যের ক্রীড়ামন্ত্রীর দায়িত্ব পালন করা তার ছেলে উদয়নিধি স্ট্যালিনকে মণিপুরের অ্যাথলিটদের তাদের রাজ্যে ট্রেনিং করার যাবতীয় ব্যবস্থা করার নির্দেশ দিয়েছিলেন। সেই মতোই মণিপুরের অ্যাথলিটরা তামিলনাড়ুতে এসে অনুশীলন শুরু করে।
আর্য মডেলের সঙ্গে দ্রাবিড় মডেলের পার্থক্যের কথা জানাতে গিয়ে স্ট্যালিন পুত্র উদয়নিধি হাতিয়ার করলেন মণিপুরের প্রসঙ্গকেই। তামিলনাড়ুর যুব কল্যাণ ও ক্রীড়া উন্নয়ন মন্ত্রী এবং মুখ্যমন্ত্রী এম কে স্টালিনের ছেলে উদয়নিধি স্ট্যালিন তার সরকারের দ্রাবিড় মডেলের উচ্ছসিত প্রশংসা করেছেন।
#WATCH | Chennai: Tamil Nadu Minister for Youth Welfare and Sports Development, Udhayanidhi Stalin says, "Difference between Aryan and Dravidian model... best example we can take is how we are giving all the facilities to the Manipur fencing players and the team. They are feeling… pic.twitter.com/AmK9uR8Yep
— ANI (@ANI) September 1, 2023
রাজ্যের ক্রীড়ামন্ত্রী উদয়নিধি স্টালিন সংবাদ সংস্থা এএনআইকে বলেন "আর্য এবং দ্রাবিড় মডেলের মধ্যে একটি বড় পার্থক্য রয়েছে। এর সর্বোত্তম উদাহরণ হল কীভাবে আমরা মণিপুরের ক্রীড়াবিদদের এবং খেলার দলগুলিকে সমস্ত সুযোগ-সুবিধা প্রদান করছি। তারা এখানে (তামিলনাড়ুতে) নিরাপদ বোধ করছে অনুশীলন করছে এবং খুব খুশিতে আছে। এটি মণিপুরের আর্য মডেল এবং তামিলনাড়ুর দ্রাবিড় মডেলের মধ্যে পার্থক্য।"
২০২৪'র জাতীয় স্তরের প্রতিযোগিতা 'খেলো ইন্ডিয়া' হবে তামিলনাডুতেই। তামিলনাডুর ক্রীড়ামন্ত্রী উদয়নিধি স্ট্যালিন সব রকম ব্যবস্থা তৈরি রাখার আশ্বাস দিয়েছেন।

মুখ্যমন্ত্রী স্ট্যালিন আগেই বলেছিলেন, ''দেশকে একাধিক চ্যাম্পিয়ন উপহার দিয়েছে মণিপুর। বিশেষ করে এ রাজ্যের মহিলা ক্রীড়াবিদরা সারা বিশ্বের নজর কেড়েছেন। মণিপুরে আজকে যেভাবে হিংসা চলছে তা যথেষ্ট উদ্বেগের। গভীর ক্ষোভও রয়েছে সারা দেশে।''
-
ভবানীপুর ও নন্দীগ্রামে উত্তাপ চরমে, শুভেন্দুর বিরুদ্ধে ভয়ের রাজনীতির অভিযোগে মনোনয়ন বাতিলের দাবি তৃণমূলের -
ইডেনে প্রথম জয়ের সন্ধানে কেকেআর-সানরাইজার্স, দুই দলের একাদশ কেমন হতে পারে? -
যুদ্ধ নয়, আলোচনায় সমাধান! হরমুজ ইস্যুতে বৈঠক ডাকল ব্রিটেন, যোগ দিচ্ছে ভারত -
কালিয়াচক কাণ্ডে কড়া বার্তা সুপ্রিম কোর্টের! 'রাজনীতি নয়, বিচারকদের নিরাপত্তাই...', কী কী বলল শীর্ষ আদালত? -
ভোটার তালিকা ইস্যুতে ফের অগ্নিগর্ভ মালদহ, সকালে ফের অবরোধ -
মালদহের ঘটনার তদন্তভার নিল সিবিআই, মমতার তোপে কমিশন -
ভোটের আবহে জলপাইগুড়িতে চাঞ্চল্য, এক্সপ্রেস ট্রেনে জাল নথি সহ ১৪ বাংলাদেশি গ্রেপ্তার, তুঙ্গে রাজনৈতিক তরজা -
'১৫ দিন বাংলায় থাকব', ভবানীপুরে মমতাকে হারানোর ডাক, শাহের চ্যালেঞ্জে তপ্ত রাজনীতি -
কয়লা কেলেঙ্কারির তদন্ত! দেশের বিভিন্ন শহরে আই-প্যাকের দফতর ও ডিরেক্টরের বাসভবনে ইডি তল্লাশি -
কালিয়াচকে প্রশাসনিক গাফিলতি? জেলাশাসক, পুলিশ সুপারকে শোকজ, CBI অথবা NIA তদন্তের নির্দেশ দিল সুপ্রিম কোর্ট -
৫৪ বছর পর চাঁদের পথে মানুষ, ৪ মহাকাশচারী নিয়ে নাসার 'আর্টেমিস ২'-এ ইতিহাসের নতুন অধ্যায় -
'মালদহ কাণ্ডের মাস্টারমাইন্ড' মোফাক্কেরুল ইসলাম গ্রেফতার, পালানোর সময় বাগডোগরা থেকে ধৃত












Click it and Unblock the Notifications