বিশাল ঢেউ আছড়ে পড়ছে দিঘার উপকূলে, রাস্তায় জলস্রোত, উত্তাল সমুদ্র
দিঘার সমুদ্র সৈকতে বিপুল পরিমাণ ঢেউ। এক একটি ঢেউয়ের উচ্চতা যথেষ্ট বেশি। বোল্ডার পেরিয়ে ঢেউ একেবারে সমুদ্র সৈকতের রাস্তায় এসে আছড়ে পড়ছে। পূর্ণিমা কোটালের ফলে সমুদ্রে জলোচ্ছ্বাস তৈরি হয়েছে। তার জেরেই এই ব্যাপক ঢেউ বলে জানা গিয়েছে।
গতকাল বৃহস্পতিবার সন্ধ্যা থেকে এই বিপুল পরিমাণ ঢেউ দেখতে পাওয়া যাচ্ছে। দিঘা, শঙ্করপুর, তাজপুর, মন্দারমণি সমুদ্র সৈকতে বিশাল উচ্চতার ঢেউ দেখতে পাওয়া গিয়েছে। গতকাল সন্ধ্যায় বিশাল উচ্চতার এক একটি ঢেউ এসে আছড়ে পড়েছে উপকূলে। বিপুল পরিমাণ জল এসে ভাসিয়ে নিয়ে যায় চারপাশ। রাস্তা দিয়েও জলের ধারা বইতে থাকে।

সাধারণ মানুষ, ব্যবসায়ী, পর্যটকরা সেই ঢেউ উপভোগ করতে সমুদ্র সৈকতে পৌঁছে গিয়েছিলেন। তবে নিরাপদ দূরত্বে তাদের থাকতে হয়। কোস্টাল থানার পুলিশ সমুদ্রের কাছাকাছি কাউকে যেতে দেয়নি। গোটা রাত বিপুল পরিমাণে ঢেউ আছড়ে পড়েছে দিঘার রাস্তায়।
আজ শুক্রবার সকালেও একই ছবি ধরা পড়েছে। তবে ঢেউয়ের উচ্চতার পরিমাণ কিছুটা কমেছে বলে খবর। সমুদ্র যথেষ্ট উত্তাল হয়ে রয়েছে। ঢেউ এসে পাড়ে ধাক্কা খাচ্ছে। পর্যটকরা পাড়ে দাঁড়িয়ে সমুদ্র উপভোগ করছেন। সমুদ্রের জলে রাস্তায় দাঁড়িয়েই স্নান সেরেছেন অনেকে।
আজও গোটা দিন উত্তাল থাকবে সমুদ্র। পর্যটকদের সমুদ্রে নামার উপর নিষেধাজ্ঞা রয়েছে। কোস্টাল এলাকায় পুলিশের নজরদারি থাকছে। বঙ্গোপসাগরে আরও একটি নিম্নচাপ তৈরি হচ্ছে। সামনের সপ্তাহের শুরুতেই সেটি শক্তি বাড়িয়ে অতি গভীর নিম্নচাপে পরিণত হবে। তার জেরেও উত্তাল থাকবে সমুদ্র। সেই সর্তকতা আলিপুর আবহাওয়া দফতরের থেকে করা হয়েছে।
জানানো হচ্ছে সমুদ্র উপকূলবর্তী এলাকায় উঁচু ঢেউ পাওয়া যাবে। পাঁচ ফুটের বেশি উঁচু ঢেউ আছড়ে পড়তে পারে উপকূলে। উপকূল এলাকায় সমুদ্র উত্তাল থাকবে। সেই কারণে আশেপাশের সাধারণ মানুষকে সতর্ক থাকতে বলা হচ্ছে। তবে মৎস্যজীবীদের সমুদ্রে যাওয়ার ক্ষেত্রে কোনও নিষেধাজ্ঞা নেই।
-
কালবৈশাখীর দাপট অব্যাহত! বৃষ্টির সঙ্গে ধীরে ধীরে বাড়ছে গরম, কেমন থাকবে আজকের আবহাওয়া? জানুন -
মমতা বনাম শুভেন্দু লড়াইয়ে যোগ শাহের, ভবানীপুরে বাড়ছে রাজনৈতিক চাপানউতোর -
কেন্দ্রের তরফে আমলাদের রদবদল, প্রায় তিন ডজন শীর্ষ আধিকারিকের নতুন দায়িত্ব ঘোষণা -
বিশ্বকাপের যোগ্যতা অর্জনে ফের ব্যর্থ ইতালি, এই প্রথম কোনও চ্যাম্পিয়ন দল ফুটবলের সেরা আসরে নেই টানা তিনবার -
বাণিজ্যিক গ্যাসে ফের মূল্যবৃদ্ধি, শহর ভেদে বাড়ল সিলিন্ডারের দাম -
NASA-র বড় পরিকল্পনা! ৫০ বছর পর ফের চাঁদের পথে মানুষ, কেন এত গুরুত্বপূর্ণ এই নতুন মিশন? জানুন -
বিশ্বকাপের আগে আত্মবিশ্বাস বাড়িয়ে নিল ব্রাজিল, জয় ক্রোয়েশিয়ার বিরুদ্ধে -
কয়লা কেলেঙ্কারির তদন্ত! দেশের বিভিন্ন শহরে আই-প্যাকের দফতর ও ডিরেক্টরের বাসভবনে ইডি তল্লাশি -
কেউ নাম বাদের ভয়ে ভীত, কেউ চাইছেন এবারের 'গুরুত্বপূর্ণ' ভোটে অবদান রাখতে, নির্বাচনের আগে পরিযায়ী শ্রমিকরা যেকরেই হোক ফিরছেন বাংলায় -
নায়ক কনোলি, গুজরাত টাইটান্সকে হারিয়ে দিল পাঞ্জাব কিংস -
ভোটের আগে ফর্ম ৬ বিতর্কে উত্তপ্ত রাজ্য,অভিযোগ পাল্টা অভিযোগে দুই শিবির -
দেশের মাটিতে শেষ ম্যাচেও সপ্রতিভ মেসি, পাঁচ গোলে জয় আর্জেন্তিনার











Click it and Unblock the Notifications