শীতের ভোরে মর্মান্তিক দুর্ঘটনা! পণ্যবাহী ট্রাকের সঙ্গে চারচাকার মুখোমুখি সংঘর্ষ, আহত যুবক, উধাও ট্রাকচালক
শীতের ভোরেই কলকাতায় ঘটে গেলো ফের এক পথ দুর্ঘটনা। আজ সকাল সাড়ে চারটা থেকে পাঁচটার মধ্যে হেস্টিংস মোড়ের কাছে একটি পণ্যবাহী ট্রাকের সঙ্গে একটি চারচাকার গাড়ির মুখোমুখি সংঘর্ষ হয়। ঘটনায় গুরুতর জখম হয়েছেন ২৭ বছরের এক যুবক। পুলিশ সূত্রে জানা গিয়েছে যে গাড়ির পিছনের জায়গায় বসেছিলেন ওই যুবক।

দুর্ঘটনাটি ঘটে পর স্থানীয় বাসিন্দারাই প্রথমে এগিয়ে আসেন এবং আহত ওই যুবককে গাড়ি থেকে বের করে আনেন। তারপর তড়িঘড়ি করে তাঁকে এসএসকেএম হাসপাতালে নিয়ে যাওয়া হয়। বর্তমানে তাঁর চিকিৎসা চলমান।
পুলিশ জানিয়েছে যে, ভোরের দিকে মেটিয়াবুরুজ থেকে খিদিরপুরের দিকে যাচ্ছিল ওই গাড়িটি। আর ঠিক সেই সময়ই উল্টো দিক থেকে একটি পণ্যবাহী ট্রাক আসছিল। অভিযোগ যে, ট্রাকটি ট্রাফিক নিয়ম ভেঙে ভুল লেনে চলে আসে। আর সেই কারণেই এই ভয়াবহ সংঘর্ষটি ঘটে। ধাক্কার পর গাড়িটি সম্পূর্ণভাবে দুমড়ে-মুচড়ে যায়।
দুর্ঘটনাটি ঘটার সময় গাড়ির এয়ারব্যাগ খুলে যায়, যা দেখে পুলিশের অনুমান করেছে যে, গাড়িটির গতি অনেক বেশি ছিল। যদিও চালকের বড়সড় কোনও চোট লাগেনি। তাঁকে আটক করে জিজ্ঞাসাবাদ করছে পুলিশ।
অন্যদিকে অভিযোগ যে, দুর্ঘটনাটি ঘটার পরেই ট্রাক চালক ঘটনাস্থল থেকে পালিয়ে যায়। পুলিশ ট্রাকটি বাজেয়াপ্ত করেছে এবং চালকের খোঁজে তল্লাশি শুরু হয়েছে।
প্রাথমিকভাবে মনে করা হচ্ছে যে, শীতের সকালে কুয়াশার কারণে কম দৃশ্যমানতা থাকায় এই দুর্ঘটনা ঘটেছে। পুরো ঘটনাটি তদন্ত করে দেখছে পুলিশ।
-
কালবৈশাখীর দাপট অব্যাহত! বৃষ্টির সঙ্গে ধীরে ধীরে বাড়ছে গরম, কেমন থাকবে আজকের আবহাওয়া? জানুন -
মমতা বনাম শুভেন্দু লড়াইয়ে যোগ শাহের, ভবানীপুরে বাড়ছে রাজনৈতিক চাপানউতোর -
কেন্দ্রের তরফে আমলাদের রদবদল, প্রায় তিন ডজন শীর্ষ আধিকারিকের নতুন দায়িত্ব ঘোষণা -
বিশ্বকাপের যোগ্যতা অর্জনে ফের ব্যর্থ ইতালি, এই প্রথম কোনও চ্যাম্পিয়ন দল ফুটবলের সেরা আসরে নেই টানা তিনবার -
বাণিজ্যিক গ্যাসে ফের মূল্যবৃদ্ধি, শহর ভেদে বাড়ল সিলিন্ডারের দাম -
NASA-র বড় পরিকল্পনা! ৫০ বছর পর ফের চাঁদের পথে মানুষ, কেন এত গুরুত্বপূর্ণ এই নতুন মিশন? জানুন -
বিশ্বকাপের আগে আত্মবিশ্বাস বাড়িয়ে নিল ব্রাজিল, জয় ক্রোয়েশিয়ার বিরুদ্ধে -
কয়লা কেলেঙ্কারির তদন্ত! দেশের বিভিন্ন শহরে আই-প্যাকের দফতর ও ডিরেক্টরের বাসভবনে ইডি তল্লাশি -
কেউ নাম বাদের ভয়ে ভীত, কেউ চাইছেন এবারের 'গুরুত্বপূর্ণ' ভোটে অবদান রাখতে, নির্বাচনের আগে পরিযায়ী শ্রমিকরা যেকরেই হোক ফিরছেন বাংলায় -
নায়ক কনোলি, গুজরাত টাইটান্সকে হারিয়ে দিল পাঞ্জাব কিংস -
ভোটের আগে ফর্ম ৬ বিতর্কে উত্তপ্ত রাজ্য,অভিযোগ পাল্টা অভিযোগে দুই শিবির -
দেশের মাটিতে শেষ ম্যাচেও সপ্রতিভ মেসি, পাঁচ গোলে জয় আর্জেন্তিনার











Click it and Unblock the Notifications