ছেলের বিয়ের এত টাকা জুগিয়েছে কে? মদনকে প্রশ্ন সিবিআইয়ের
কলকাতা, ২৯ অগাস্ট : সারদা মামলায় বহুদিন হল শ্রীঘরে রাজ্যের পরিবহণ মন্ত্রী মদন মিত্র। হাসপাতাল-জেল করতে করতে অনেক মাস কেটে গিয়েছে। তবে এখনও জামিনে ছাড়া পাননি তিনি। [রাজ্যে ফের চিটফান্ড কেলেঙ্কারি! ২৫০০ কোটি টাকা কেলেঙ্কারির তদন্তে সিবিআই]
এসবের মাঝেই শুক্রবার আদালতের অনুমতি নিয়ে 'অসুস্থ' মদন মিত্রকে জেরা করতে গিয়েছিল সিবিআই আধিকারিকেরা। তবে ফের অসুস্থ হয়ে পড়ায় জেরা মাঝপথে থামিয়েই চলে আসতে হয়েছে আধিকারিকদের। [ঈদের পর নতুন দল তৈরি করতে চলেছেন মুকুল রায়?]

এসবের মাঝেই সবচেয়ে গুরুত্বপূর্ণ প্রশ্নটা অবশ্য করে এসেছেন তদন্তকারীরা। তাঁরা জানতে চেয়েছেন, ছেলের বিয়েতে খরচ হওয়া কয়েক কোটি টাকার আয়োজন কোথা থেকে করেছিলেন মদনবাবু? [এবার গ্রেফতার আইকোর কর্ণধার]
সিবিআই সূত্রে খবর, এই তৃণমূল নেতার ছেলের বিয়েতে যে টাকা খরচ হয়েছে তা সারদার চিটফান্ডের টাকা। মদনবাবুর দেওয়া আয়ের হিসাবের সঙ্গে যেজন্য খরচের কোনও মিল নেই। [রোজভ্যালির কর্ণধার গৌতম কুণ্ডুকে গ্রেফতার করল ইডি]
মদনবাবু নাকি জানিয়েছেন, তার শুভানুধ্যায়ীরা ছেলের বিয়েতে তাঁকে টাকা জুগিয়ে সাহায্য করেছিলেন। সেই শুভানুধ্যায়ীদের তালিকায় পয়লা নম্বর নাম যে সুদীপ্ত সেন তাতে নিশ্চিত সিবিআই ও এনফোর্সমেন্ট ডিরেক্টরেট আধিকারিকেরা। আর সেজন্যই মদনবাবুর কাছে প্রমাণ চেয়েছেন তাঁরা। [তৃণমূলের আয়ের হিসাব চাইল সিবিআই, নজরে মমতার আঁকা ছবি]
মদনবাবুর ছেলে স্বরূপের বিয়েতে কয়েক কোটি টাকা খরচ হয়। ভিডিওতে বিয়ের আতিশয্য দেখে রীতিমতো চোখ ছানাবড়া তদন্তকারীদের। অথচ নথিতে দেখা যাচ্ছে, ২০১১ সালে মদনবাবুর বার্ষিক আয় ছিল ৪ লক্ষ ২৬ হাজার টাকা ও স্ত্রীর আয় ছিল ৪ লক্ষ ৩৮ হাজার টাকা। [এবার ফেসবুক, টুইটারে নজরদারি চালাবে রাজ্য]
সেই বছরে দাখিল করা মোট সম্পত্তির পরিমাণ মদনবাবু দেখিয়েছিলেন মোট ৭০ লক্ষ টাকার মতো। অথচ বিয়েতে আমন্ত্রিত ছিলেন প্রায় ২৫০০ জন, যাদের মধ্যে অনেকেই ছিলেন হাই প্রোফাইল অতিথি। এত আয়োজন কীভাবে তিনি নিজের রোজগারে করলেন সে উত্তর কবে সুস্থ হয়ে মদনবাবু দিতে পারেন, এখন সেদিকেই তাঁকিয়ে সিবিআই ও ইডি। [সারদা কাণ্ড : সিবিআই-কে ঠিক যা যা তথ্য দিলেন মুকুল রায়]
প্রসঙ্গত, এই মামলায় আগামী সেপ্টেম্বর মাসেই চার্জশিট দাখিল করার কথা এনফোর্সমেন্ট ডিরেক্টরেটের। [সারদা কাণ্ড: তদন্ত রিপোর্ট তৈরি, রেহাই পাবে না কেউ, জানাল সিবিআই]
-
মমতার হেলিকপ্টারের সামনে উড়ল রহস্যময় ড্রোন, মালদহে উত্তেজনা -
শুভেন্দু অধিকারীর মনোনয়ন ঘিরে অশান্তির ঘটনায় ৩৮ জনকে তলব পুলিশের -
ভোটারদের সুবিধার্থে রাজ্যজুড়ে ৪,৬৬০টি নতুন বুথ তৈরির সিদ্ধান্ত নির্বাচন কমিশনের -
ভবানীপুরে অশান্তির জেরে চার পুলিশ আধিকারিককে সাসপেন্ড নির্বাচন কমিশনের -
'বাংলাকে বৃদ্ধাশ্রম বানাতে দেব না', বাংলার ক্রীড়া পরিকাঠামো নিয়ে প্রশ্ন তুলে উন্নয়নের ডাক লিয়েন্ডার পেজের -
ইরান যুদ্ধের মাঝেই মাথায় হাত শাহবাজ শরিফের, এপ্রিলেই আমিরশাহীকে ৩৫০ কোটি ডলার ঋণ শোধ দিচ্ছে পাকিস্তান -
খড়্গপুর সদরের প্রার্থী হিসেবে মনোনয়ন জমা দিলীপ ঘোষের, সঙ্গী শুভেন্দু অধিকারী -
জ্বালানি সংকট! বাংলাদেশে অফিস ও দোকানের সময় কমানোর পাশাপাশি বিয়ের আলোকসজ্জাতেও বিধিনিষেধ -
বামফ্রন্টের ইস্তেহার প্রকাশ! বিনামূল্যে বিদ্যুৎ, প্রতি পরিবারে স্থায়ী চাকরি সহ একাধিক প্রতিশ্রুতির ঘোষণা বিমান বসুর -
অসম বিধানসভা নির্বাচন ২০২৬: এনডিএ-র বিরাট জয়ের ইঙ্গিত নতুন জনমত সমীক্ষায় -
পক্ষপাতিত্বের অভিযোগ! পানিহাটির সেক্টর অফিসার অতনু চক্রবর্তীকে সাসপেন্ড করল নির্বাচন কমিশন -
ডেথ ওভারে অনবদ্য বোলিং করে গুজরাতের বিরুদ্ধে জয় পেল রাজস্থান, টেবল শীর্ষে পরাগ বাহিনী











Click it and Unblock the Notifications