Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

ঈদের পর নতুন দল তৈরি করতে চলেছেন মুকুল রায়?

কলকাতা, ২৯ জুন : রাজনৈতিকভাবে একপ্রকার বাণপ্রস্থে চলে যাওয়া তৃণমূলের প্রাক্তন সর্বভারতীয় সাধারণ সম্পাদক মুকুল রায় ফের একবার গা ছাড়া দিয়ে উঠতে পারেন ইদের পর। এবার তৃণমূল থেকে সরাসরি বেরিয়ে গিয়ে নতুন দলগঠন করতে পারেন তিনি।

মুকুল রায়ের ঘনিষ্ঠ মহলের পরিচিত নাম, বহিঃস্কৃত তৃণমূল নেতা দীপক ঘোষের দাবি, ঈদের পরই নতুন দল নিয়ে আত্মপ্রকাশ করবেন একদা তৃণমূলের সেকেন্ড ইন কম্যান্ড। দীপকবাবু বলেছেন, "নতুন দল তৈরির খসড়া কাগজপত্র সব তৈরি রয়েছে। ঈদের পরই আমরা নির্বাচন কমিশনে আবেদনপত্র দাখিল করব।" তারপরই সরকারিভাবে ঘোষণা করা হবে বলেও জানিয়েছেন তিনি।

ঈদের পর নতুন দল তৈরি করতে চলেছেন মুকুল রায়?


সাবধানী মুকুল রায় আপাতত এব্যাপারে মুখ খুলতে নারাজ। তিনি দীপক ঘোষের বক্তব্যের প্রেক্ষিতে মুখ খুলতে চাননি। আবার তিনি এমন ঘটনাকে উড়িয়েও দেননি। ফলে ফের একবার মুকুলবাবুর দলগঠন নিয়ে জল্পনা তুঙ্গে উঠেছে। [তৃণমূলের সাধারণ সম্পাদক পদ থেকেও অপসারিত হলেন মুকুল রায়]

সারদা কাণ্ডে সিবিআই বেছে বেছে তৃণমূল নেতাদের আক্রমণ করছে বলে যখন সরব হয়েছিল দলীয় নেতৃত্ব সহ মমতা বন্দ্যোপাধ্যায়, তখন দলের অবস্থান নিয়ে কিছুটা ভিন্ন মত পোষণ করে সিবিআইকে সবর্তোভাবে সাহায্যের আশ্বাস দেন মুকুল রায়। [সারদা কাণ্ড : সিবিআই-কে ঠিক যা যা তথ্য দিলেন মুকুল রায়]

ফলস্বরূপ সর্বভারতীয় সাধারণ সম্পাদকের পদ থেকে তাঁকে সরিয়ে দেওয়া হয়। মুকুল রায়কে ছাড়াই পুরসভা ভোটে জয়জয়কার হয় তৃণমূলের। ফলে এই মুহূর্তে দলের মধ্যেই মুকুল রায়ের অস্তিস্ব একরকম বিপন্ন হয়ে গিয়েছে। এমতাবস্থায় বহুদিন ধরেই তাঁর দলবদল বা নতুন দলগঠনের জল্পনা তৈরি হয়েছে। এবার কবে সেই জল্পনা সত্যি হয় তাই এখন দেখার।

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+