Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

দমদমে স্কুলের মাঠে বোমা বিস্ফোরণ, আহত ১

কলকাতা, ২০ জুন : দমদমে 'অ্যাসেম্বলি অব গড চার্চ' স্কুলের খেলার মাঠে বোমা ফেটে এক তরুণ আহত হয়েছে।

ঘটনার আকষ্মিকতায় এলাকায় ব্যাপক চাঞ্চল্য ছড়িয়ে পড়ে। খবর পেয়েই পুলিশ এসে গোটা মাঠটি নিজের দখলে নিয়ে অনুসন্ধান চালায়। কী ধরনের বোমা বিস্ফোরণ হয়েছে তা এখনও জানা যায়নি, ফরেনসিক বিশেষজ্ঞরা তা খতিয়ে দেখবেন।

দমদমে স্কুলের মাঠে বোমা বিস্ফোরণ, আহত ১


তবে তার মধ্যেই সিপিএম-তৃণমূল বিরোধে উত্তাপ ছড়িয়েছে এলাকায়। জানা গিয়েছে, এদিন সকালে দমদম ক্যান্টনমেন্ট এলাকার এই স্কুলের মাঠে একটি ফুটবল ম্যাচের আয়োজন করা হয়েছিল। ম্যাচ শুরু হওয়ার আগে মাঠে চুন দিয়ে সাজানোর কাজ করছিল দুই তরুণ।

মাঠে পড়ে থাকা প্যাকেটে মোড়া একটি জিনিস দেখে তা এক তরুণের দিকে ছুড়ে দেয় অপরজন। সেই প্যাকেটটিতে বোমা ছিল ও তা ফেটেই গুরুতর আহত হয়েছে ওই তরুণ। তাঁকে আরজি কর হাসপাতালে পাঠানো হয়। আপাতত সুস্থ রয়েছে সে। কারা এই কাণ্ডটি ঘটিয়েছে তা জানতে জদন্ত চলছে বলে জানিয়েছে পুলিশ।

প্রসঙ্গত, দমদমের নানা এলাকায় দুষ্কৃতীদের দৌরাত্ম্য ক্রমেই বেড়ে চলেছে বলে অভিযোগ সাধারণ জনতার। প্রশাসন পদক্ষেপ না করলে আগামিদিনে তা আরও বাড়বে বলে আশঙ্কাও ব্যক্ত করেছেন স্থানীয়রা।

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+