পার্থ চট্টোপাধ্যায় গ্রেফতার হলে ধর্মেন্দ্র প্রধান নয় কেন! দেড়মাস কোথায় ছিলেন, ২১-এর সমাবেশে জানালেন অভিষেক
শেষ পর্যন্ত ২১ জুলাইয়ের সমাবেশে ভাষণ দিলেন তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়। তবে ২৪ মিনিটেই নিজের বক্তৃতা শেষ করেছেন। ওই সময়ের মধ্যে দলের নেতা-কর্মীদের যেমন সতর্ক করলেন, পাশাপাশি তিনি দলের নবীন ও প্রবীণদের সামঞ্জস্য বিধানের কথাও বললেন।
এদিন সময়ের আগেই ২১ জুলাইয়ের মঞ্চে পৌঁছে যান অভিষেক বন্দ্যোপাধ্যায় সেখানে তিনি শহিদবেদীতে শ্রদ্ধাজ্ঞাপন করেন তিনি। বেদীর সামনে হাঁটু গেড়ে বসে মাটিতে মাথা ছুঁয়ে প্রণাম করেন। তারপরে ২১ জুলাইয়ের মঞ্চে উঠে জড়িয়ে ধরেন ইউসুফ পাঠানকে। তারপর তিনি কথা বলেন কল্যাণ বন্দ্যোপাধ্যায় এবং ইন্দ্রনীল সেনের সঙ্গে।

জয়ের মূল কারিগর
তিনি বলেন, লোকসভা ভোটে জয়ের মূল কারিগর মমতা বন্দ্যোপাধ্যায় এবং অখিলেশ যাদব। কিছুক্ষণের মধ্যে তাঁরা দু'জনেই মঞ্চে উপস্থিত হবেন বলে জানান অভিষেক বন্দ্যোপাধ্যায়। তিনি ডায়মন্ডহারবারে তাঁকে জেতানোর জন্য সেখানকার জনগণকে ধন্যবাদ জানান।
নেতা-কর্মীদের সতর্ক করলেন
কর্মীদের উদ্দেশে বলেন, আত্মতুষ্টির কোনও জায়গা নেই। দলের অনেকেই নিজের নির্বাচন নিয়ে ব্যস্ত থাকেন, কিন্তু অন্য নির্বাচনে সঠিকভাবে লড়াই করেন না। এব্যাপারে তিনি কে কী কাজ করেছে তা পর্যালোচনা করেছেন বলে জানান। ভোটে কার কী কাজ ছিল তাও পর্যালোচনা করেছেন। এবার পদক্ষেপ করা হবে বলেও এদিন জানিয়েছেন অভিষেক বন্দ্যোপাধ্যায়।
তিনি সতর্ক করে বলেছেন, যেসব জায়গায় আশানুরূপ ফল হয়নি, সেখানকার কাউকেই রেয়াত করা হবে না।
দেড়মাস কোথায় ছিলেন
লোকসভা নির্বাচনের ফল বেরনোর পর থেকে অভিষেক বন্দ্যোপাধ্যায়কে দলের কোনও সম্পসূচিতে দেখা যায়নি। কোনও কোনও সংবাদ মাধ্যমে খবর প্রকাশিত হয়েছিল তিনি চিকিৎসার জন্য বাইরে গিয়েছে। এদিন অভিষেক বন্দ্যোপাধ্যায় বলেন, গত এক-দেড়মাস তাঁকে কোনও দলীয় কর্মীসূচিতে দেখা যায়নি। কারণ, দলের ফলের পর্যালোচনায় ব্যস্ত ছিলেনয এর ফল আগামী তিন মাসে পাওয়া যাবে বলেও জানান অভিষেক।
অভিষেকের আশ্বাস
অভিষেক বন্দ্যোপাধ্যায় বলেন, বিজেপি তাঁকে হেনস্থা করছে। বয়স্ক বাবা-মা, স্ত্রী, শিশু পুত্র-কন্যাকেও হেনস্থা করছে বলেও অভিযোগ করেন তিনি। সমাবেশে আসা জনগণের উদ্দেশে বলেন, তিনি যা কথা দিয়েছেন, সব পালন করবেন। কিন্তু সবাই সেই কথা দিচ্ছেন তো? ৩১ ডিসেম্বরের মধ্যে আবাস যোজনার টাকা দেওয়া হবে বলেও ফের একবার আশ্বাস দিয়েছেন অভিষেক বন্দ্যোপাধ্যায়।
কেন ধর্মেন্দ্র প্রধান গ্রেফতার নয়?
সমাবেশে অভিষেক বন্দ্যোপাধ্যায়কে বলতে শোনা যায়, রাজ্যে তথাকথিত নিয়োগ দুর্নীতিতে যদি পার্থ চট্টোপাধ্যায়ের বাড়িতে গিয়ে তল্লাশি চালিয়ে তাঁকে গ্রেফতার করা হয়, তাহলে নিট-এ প্রশ্ন ফাঁসের জন্য কেন ধর্মেন্দ্র প্রধানের বাড়িতে তল্লাশি চালিয়ে তাঁকে গ্রেফতার করা হবে না?
-
মার্চে ডিএ বকেয়ার প্রথম কিস্তি! ঘোষণার পর নবান্নে জোর তৎপরতা -
ঝড়, বৃষ্টি ও শিলার তাণ্ডব! কালবৈশাখীর সতর্কবার্তা বাংলা জুড়ে -
ভোটারদের সুবিধায় নতুন ব্যবস্থা! ভোট দিতে গেলে মানতে হবে নিয়ম, কী কী নথি লাগবে? বুথের বাইরে তালিকা টাঙাবে কমিশন -
চলন্ত বাসে হঠাৎ অগ্নিকাণ্ড, আতঙ্কে রাতভর দৌড়ঝাঁপ! চালকের তৎপরতায় রক্ষা ৩৭ যাত্রী -
ভারতের আরও দুটি এলপিজি ট্যাঙ্কার হরমুজ প্রণালী পেরনোর কথা, উত্তেজনার মাঝেই উদিত নতুন আশার আলো -
রক্তাক্ত হামলা! ঈদের নামাজের পরই গুলি ও ছুরি মেরে খুন লস্কর কমান্ডার বিলাল আরিফ সালাফিকে, আতঙ্ক পাকিস্তানে -
ভারত মহাসাগরে যুক্তরাষ্ট্র যুক্তরাজ্যের ঘাঁটি লক্ষ্য করে ইরানের ক্ষেপণাস্ত্র হামলা -
ভারতের ইতিহাসে নজির! দেশের দীর্ঘমেয়াদি প্রশাসক হিসেবে মাইলফলক গড়লেন মোদী, পিছনে ফেললেন সিকিমের চামলিংকে -
মার্চে শীতের ছোঁয়া! কুয়াশায় ঢাকল দিল্লি, তাপমাত্রার অস্বাভাবিক পতন -
পশ্চিম এশিয়ার সংঘাতে মৃত ৬ ভারতীয়, নিখোঁজ এক, জানাল বিদেশ মন্ত্রক -
ভোটের আগে সতর্কতা! সাপ্লিমেন্টারি ভোটার তালিকা প্রকাশ ঘিরে অশান্তির আশঙ্কা? জেলাশাসকদের কড়া বার্তা দিল নবান্ন -
ভোটযুদ্ধে তৃণমূলের প্রচারে ঝড় তুলতে মঙ্গলে উত্তরে মমতা, দক্ষিণে অভিষেক












Click it and Unblock the Notifications