Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

জনগণকে স্বাস্থ্য পরিষেবা রাজ্যের সাংবিধানিক দায়বদ্ধতা! স্বাস্থ্যসচিবকে একগুচ্ছ নির্দেশিকা প্রধান বিচারপতির

জনগণকে স্বাস্থ্য পরিষেবা প্রদান করা রাজ্যের সাংবিধানিক দায়বদ্ধতার মধ্যে পড়ে, এদিন এমনটাই মন্তব্য কলকাতা হাইকোর্টে প্রধান বিচারপতির। তাহেরপুর প্রাথমিক স্বাস্থ্য কেন্দ্র নিয়ে ২০১৬ সালে নবীন চাকি নামে স্থানীয় এক ব্যক্তি জনস্বার্থ মামলা দায়ের করেছিলেন। সেই মামলাতেই এই মন্তব্য করেছেন প্রধান বিচারপতি।

প্রধান বিচারপতি বলেন, কী ভাবে এবং কী কী পরিষেবা জনগণকে দিতে হবে রাজ্যকে, তা মনে করিয়ে দেওয়ার দায়িত্ব আদালতের নয়। তিনি বলেছেন, এলাকার বাসিন্দাদের আপৎকালীন সমস্ত জরুরি পরিষেবা দেওয়ার মতো পরিকাঠামো প্রাথমিক স্বাস্থ্য কেন্দ্রের থাকা উচিত।

জনগণকে স্বাস্থ্য পরিষেবা রাজ্যের সাংবিধানিক দায়বদ্ধতা

যদি পর্যাপ্ত পরিকাঠামো না থাকে তাহলে সেটা সরকারের ব্যর্থতা এবং এটা ধরে নিতে হবে যে সরকার তার জনগণকে পর্যাপ্ত পরিষেবা দিতে পারছে না, বলেছেন প্রধান বিচারপতি। রাজ্যের সমস্ত প্রাথমিক স্বাস্থ্য কেন্দ্রের উদ্দেশে নির্দেশিকা জারি করার জন্য স্বাস্থ্য সচিবকে নির্দেশ দিয়েছেন তিনি।

রাজ্যের কোনও প্রাথমিক স্বাস্থ্য কেন্দ্রে পরিকাঠামোগত বা কর্মীর কোনও অভাব থাকলে তা যেন স্বাস্থ্য সচিবকে জানানো হয়। এই মর্মে নির্দেশিকা জারির করার কথাও তিনি বলেছেন। নির্দেশে প্রধান বিচারপতি বলেছেন, স্বাস্থ্য কেন্দ্র থেকে পাওয়া রিপোর্টের নির্যাস রাজ্যকে জানাবেন সচিব। নির্দিষ্ট সময়ের মধ্যে সমস্যার সমাধান করার নির্দেশ তিনি দিয়েছেন।

জনগণকে স্বাস্থ্য পরিষেবা রাজ্যের সাংবিধানিক দায়বদ্ধতা

পাশাপাশি তাহেরপুর প্রাথমিক স্বাস্থ্য কেন্দ্রে সমস্ত রকম পরিকাঠামোগত চাহিদা মেটানোর নির্দেশ দিয়েছেন প্রধান বিচারপতি। এই স্বাস্থ্য কেন্দ্র ঠিকমত চলছে কিনা বা পর্যাপ্ত কর্মী আছে কিনা তাও নজরদারির মধ্যে রাখার নির্দেশ দিয়েছেন কলকাতা হাইকোর্টের প্রধান বিচারপতি।

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+