Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

আস্তিনে রাখা বিষধর সাপ! সার্জিক্যাল স্ট্রাইক নিয়ে সমালোচনায় গর্জে উঠলেন রাজ্যপাল

বায়ুসেনার সার্জিক্যাল স্ট্রাইক নিয়ে যাঁরা প্রশ্ন তুলছেন, তাঁরা আসনে আস্তিনে লুকিয়ে থাকা বিষধর সাপ। পাকিস্তান সীমান্তে ঢুকে জঙ্গি ঘাঁটি গুঁড়িয়ে দেওয়ার পরও সেনাবাহিনীর মনোবলে আঘাত করছে তাঁরা।

বায়ুসেনার সার্জিক্যাল স্ট্রাইক নিয়ে যাঁরা প্রশ্ন তুলছেন, তাঁরা আসনে আস্তিনে লুকিয়ে থাকা বিষধর সাপ। পাকিস্তান সীমান্তে ঢুকে জঙ্গি ঘাঁটি গুঁড়িয়ে দেওয়ার পরও সেনাবাহিনীর মনোবলে আঘাত করছে তাঁরা। এদিন আদতে বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কেই নিশানা করলেন রাজ্যপাল। আর এই আক্রমণের প্রত্যাঘাত করলেন পার্থ চট্টোপাধ্যায়।

আস্তিনে রাখা বিষধর সাপ ওঁরা! গর্জে উঠলেন রাজ্যপাল

এক অনুষ্ঠানে রাজ্যপাল কেশরীনাথ ত্রিপাঠী বলেন, দেশের ভিতরে ও বাইরে কিছু লোক রয়েছেন, যাঁরা প্রশ্ন তুলছেন সার্জিক্যাল স্ট্রাইক নিয়ে। আদৌ শত্রু ঘাঁটিতে বোমা নিক্ষেপ করা হয়েছে কি না, তা নিয়ে সন্দেহ প্রকাশ করছেন অনেকে। তাঁদেরই বিষধর সাপ বলে কটাক্ষ করলেন রাজ্যপাল।

তিনি বলেন, এটা অত্যন্ত দুঃখজনক। এর ফলে আমাদের সেনাবাহিনীর মনোবলে চিড় ধরছে বলেও ব্যাখ্যা করেন তিনি। তৃণমূলের পক্ষ থেকে দাবি করা, রাজ্যপালের কণ্ঠে শোনা যাচ্ছে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী ও বিজেপি সভাপতি অমিত শাহের সুর।

এদিন রাজ্যপালের মন্তব্য নিয়ে শোরগোল পড়ে য়ায়। বিমান হানা নিয়ে রাজ্যপালের মন্তব্যের তীব্র বিরোধিতা করেন তৃণমূলের মহাসচিব পার্থ চট্টোপাধ্যায় ও মন্ত্রী-মেয়র ফিরহাদ হাকিম। ফিরহাদ হাকিম বলেন, রাজ্যপাল একটি সাংবিধানিক পদ। তিনি বিজেপি সভাপতির ভাষায় কথা বলছেন। তৃণমূলের মহাসচিব বলেন, মহারাজ বৃদ্ধ হয়েছেন, সব তাই শুনতে পান না। উনি মাঝেমধ্যে জেগে ওঠেন। রাজ্যপাল রাজ্যপালের মতো কথা বলেছেন, কী আর করা যাবে।

একইসঙ্গে এই ঘটনায় প্রধানমন্ত্রীকে কটাক্ষ করে তৃণমূল সাংসদ ডেরেক ওব্রায়েন টুইট করেন। লেখেন, রাজনৈতিক কারণেই পাক অধিকৃত কাশ্মীর বায়ুসেনার বিমান হানায় মৃতের সংখ্যা নিয়ে বিভ্রান্তি ছড়ানো হচ্ছে।

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+