কঠিন পর্বত, 'মৃত্যু'কে হারিয়ে মাউন্ট আলি রত্নি টিব্বা জয় চার বাঙালির
কঠিন পর্বত, 'মৃত্যু'কে হারিয়ে মাউন্ট আলি রত্নি টিব্বা জয় চার বাঙালির
মাউন্ট আলি রত্নি টিব্বা (৫,৫০১ মিটার), কুলু ভ্যালীর এই পর্বতশৃঙ্গের উচ্চতা খুব বেশি না হলেও পর্বতারোহীদের কাছে অনেকদিন ধরেই দুরূহ এই শৃঙ্গ। কারণ টেকনিকালিটি! বেশ কিছু জায়গায় প্রায় ৯০° খাড়া ওয়াল, ৭৫°-৮০° ওয়ালে লম্বা ট্রাভার্স। হিমালয় পর্বতমালার অন্যতম চ্যালেঞ্জিং ক্লাইম্ব।

প্রথম সামিট
১৯৬৯ সালে একটি ব্রিটিশ টিম প্রথম সামিট করে। তারপর ১৯৭১, ১৯৭৩ সালে সুইস টিম। তারপর প্রায় ৫০ বছর ধরে কোনও সামিট হয়নি। ২০১৯ সালে আবার একটি জার্মান টিম। কিন্তু কোনও ইন্ডিয়ান সামিট ছিল না। কমল কুমার গুহ আমেরিকান আল্পাইন জার্নালে একবার উল্লেখ করেন ১৯৭৯ সালে একটি ভারতীয় টিম সামিট করে, কিন্তু রিপোর্ট পাওয়া যায়না। চেষ্টা হয়েছে বেশ কয়েকবার। একাধিক ভারতীয় টিম বারবার চেষ্টা করে গেছে, কিন্তু সামিট হয়নি।

প্রথম চেষ্টা ২০১২ সালে
চিন্ময়রা প্রথম চেষ্টা করেছিল ২০১২ সালে, সফল হয়নি। আবার চেষ্টা করেছিল ২০১৭ সালে, সেবার খানিকটা কাছাকাছি গেলেও অসফল। সাফল্য এল এইবছর। মাউন্ট আলি রত্নি টিব্বার শৃঙ্গে পৌঁছালো প্রথম ভারতীয় টিম। তাও আবার প্রথম আল্পাইন স্টাইলে ক্লাইম্ব অর্থাৎ কোনও শেরপা বা HAP ছাড়া, আলাদাই কৃতিত্ব! একসঙ্গে চারজন,

কারা জয় করলেন?
এরা হলেন অভিজিৎ বণিক (দলনেতা), রাজা দাস, চিন্ময় মন্ডল, বিনয় দাস। প্রসঙ্গত এই সামিটের সময়ই ওদের নিখোঁজ হয়ে যাওয়ার খবর ছড়িয়ে পড়ে, টিভি-মিডিয়া ছয়লাপ হয়ে যায়, পরে দেখা যায় ওরা সুস্থ-স্বাভাবিক আছে।

পাহাড়ের জন্য সংগঠন
আগামী ৭ নভেম্বর পাহাড়ের জন্য সংগঠন সোনারপুর আরোহীর ৪১তম প্রতিষ্ঠা দিবস। সেইদিন এই অভিযানের স্লাইড প্রেজেন্টেশন করবেন অভিযানের সদস্যরা। এটাই এই অভিযানের প্রথম স্লাইড প্রেজেন্টেশন।। আপনাদেরও আমন্ত্রণ জানাই। আসুন, ভালো লাগবে। প্রবেশ অবাধ। সময়, ভেন্যু এবং যোগাযোগ পোস্টারে।
সম্প্রতি হিমালয়ে ভয়াবহ প্রাকৃতিক বিপর্যয়ে উত্তরাখণ্ড, হিমাচল প্রদেশ, সিকিম ও পশ্চিমবঙ্গের পার্বত্য এলাকা তছনছ হয়। দুর্যোগ কমে এলেও আসে মৃত্যু সংবাদ। উত্তরাখণ্ডের দুর্গম সুন্দরডুঙ্গা অভিযানে গিয়ে দুর্যোগের কবলে পড়ে মারা যান অন্তত চার বাঙালি পর্বতারোহী অভিযাত্রী।
সুন্দরডুঙ্গার পাহাড়ি খাঁজে পড়ে থাকা পশ্চিমবঙ্গের এই অভিযাত্রীদের পরিচয় নিশ্চিত করতে পারেনি উত্তরাখণ্ড সরকার। জানানো হয়, ওই অভিযাত্রীদের সঙ্গে থাকা এক কুলি কোনরকমে বেঁচে ফিরেছেন। তিনিই ভয়াবহ অবস্থার কথা জানান।
-
ভোটের আগে সতর্কতা! সাপ্লিমেন্টারি ভোটার তালিকা প্রকাশ ঘিরে অশান্তির আশঙ্কা? জেলাশাসকদের কড়া বার্তা দিল নবান্ন -
পশ্চিম এশিয়ার অশান্তি নিয়ে কূটনৈতিক আলোচনা! মোদীর সঙ্গে ফের ফোনালাপে ইরানের প্রেসিডেন্ট, কী বার্তা তেহরানের? -
গরমের মাঝেই চমক! রাতভর বৃষ্টিতে কমল তাপমাত্রা, সপ্তাহজুড়ে কেমন থাকবে আবহাওয়া? জানুন -
শত্রু দেশ ছাড়া হরমুজ প্রণালী দিয়ে অন্য দেশের জাহাজ চলাচলে আপত্তি নেই, জানাল ইরান -
কাতার হেলিকপ্টার দুর্ঘটনায় ৭ জনের মৃত্যু, তদন্তে নেমেছে প্রতিরক্ষা মন্ত্রক -
হরমুজ ইস্যুতে কড়া বার্তা! দাবি না মানলে ইরানের বিদ্যুৎকেন্দ্র গুঁড়িয়ে দেওয়ার হুঁশিয়ারি, সময়সীমা ট্রাম্পের -
পশ্চিম এশিয়ার সংঘাতের জের? আরও বাড়তে চলেছে ফ্লাইট ভাড়া! কী ঘোষণা করল কেন্দ্র? জানুন -
মাঝপথে গন্তব্য বদল! রাশিয়া থেকে আরও তেল ভারতে, বেজিংগামী রুশ জাহাজ পৌঁছে গেল ম্যাঙ্গালুরু বন্দরে -
বক্স অফিসে ঝড় 'ধুরন্ধর ২'-এর! তিন দিনেই বিশ্বজুড়ে ৫০০ কোটির গণ্ডি পার, রণবীরের ছবিতে রেকর্ড আয় -
ফের এক বিএলও-র মৃত্যু! অতিরিক্ত কাজের চাপে প্রাণ হারিয়েছেন বলে অভিযোগ পরিবারের -
আন্তর্জাতিক বাজারের প্রভাব? এক ধাক্কায় কমল সোনা-রুপোর দাম, কত? বিনিয়োগকারীদের মধ্যে বাড়ছে দুশ্চিন্তা -
ভোটার তালিকায় বড় আপডেট আজই! প্রকাশ হবে সাপ্লিমেন্টারি লিস্ট, জানুন বিস্তারিত












Click it and Unblock the Notifications