কোথাও সরাসরি গুলি তো আবার কোথাও গুলি করার চেষ্টা! শহরজুড়ে বাড়ছে আতঙ্ক
শহরের বুকে ফের চলল গুলি। ঘটনায় গুলিবিদ্ধ এক। কলকাতার বাঁশদ্রোনি এলাকাতে গুলি চলেছে বলে জানা যাচ্ছে। ঘটনাকে কেন্দ্র করে ব্যাপক উত্তেজনা তৈরি হয়েছে। ঘটনার খবর পেয়েই ঘটনাস্থলে বিশাল পুলিশবাহিনী।
শহরের বুকে ফের চলল গুলি। দিনের আলোয় গুলি চলার ঘটনায় চাঞ্চল্য ছড়িয়য়েছে শহরে। ঘটনায় এক ব্যাক্তি গুলিবিদ্ধ হয়েছেন বলে জানা যাচ্ছে। কলকাতার বাঁশদ্রোনি ব্রহ্মপুর এলাকায় মঙ্গলবার সকালে এই গুলি চলেছে বলে জানা যাচ্ছে। ঘটনাকে কেন্দ্র করে ব্যাপক উত্তেজনা তৈরি হয়েছে।

ঘটনার খবর পেয়েই ঘটনাস্থলে পৌঁছয় বিশাল পুলিশবাহিনী। খতিয়ে দেখা হচ্ছে গোটা ঘটনা। গোটা এলাকা নিরাপত্তায় মুড়ে ফেলা হয়েছে। স্থানীয় মানুষজনের দাবি, সিন্ডিকেট নিয়ে ঝামেলার জেরেই এই গুলি চলার ঘটনা ঘটেছে। দিন কয়েক আগে বেহালায় তৃণমূলের গোষ্ঠীসংঘর্ষকে কেন্দ্র করে গভীর রাতে গুলি চলে।
আর এবার সামনে এল সিন্ডিকেটের সংঘর্ষ। এ দিকে সোমবার সন্ধ্যায় বিদ্যুৎ চুরির প্রতিবাদ করায় এক ব্যক্তিকে গুলি করার চেষ্টা হয়। পরপর এই ধরনের ঘটনায় শহরের নিরাপত্তা নিয়ে প্রশ্ন উঠেছে।
তবে মঙ্গলবার সকালে যা ঘটে গেল তা অনভিপ্রেত। সূর্য তখন প্রায় মধ্যগগণে, সেই সময় জনবহুল এলাকায় গুলি চলে। যাঁর শরীরে লেগেছে তিনি একাধিক ব্যবসার সঙ্গে যুক্ত বলে জানা গিয়েছে। আক্রান্তের নাম মলয় দত্ত। এ দিন তিনি তাঁর অফিসে এসেছিলেন। তাঁর রিয়েল এস্টেট ব্যবসার সঙ্গে যোগ ছিল বলে জানা গিয়েছে। অফিসের কেয়ারটেকারকে জিজ্ঞাসাবাদ করছে পুলিশ। যিনি গুলি চালান তিনি পালিয়ে গিয়েছেন।
আক্রান্ত ব্যক্তি এমআর বাঙুর হাসপাতালে চিকিৎসাধীন। লিখিত বয়ানে মলয় দত্ত জানিয়েছেন, বিশ্বজিৎ নামে এক ব্যক্তি এ দিন তাঁর অফিসে এসেছিলেন। ব্যবসা সংক্রান্ত বিবাদে তাঁদের মধ্যে বচসা শুরু হয়। আগে মলয় তাঁর সঙ্গে কাজ করতেন,এখন কেন করেন না, তা নিয়েই ক্ষোভ প্রকাশ করেন বিশ্বজিৎ।
বাক-বিতণ্ডা চরমে পৌঁছলে আচমকা পিস্তল বের করে গুলি চালান বিশ্বজিৎ। পাল্টা গুলি চালানো হয়েছিল কি না, তা জানার চেষ্টা করছে পুলিশ। অভিযোগ, গুলি চালিয়ে পালিয়ে যান বিশ্বজিৎ। কোনও ক্রমে এক ব্যক্তির সাহায্যে হাসপাতালে ভর্তি হন। জনবহুল এলাকার মধ্যে ওই ব্যক্তি কীভাবে পালিয়ে গেলেন,তা নিয়ে প্রশ্ন উঠেছে।
সোমবারই বিদ্যুৎ চুরির প্রতিবাদ করায় এক যুবককে গুলি করার চেষ্টা হয়। যদিও সেই চেষ্টা সফল হয়নি। তাঁকে বন্দুকের বাঁট দিয়ে আঘাত করা হয়েছে বলে অভিযোগ। এই ঘটনায় দুজনকে গ্রেফতারও করা হয়েছে। এছাড়া দিনকয়েক আগে বেহালায় গভীর রাতে গুলি চলে, বোমার শব্দও শোনা গিয়েছিল সেই সময়।
পরে জানা যায় তৃণমূলের দুই গোষ্ঠীর দ্বন্দ্বের কারণেই হয় সেই সংঘর্ষ। এই ঘটনায় পরে তৃণমূল নেতা বাপনকে গ্রেফতারও করা হয়েছে। স্বাভাবিকভাবেই এই সব ঘটনায় রাজ্যের আইনৃশৃঙ্খলা পরিস্থিতি নিয়ে প্রশ্ন তুলেছেন বিরোধীরা।
-
ঝড়, বৃষ্টি ও শিলার তাণ্ডব! কালবৈশাখীর সতর্কবার্তা বাংলা জুড়ে -
ভোটারদের সুবিধায় নতুন ব্যবস্থা! ভোট দিতে গেলে মানতে হবে নিয়ম, কী কী নথি লাগবে? বুথের বাইরে তালিকা টাঙাবে কমিশন -
চলন্ত বাসে হঠাৎ অগ্নিকাণ্ড, আতঙ্কে রাতভর দৌড়ঝাঁপ! চালকের তৎপরতায় রক্ষা ৩৭ যাত্রী -
ভারতের আরও দুটি এলপিজি ট্যাঙ্কার হরমুজ প্রণালী পেরনোর কথা, উত্তেজনার মাঝেই উদিত নতুন আশার আলো -
রক্তাক্ত হামলা! ঈদের নামাজের পরই গুলি ও ছুরি মেরে খুন লস্কর কমান্ডার বিলাল আরিফ সালাফিকে, আতঙ্ক পাকিস্তানে -
ভারত মহাসাগরে যুক্তরাষ্ট্র যুক্তরাজ্যের ঘাঁটি লক্ষ্য করে ইরানের ক্ষেপণাস্ত্র হামলা -
ভারতের ইতিহাসে নজির! দেশের দীর্ঘমেয়াদি প্রশাসক হিসেবে মাইলফলক গড়লেন মোদী, পিছনে ফেললেন সিকিমের চামলিংকে -
মার্চে শীতের ছোঁয়া! কুয়াশায় ঢাকল দিল্লি, তাপমাত্রার অস্বাভাবিক পতন -
পশ্চিম এশিয়ার সংঘাতে মৃত ৬ ভারতীয়, নিখোঁজ এক, জানাল বিদেশ মন্ত্রক -
ভোটের আগে সতর্কতা! সাপ্লিমেন্টারি ভোটার তালিকা প্রকাশ ঘিরে অশান্তির আশঙ্কা? জেলাশাসকদের কড়া বার্তা দিল নবান্ন -
ভোটযুদ্ধে তৃণমূলের প্রচারে ঝড় তুলতে মঙ্গলে উত্তরে মমতা, দক্ষিণে অভিষেক -
পশ্চিম এশিয়ার অশান্তি নিয়ে কূটনৈতিক আলোচনা! মোদীর সঙ্গে ফের ফোনালাপে ইরানের প্রেসিডেন্ট, কী বার্তা তেহরানের?












Click it and Unblock the Notifications