Durga Puja 2023: পুজোর আগে শেষ রবিবার, ট্রাফিক জ্যাম এড়িয়ে কীভাবে সকাল সকাল পৌঁছবেন গন্তব্যে জেনে নিন

পুজোর আগে আজ শেষ রবিবার। সকাল থেকেই বাজারমুখো হবেন সকলে। তার উপরে পুজো প্যান্ডেল মুখো হচ্ছেন অনেকেই। কাজেই আজ যে সকাল থেকেই শহরের রাস্তাঘাটে ট্রাফিক জ্যাম দেখা দেবে তাতে কোনও সন্দেব নেই।

পুজোর আগে শেষ রবিবারে শেষ মুহূর্তের কেনাকাটা করতে সকাল থেকেই যে ভিঁড় করবেন সকলে তাতে কোনও সন্দেহ নেই। গতকাল থেকেই শহরের একাধিক রাস্তায় প্রবল ট্রাফিক জ্যাম হতে শুরু করে দিয়েছে। গতকাল শ্রীভূমিতে পুজো উদ্বোধন করতে হাজির হয়েছিলেন বিদ্যা বালন,নচিকেতা। তার জেরে প্রবল ভিঁড় হয়েছিল শ্রীভূমির রাস্তায়।

Durga Puja 2023

যানজটে তীব্র পরিস্থিতি শহরের একাধিক রাস্তায়। উত্তর থেকে দক্ষিণ একাধিক পুজো মণ্ডপের উদ্বোধন শুরু হয়ে গিয়েছে। সকলেই পুজোর শেষ মুহূর্তের কেনাকাটার সঙ্গে বড় পুজোগুলো দেখে নিতে চাইছেন। আর তার জেরে শহরের রাস্তারপ তীব্র অবস্থা। একাধিক বড় রাস্তায় ভিড় বাড়ছে সকাল থেকে। কার্যত মহালয়া থেকেই শহরের রাস্তায় ভিড় শুরু হয়ে গিয়েছে।

আজ পুজোর আগে শেষ রবিবার। কাজেই দোকান বাজারে শেষ মুহূর্তের ভিড় ভয়ঙ্কর হবে তাতে কোনও সন্দেহ নেই। যদিও আজ ছুটির দিন। তাই তেমন মিটিং মিছিল নেই শহরে। পুজোর সময় যেহেতু তাই মিটিং মিছিলের তেমন হুজুক থাকে না। কাজেই রবিবার তেমন যানজট সকাল থেকে কোনও রাস্তায় চোখে পড়েিন। তবে বেলা বাড়লে যে যানজট হবে না এমন কোনও কথা নেই।

যাঁরা পুজোর শেষ মুহূর্তের কেনাকাটা করতে নিউ মার্কেট কিম্বা গড়িয়াহাট যাবেন ভাবছেন তাঁরা সকাল সকাল বাড়ি থেকে বেরিয়ে পড়ুন। গন্তব্যে পৌঁছতে দেরী করে বাড়ি থেকে বেরোলে সমস্যা বড়তে পারে বলে সতর্ক করা হয়েছে। যদিও লাল বাজার ট্রাফিক কন্ট্রোলের পক্ষ থেকে যানজটের তেমন কোনও সতর্কতা দেওয়া হয়নি।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+