উৎসবের মরশুমে ফের ছুটি সরকারি কর্মীদের! নতুন ঘোষণা মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের
উৎসবের মরশুমে বাড়তি ছুটি রাজ্য সরকারি কর্মীদের। এদিন এই ছুটির কথা ঘোষণা করেছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। এবার ছটপুজো ৩ নভেম্বর। দিনটি রবিবার।
উৎসবের মরশুমে বাড়তি ছুটি রাজ্য সরকারি কর্মীদের। এদিন এই ছুটির কথা ঘোষণা করেছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। এবার ছটপুজো ৩ নভেম্বর। দিনটি রবিবার। ফলে সোমবার মুখ্যমন্ত্রী সরকারি ছুটির কথা ঘোষণা করেছেন। এদিন মন্ত্রিসভার বৈঠকে এনিয়ে সিদ্ধান্ত গ্রহণ করা হয়েছে বলে জানিয়েছেন মুখ্যমন্ত্রী।

এর আগেও রাজ্য সরকারি কর্মীদের ছুটি বাড়িয়েছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। তেমনই ঘটনা ঘটেছে এইবারের পুজোর ছুটিতে। ২ অক্টোবর গান্ধী জয়ন্তীর ছুটি ছিল। দিনটি ছিল বুধবার। সরকারি কর্মীদের ছুটি পড়ার কথা ছিল ৪ অক্টোবর শুক্রবার থেকে। মুখ্যমন্ত্রী ৩ অক্টোবরও ছুটি দিয়ে দেন। সরকারি কর্মীরা ২ অক্টোবর থেকে চানা ১৪ দিন ছুটি পেয়ে যান।
সরকারি কর্মীদের ছুটি বৃদ্ধি সমালোচনার মুখে পড়তে হয়েছে মমতা বন্দ্যোপাধ্যায়কে। ২০১১ সালে তৃণমূল ক্ষমতায় আসার পর থেকে ছটপুজো, জামাইষষ্ঠী, ভাইফোঁটা, শিবরাত্রিতে ছুটি দিয়ে থাকে সরকার।
-
ভোটের দামামা বাজতেই ময়দানে মমতা! ভবানীপুর থেকে নির্বাচনী লড়াই শুরু, কবে কোথায় প্রচার করবেন মুখ্যমন্ত্রী? -
মার্চে ডিএ বকেয়ার প্রথম কিস্তি! ঘোষণার পর নবান্নে জোর তৎপরতা -
ঝড়, বৃষ্টি ও শিলার তাণ্ডব! কালবৈশাখীর সতর্কবার্তা বাংলা জুড়ে -
ভোটারদের সুবিধায় নতুন ব্যবস্থা! ভোট দিতে গেলে মানতে হবে নিয়ম, কী কী নথি লাগবে? বুথের বাইরে তালিকা টাঙাবে কমিশন -
চলন্ত বাসে হঠাৎ অগ্নিকাণ্ড, আতঙ্কে রাতভর দৌড়ঝাঁপ! চালকের তৎপরতায় রক্ষা ৩৭ যাত্রী -
ভারতের আরও দুটি এলপিজি ট্যাঙ্কার হরমুজ প্রণালী পেরনোর কথা, উত্তেজনার মাঝেই উদিত নতুন আশার আলো -
রক্তাক্ত হামলা! ঈদের নামাজের পরই গুলি ও ছুরি মেরে খুন লস্কর কমান্ডার বিলাল আরিফ সালাফিকে, আতঙ্ক পাকিস্তানে -
ভারত মহাসাগরে যুক্তরাষ্ট্র যুক্তরাজ্যের ঘাঁটি লক্ষ্য করে ইরানের ক্ষেপণাস্ত্র হামলা -
ভারতের ইতিহাসে নজির! দেশের দীর্ঘমেয়াদি প্রশাসক হিসেবে মাইলফলক গড়লেন মোদী, পিছনে ফেললেন সিকিমের চামলিংকে -
মার্চে শীতের ছোঁয়া! কুয়াশায় ঢাকল দিল্লি, তাপমাত্রার অস্বাভাবিক পতন -
পশ্চিম এশিয়ার সংঘাতে মৃত ৬ ভারতীয়, নিখোঁজ এক, জানাল বিদেশ মন্ত্রক -
ভোটের আগে সতর্কতা! সাপ্লিমেন্টারি ভোটার তালিকা প্রকাশ ঘিরে অশান্তির আশঙ্কা? জেলাশাসকদের কড়া বার্তা দিল নবান্ন












Click it and Unblock the Notifications