শান্তির মধ্যস্থতায় কি ট্রাম্প? আফগানিস্তান ও পাকিস্তান সংঘাত মেটানোর প্রস্তাবে চাঞ্চল্য
ওয়াশিংটনের রাজনীতিতে ফের শোরগোল। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প জানিয়েছেন, আফগানিস্তান ও পাকিস্তানের মধ্যে চলা উত্তেজনার মধ্যস্থতায় তিনি প্রস্তুত। তাঁর কথায়, "আমি যুদ্ধ মেটাতে ভালোবাসি।"
শুক্রবার হোয়াইট হাউসে সাংবাদিকদের মুখোমুখি হয়ে ৭৯ বছর বয়সি ট্রাম্প বলেন, "পাকিস্তানই আফগানিস্তানের উপর হামলা চালিয়েছে। এটা এমন একটি সমস্যা, যা চাইলে আমি খুব সহজেই মেটাতে পারি। তবে আপাতত আমায় যুক্তরাষ্ট্র চালাতে হচ্ছে।"

তার আরও সংযোজন, "আমি যুদ্ধ থামাতে ভালোবাসি, কারণ এতে প্রাণ বাঁচে। আমি ইতিমধ্যেই কোটি কোটি মানুষের জীবন বাঁচিয়েছি।" সম্প্রতি কাবুলে পাকিস্তানের বিমান হামলার পর থেকেই দুই দেশের সম্পর্কে ফের উত্তেজনা দেখা দিয়েছিল। ইসলামাবাদ অভিযোগ তুলেছিল, আফগানিস্তান তালিবানঘেঁষা তেহরিক ই তালিবান পাকিস্তান টিটিপি কে আশ্রয় দিচ্ছে। কিন্তু কাবুল সে দাবি উড়িয়ে দেয়। এরপর আফগান সেনারা ডুরান্ড রেখা বরাবর পাকিস্তানের একাধিক সামরিক পোস্ট দখল করে ও বেশ কয়েকজন পাক সেনাকে হত্যা করে।
এই সংঘর্ষে পাকিস্তান সরকার ৪৮ ঘণ্টার যুদ্ধবিরতি ঘোষণা করলেও তা শেষ হওয়ার পর ফের শুরু হয় নতুন হামলা। সর্বশেষ হামলায় প্রাণ হারিয়েছেন ৮ জন, যাঁদের মধ্যে ৩ জন আফগান ক্রিকেটারও ছিলেন। ঘটনার পর আফগান ক্রিকেট বোর্ড পাকিস্তান ও শ্রীলঙ্কাকে নিয়ে নির্ধারিত ত্রিদেশীয় সিরিজ বাতিল করেছে।
এদিকে ট্রাম্পের মন্তব্যে চাঞ্চল্য ছড়িয়েছে বিশ্ব রাজনীতিতে। তিনি দাবি করেছেন, যদি আফগানিস্তান ও পাকিস্তান দ্বন্দ্ব মিটিয়ে ফেলেন, তবে সেটি হবে তাঁর নবম 'যুদ্ধ মেটানো'র সাফল্য।
প্রেসিডেন্ট আরও বলেন, "আমি ইতিমধ্যেই ৮ টি যুদ্ধ থামিয়েছি রোয়ান্ডা থেকে কঙ্গো, ভারত ও পাকিস্তান পর্যন্ত। সবাই বলেছিল, আরেকটা যুদ্ধ মেটালে নোবেল পাবো। কিন্তু পেলাম না। সেটা পেলেন একজন ভদ্রমহিলা,তিনি খুব ভালো মানুষ নিশ্চয়ই, কিন্তু আমি তাঁকে চিনি না। তাতে কিছু যায় আসে না, আমি শান্তি আর প্রাণ বাঁচানোতেই খুশি।"
ভারত মধ্যস্থতার দাবি তোলার পাশাপাশি ট্রাম্প একইসঙ্গে দাবি করেছেন, তিনি ভারত ও পাকিস্তানের মধ্যে ৪ দিনের সংঘাতও মিটিয়ে দিয়েছিলেন। যদিও নয়া দিল্লি স্পষ্ট জানিয়েছে, ইসলামাবাদের সঙ্গে আলোচনায় কোনো তৃতীয় পক্ষের ভূমিকা ছিল না।
রাজনৈতিক বিশেষজ্ঞদের মতে, ট্রাম্পের এই মন্তব্য নিছক নির্বাচনী কৌশলও হতে পারে। আসন্ন ভোটে 'বিশ্ব শান্তির দূত' হিসেবে নিজের ভাবমূর্তি পুনর্গঠনের চেষ্টায় হয়তো এমন বক্তব্য দিচ্ছেন তিনি। তবে আফগানিস্তান ও পাকিস্তান সীমান্তে যে পরিস্থিতি ক্রমেই জটিল হচ্ছে, তা অস্বীকারের উপায় নেই।
তবে রক্তাক্ত সীমান্তে বোমা,বারুদের গন্ধের মাঝেই হোয়াইট হাউস থেকে শোনা গেল শান্তির কথা। এখন দেখার বিষয় ট্রাম্পের এই 'শান্তি মিশন' কেবল মুখের বুলি হয়ে থাকে, নাকি সত্যিই ইতিহাসে নতুন অধ্যায়ের সূচনা করে।সেই দিকেই তাকিয়ে সকলে।
-
ভারত মহাসাগরে যুক্তরাষ্ট্র যুক্তরাজ্যের ঘাঁটি লক্ষ্য করে ইরানের ক্ষেপণাস্ত্র হামলা -
ভারতের ইতিহাসে নজির! দেশের দীর্ঘমেয়াদি প্রশাসক হিসেবে মাইলফলক গড়লেন মোদী, পিছনে ফেললেন সিকিমের চামলিংকে -
পশ্চিম এশিয়ার সংঘাতে মৃত ৬ ভারতীয়, নিখোঁজ এক, জানাল বিদেশ মন্ত্রক -
ভোটযুদ্ধে তৃণমূলের প্রচারে ঝড় তুলতে মঙ্গলে উত্তরে মমতা, দক্ষিণে অভিষেক -
ঈদের মঞ্চে রাজনৈতিক বার্তা, এসআইআর ইস্যুতে ফের তোপ মমতার, ঐক্যের ডাক অভিষেকের -
চিংড়িঘাটা মেট্রো নিয়ে সুপ্রিম কোর্টের কড়া বার্তা, মামলা তুলুন, নয়তো খারিজ, উন্নয়ন আটকে রাখা চলবে না -
ভবানীপুরে অদৃশ্য নজরদারি! মমতা ও অভিষেকের কড়া বার্তা, ঢিলেমি নয়, বাড়াতে হবে জয়ের ব্যবধান -
উত্তরে তুষারপাত, দক্ষিণে ঝড় বৃষ্টির দাপট, আজ কেমন থাকবে আবহাওয়া? জানুন -
মার্চে ডিএ বকেয়ার প্রথম কিস্তি! ঘোষণার পর নবান্নে জোর তৎপরতা -
ঝড়, বৃষ্টি ও শিলার তাণ্ডব! কালবৈশাখীর সতর্কবার্তা বাংলা জুড়ে -
চলন্ত বাসে হঠাৎ অগ্নিকাণ্ড, আতঙ্কে রাতভর দৌড়ঝাঁপ! চালকের তৎপরতায় রক্ষা ৩৭ যাত্রী -
ভোটারদের সুবিধায় নতুন ব্যবস্থা! ভোট দিতে গেলে মানতে হবে নিয়ম, কী কী নথি লাগবে? বুথের বাইরে তালিকা টাঙাবে কমিশন











Click it and Unblock the Notifications