Bangladesh: পাক মদতপুষ্ট জেহাদিদের হাতে বাংলাদেশ! ইউনূসের সরকার "অবৈধ", বিস্ফোরক তসলিমা নাসরিন
Bangladesh: মহম্মদ ইউনূসের জমানায় ধ্বংসের পথে বাংলাদেশ। স্বাধীনতা সংগ্রামের ইতিহাস ভুলে রক্তারক্তি, ধর্মীয় আস্ফালন, উগ্রপন্থায় মেতে রয়েছে বাংলাদেশ। এবার ইউনূস (Muhammad Yunus) সরকারের বিরুদ্ধে বোমা ফাটালেন বাংলাদেশে নির্বাসিত বিখ্যাত লেখিকা তসলিমা নাসরিন (Taslima Nasreen)। ইউনূসের সঙ্গে উগ্রপন্থী সংগঠন জামাত-ই-ইসলামীর (Jamaat E Islami) যোগসাজশের অভিযোগ তসলিমার।
সংবাদসংস্থা এএনআইকে দেওয়া সাক্ষাৎকারে তিনি বলেন, "বাংলাদেশ বর্তমানে জামাত-ই-ইসলামীর জেহাদি ও উগ্রপন্থী গোষ্ঠীদের হাতে চলে গিয়েছে বলে আমি মনে করি। বাংলাদেশের ইতিহাসকে ধ্বংস করছে তারা। স্বাধীনতা সংগ্রামীদের সমস্ত মূর্তি ভেঙে দিয়েছে। একাত্তরের মুক্তিযুদ্ধের সংগ্রহশালা ভেঙে দিয়েছে। দেশের জনক বঙ্গবন্ধু শেখ মুজিবর রহমানের বাসভবনে পর্যন্ত ভাঙচুর চালিয়েছে।"

আওয়ামী লিগের সঙ্গে যুক্ত নেতাকর্মীদের হয় জেলে ঢোকানো হয়েছে, নাহয় খুন করে মেরে ফেলা হয়েছে বলে দাবি তসলিমার। লেখিকা আর বলেন, "বাংলাদেশের অন্তর্বর্তী সরকার আসলে বেআইনি। অবিলম্বে তাই নির্বাচন করা উচিত, যাতে করে বাংলাদেশে গণতন্ত্রের শাসন প্রতিষ্ঠা হয়। নারীদের বিরুদ্ধে অপরাধের সংখ্যা উত্তরোত্তর বাড়ছে। স্রেফ তাই নয়, চুরি-ডাকাতি, নাশকতা, খুন ও ধর্ষণের মতো ঘটনা বেড়েই চলেছে বাংলাদেশে।"
বাংলাদেশে অপরাধের ঘটনাগুলিতেই প্রমাণিত আইন প্রণেতারা আদতে কোনও কাজই করছেন না, দাবি তসলিমার। ইউনূসের সরকারের কোনও অধিকারই নেই দেশ শাসন করার, আর তাই অবিলম্বে নির্বাচনের মাধ্যমে সরকার প্রতিষ্ঠা করা উচিত বলে মন্তব্য তসলিমা নাসরিনের। বর্তমান ইউনূস সরকারের মধ্যেই উগ্রপন্থা রয়েছে বলে দাবি তসলিমার। আর সেকারণেই তাদের জমানায় প্রতিমা ভাঙচুর বা ধ্বংস করার মতো ঘটনা ঘটছে। দেশের সংখ্যালঘু হিন্দু ও বুদ্ধিজীবীদের উপর হামলা চালানো হচ্ছে, দাবি তসলিমার।
বাংলাদেশে জামাত-ই-ইসলামীকে পুনরায় নিষিদ্ধ ঘোষণার দাবি লেখিকার। তিনি বলেন, জামাত-ই-ইসলামী গণতন্ত্রে বিশ্বাস করে না। বরং শরিয়া আইন প্রণয়নের চেষ্টায় রয়েছে তারা। মুক্তিযুদ্ধের বিরুদ্ধে ছিল জামাত-ই-ইসলামী। ওরা পাকিস্তান ও ভারত-বিরোধী দেশগুলির সমর্থনকারী। আর তাই যারা মুক্তিযুদ্ধের সপক্ষে ছিল, তাদেরকে নিয়েই নির্বাচিত সংঘটিত করার দাবি জানান তসলিমা নাসরিন।
বাংলাদেশে হাসিনা সরকারের পতনের পর থেকেই বেছে বেছে হিন্দুদের টার্গেট করে হামলা চালানো হচ্ছে। হিন্দুদের ঘরবাড়িতে লুঠপাট থেকে শুরু করে আগুনও পর্যন্ত জ্বালিয়ে দেওয়া হয়েছে। এদিন তসলিমা বলেন, "মুসলিমরা কাবায় যেতে পারে, খ্রিষ্টানরা জেরুজালেম যেতে পারে, হিন্দুরাও মহাকুম্ভে যেতেই পারেন। আমি ধর্মনিরপেক্ষতায় বিশ্বাসী। আমি কোনও ধর্ম মানি না, তবে সকলের নিজ নিজ ধর্মাচারণের অধিকার রয়েছে বলে মনে করি।"
-
ভোটারদের সুবিধায় নতুন ব্যবস্থা! ভোট দিতে গেলে মানতে হবে নিয়ম, কী কী নথি লাগবে? বুথের বাইরে তালিকা টাঙাবে কমিশন -
চলন্ত বাসে হঠাৎ অগ্নিকাণ্ড, আতঙ্কে রাতভর দৌড়ঝাঁপ! চালকের তৎপরতায় রক্ষা ৩৭ যাত্রী -
ভারতের আরও দুটি এলপিজি ট্যাঙ্কার হরমুজ প্রণালী পেরনোর কথা, উত্তেজনার মাঝেই উদিত নতুন আশার আলো -
রক্তাক্ত হামলা! ঈদের নামাজের পরই গুলি ও ছুরি মেরে খুন লস্কর কমান্ডার বিলাল আরিফ সালাফিকে, আতঙ্ক পাকিস্তানে -
ভারত মহাসাগরে যুক্তরাষ্ট্র যুক্তরাজ্যের ঘাঁটি লক্ষ্য করে ইরানের ক্ষেপণাস্ত্র হামলা -
ভারতের ইতিহাসে নজির! দেশের দীর্ঘমেয়াদি প্রশাসক হিসেবে মাইলফলক গড়লেন মোদী, পিছনে ফেললেন সিকিমের চামলিংকে -
মার্চে শীতের ছোঁয়া! কুয়াশায় ঢাকল দিল্লি, তাপমাত্রার অস্বাভাবিক পতন -
পশ্চিম এশিয়ার সংঘাতে মৃত ৬ ভারতীয়, নিখোঁজ এক, জানাল বিদেশ মন্ত্রক -
ভোটের আগে সতর্কতা! সাপ্লিমেন্টারি ভোটার তালিকা প্রকাশ ঘিরে অশান্তির আশঙ্কা? জেলাশাসকদের কড়া বার্তা দিল নবান্ন -
ভোটযুদ্ধে তৃণমূলের প্রচারে ঝড় তুলতে মঙ্গলে উত্তরে মমতা, দক্ষিণে অভিষেক -
পশ্চিম এশিয়ার অশান্তি নিয়ে কূটনৈতিক আলোচনা! মোদীর সঙ্গে ফের ফোনালাপে ইরানের প্রেসিডেন্ট, কী বার্তা তেহরানের? -
গরমের মাঝেই চমক! রাতভর বৃষ্টিতে কমল তাপমাত্রা, সপ্তাহজুড়ে কেমন থাকবে আবহাওয়া? জানুন












Click it and Unblock the Notifications